ঢাকা, রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

সেফ এক্সিট বিতর্কে সরাসরি জবাব দিলেন সৈয়দা রিজওয়ানা

২০২৬ ফেব্রুয়ারি ১৫ ১৫:৩০:০৪
সেফ এক্সিট বিতর্কে সরাসরি জবাব দিলেন সৈয়দা রিজওয়ানা

নিজস্ব প্রতিবেদক : নবনির্বাচিত সরকারের শপথকে ঘিরে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো উপদেষ্টা নতুন মন্ত্রিসভায় থাকছেন কি না—এমন প্রশ্নকে ‘স্বচ্ছ পানিকে ঘোলা করা’ বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

রোববার (১৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, এ বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই। তিনি প্রশ্ন তোলেন, এমন আলোচনা কোথা থেকে আসছে এবং কেন আসছে। তার ভাষায়, একটি সরকার দায়িত্ব শেষ করলে আরেকটি সরকার দায়িত্ব নেয়—এটাই নিয়ম। পূর্ববর্তী সরকারের কাউকে পরবর্তী সরকারে নেওয়ার কোনো বাধ্যবাধকতা নেই।

সৈয়দা রিজওয়ানা আরও বলেন, এ ধরনের প্রশ্ন অযথা বিভ্রান্তি তৈরি করতে পারে। কোনো রাজনৈতিক দল এ বিষয়ে কিছু বলেছে কি না—সাংবাদিকদের কাছেই তিনি জানতে চান।

এক পর্যায়ে উপদেষ্টাদের কেউ ‘সেফ এক্সিট’ নিচ্ছেন কি না—এমন প্রশ্নের জবাবে তিনি সাবেক উপদেষ্টা ফাইয়াজ আহমেদ তৈয়বের প্রসঙ্গ টানেন। তিনি বলেন, ফাইয়াজ আহমেদ তৈয়ব দীর্ঘদিন নেদারল্যান্ডসে কর্মরত ছিলেন এবং পরিবারের বাইরে থেকে প্রায় দেড় বছর রাষ্ট্রের দায়িত্ব পালন করেছেন। দায়িত্ব শেষ হওয়ায় তিনি পরিবারের কাছে ফিরে গেছেন। বিষয়টিকে ভিন্নভাবে উপস্থাপন করা ঠিক নয় বলেও মন্তব্য করেন তিনি।

তিনি দাবি করেন, টেলিযোগাযোগ খাতে সংস্কার কার্যক্রম সবার কাছে গ্রহণযোগ্য হয়নি বলেই নানা ব্যাখ্যা সামনে আনা হচ্ছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে