ঢাকা, রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

রেকর্ড উত্থানে ৭০ পয়েন্ট যোগ করল ১০ শীর্ষ কোম্পানি

২০২৬ ফেব্রুয়ারি ১৫ ১৫:৪০:৩৩
রেকর্ড উত্থানে ৭০ পয়েন্ট যোগ করল ১০ শীর্ষ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের প্রথম কার্যদিবস ১৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে দেশের শেয়ারবাজার নতুন উচ্চতায় পৌঁছেছে। এদিন সূচকের বড় উত্থানের পাশাপাশি টাকার অঙ্কে লেনদেনও বেড়েছে। প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এর প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ২০১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৫ হাজার ৬০১ পয়েন্টে, যা গত পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ। এই উল্লেখযোগ্য উত্থানে নেতৃত্ব দিয়েছে ১০টি শীর্ষ কোম্পানি। লঙ্কাবাংলা অ্যানালাইসিস পোর্টাল সূত্রে এ তথ্য জানা গেছে।

সূচক বৃদ্ধিতে সবচেয়ে বেশি অবদান রাখা কোম্পানিগুলো হলো— ব্র্যাক ব্যাংক, স্কয়ার ফার্মা, সিটি ব্যাংক, বিএটিবিসি, বেক্সিমকো ফার্মা, লাফার্জহোলসিম, গ্রামীণফোন, ন্যাশনাল ব্যাংক, প্রাইম ব্যাংক এবং রেনেটা। এই ১০ কোম্পানি মিলেই ডিএসইএক্স সূচকে প্রায় ৭০ পয়েন্ট যোগ করেছে।

এর মধ্যে সর্বোচ্চ অবদান রেখেছে ব্র্যাক ব্যাংক। প্রতিষ্ঠানটি একাই ১৪ পয়েন্টের বেশি যোগ করেছে সূচকে। দিনশেষে ব্যাংকটির শেয়ারদর ৩ টাকা ৫০ পয়সা বা ৪ দশমিক ৪৫ শতাংশ বেড়ে ৮২ টাকা ১০ পয়সায় দাঁড়ায়। লেনদেন চলাকালে শেয়ারটির দর ৭৯ টাকা ১০ পয়সা থেকে ৮২ টাকা ৬০ পয়সার মধ্যে ওঠানামা করে। দিনশেষে কোম্পানিটির মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৩০ কোটি ৮৭ লাখ ১০ হাজার টাকা।

দ্বিতীয় সর্বোচ্চ অবদান রেখেছে স্কয়ার ফার্মা, যা সূচকে প্রায় ১৩ পয়েন্ট যোগ করেছে। কোম্পানিটির শেয়ারদর ৬ টাকা ৯০ পয়সা বা ৩ দশমিক ১২ শতাংশ বেড়ে ২২৭ টাকা ৯০ পয়সায় উঠে। এদিন শেয়ারটির দর ২২১ টাকা থেকে ২২৮ টাকা ৫০ পয়সার মধ্যে ঘোরাফেরা করে। দিনশেষে কোম্পানিটির মোট লেনদেন হয় ৪১ কোটি ৮ লাখ ৯০ হাজার টাকা।

তৃতীয় অবস্থানে রয়েছে সিটি ব্যাংক, যা সূচকে ৯ পয়েন্টের বেশি অবদান রাখে। ব্যাংকটির শেয়ারদর ২ টাকা ৩০ পয়সা বা ৮ দশমিক ৫২ শতাংশ বৃদ্ধি পেয়ে ২৯ টাকা ৩০ পয়সায় দাঁড়ায়। লেনদেনের সময় শেয়ারটির দর ২৭ টাকা ৩০ পয়সা থেকে ২৯ টাকা ৭০ পয়সার মধ্যে ওঠানামা করে। দিনশেষে ব্যাংকটির লেনদেনের পরিমাণ ছিল ৮০ কোটি ৭২ লাখ ৬০ হাজার টাকা।

অন্যদিকে বিএটিবিসি ৭ পয়েন্টের বেশি, বেক্সিমকো ফার্মা প্রায় ৬ পয়েন্ট, লাফার্জহোলসিম ৪ পয়েন্টের বেশি, গ্রামীণফোন প্রায় ৪ পয়েন্ট, ন্যাশনাল ব্যাংক ৪ পয়েন্ট, প্রাইম ব্যাংক প্রায় ৪ পয়েন্ট এবং রেনেটা প্রায় ৪ পয়েন্ট সূচকে যোগ করেছে।

সব মিলিয়ে এই ১০ কোম্পানির শক্ত অবস্থানই দিনের রেকর্ড উত্থানে প্রধান চালিকাশক্তি হিসেবে কাজ করেছে।

আরিফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে