ঢাকা, রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

হাতিয়ায় নারীকে ধর্ষণের অভিযোগ: যা জানা যাচ্ছে

২০২৬ ফেব্রুয়ারি ১৫ ১৫:৩৮:২৯
হাতিয়ায় নারীকে ধর্ষণের অভিযোগ: যা জানা যাচ্ছে

নিজস্ব প্রতিবেদক : নোয়াখালীর হাতিয়ায় ভোটের বিরোধকে কেন্দ্র করে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ওঠার পর পুলিশ তাৎক্ষণিক তদন্ত শুরু করেছে।

অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আবু তৈয়ব মো. আরিফ হোসেন বলেন, অভিযোগ এখনো লিখিত বা মৌখিকভাবে পুলিশকে দাখিল করা হয়নি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হওয়ায় তারা তৎক্ষণিক তদন্ত শুরু করেছেন।

অভিযোগকারী নারীকে বর্তমানে নোয়াখালী জেনারেল হাসপাতালে রাখা হয়েছে। তিনি দাবি করেন, শাপলা কলিতে ভোট দেওয়ায় শুক্রবার রাত ১১টার দিকে তিনজন তার ঘরে প্রবেশ করে। এসময় তার স্বামীকে বেঁধে রাখা হয় এবং এক জন তাকে ধর্ষণ করে, বাকি দু’জন পাহারা দেয়।

অন্যদিকে, যার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে সেই বিএনপিকর্মী রহমান হোসেন দাবি করেছেন, ঘটনার সময় তিনি নিজেই নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসে অভিযোগগুলো মিথ্যা ও ষড়যন্ত্রমূলক বলে উল্লেখ করেছেন। রহমান বলেন, তাকে এনসিপিতে যোগ দেওয়ার জন্য প্রলোভন দেখানো হয়েছিল এবং এসব অভিযোগ তার বিরুদ্ধে বানানো হচ্ছে।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. ফরিদ উদ্দিন চৌধুরী বলেন, মারামারির ঘটনায় শনিবার দুপুরে নারীসহ কয়েকজন হাসপাতালে আসেন। পরে ওই নারী আবার বিকেল ৫টায় ফিরে এসে ধর্ষণের ঘটনা জানায়। তবে হাসপাতাল এখন পর্যন্ত কোনো শারীরিক পরীক্ষা করতে পারেনি, কারণ মামলা দায়ের হয়নি।

পুলিশের প্রাথমিক তদন্তে ঘটনার স্থান ও সময়ের সঙ্গে দুই দফায় মারামারির তথ্য পাওয়া গেলেও ধর্ষণের বিষয়ে স্থানীয়রা কোনো তথ্য দিতে পারেননি। জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা ইতোমধ্যে হাসপাতালে গিয়ে নারীকে দেখেছেন।

জেলা বিএনপির সদস্য মো. আলাউদ্দিন অভিযোগ করেছেন, প্রতিপক্ষরা বিএনপির সম্মান ক্ষুণ্ন করার জন্য মিথ্যা ধর্ষণের নাটক সাজাচ্ছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে