ঢাকা, রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

১৫ ফেব্রুয়ারি দর পতনের শীর্ষ ১০ শেয়ার

২০২৬ ফেব্রুয়ারি ১৫ ১৪:৪০:১২
১৫ ফেব্রুয়ারি দর পতনের শীর্ষ ১০ শেয়ার

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১৫ ফেব্রুয়ারি) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। কোম্পানিটির শেয়ার দর ২ টাকা ৬০ পয়সা বা ৪.৯৯ শতাংশ কমেছে।

তথ্য অনুযায়ী, এদিন দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল জিল বাংলা সুগার মিলস লিমিটেড । কোম্পানিটির শেয়ার দর ৫ টাকা ৭০ পয়সা বা ৩.৯৫ শতাংশ কমেছে।

তৃতীয় স্থানে থাকা জুট স্পিনার্স লিমিটেড এর শেয়ার দর ৮ টাকা ৩০ পয়সা বা ৩.৭৮ শতাংশ কমেছে।

এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে অ্যাপেক্স স্পিনিং ৩.৬৬ শতাংশ, ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট ৩.৬৪ শতাংশ, ইবনে সিনা ৩.৪৭ শতাংশ, আল-আরাফাহ ইসলামী ব্যাংক ২.৮৪ শতাংশ, শ্যামপুর সুগার মিলস ২.৫৮ শতাংশ, আফতাব অটোমোবাইলস ১.৫৯ শতাংশ এবং নাভানা সিএনজি ০.৯২ শতাংশ কমেছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে