রপ্তানি আয়ে বিপ্লব ঘটাতে চায় বিজিএমইএ: ব্যবসা-বান্ধব নীতির প্রত্যাশা
নিজস্ব প্রতিবেদক: ২০৩০ সালের মধ্যে পোশাক রপ্তানি ১০০ বিলিয়ন ডলারে নিয়ে যাওয়ার যে জাতীয় লক্ষ্য রয়েছে, তা পূরণে নতুন সরকারের কাছ থেকে সর্বাত্মক নীতিগত সহায়তা চেয়েছে বিজিএমইএ। তৈরি পোশাক খাতের এই শীর্ষ সংগঠনটি একই সঙ্গে ‘মেইড ইন বাংলাদেশ’ ব্র্যান্ডকে বিশ্ব দরবারে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে পাঠানো এক আনুষ্ঠানিক অভিনন্দন বার্তায় সংগঠনটি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলটির নিরঙ্কুশ বিজয়ে শুভেচ্ছা জানিয়েছে। বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান স্বাক্ষরিত এই চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, দুই-তৃতীয়াংশ আসনে বিএনপির এই জয় বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে এক অবিস্মরণীয় মাইলফলক এবং এটি সরাসরি জনগণের ইচ্ছার প্রতিফলন।
অভিনন্দন বার্তায় আরও বলা হয়, তারেক রহমানের গতিশীল ও বলিষ্ঠ নেতৃত্ব বাংলাদেশকে বিশ্ব অর্থনীতিতে একটি প্রভাবশালী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করবে। বিজিএমইএ আশা প্রকাশ করে যে, একটি বৈষম্যহীন ও সমৃদ্ধ গণতান্ত্রিক রাষ্ট্র গড়ার ক্ষেত্রে নতুন সরকারের এই অগ্রযাত্রা অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে।
বিজিএমইএ মনে করে, এলডিসি উত্তরণ পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলা এবং শিল্পে নিরবচ্ছিন্ন জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে নতুন সরকারের ব্যবসা-বান্ধব দৃষ্টিভঙ্গি এখন সময়ের দাবি। দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি তৈরি পোশাক শিল্প বর্তমানে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় পার করছে, যেখানে সরকারের সঠিক ও দূরদর্শী নীতিগত সহায়তা শিল্পটিকে আরও সুসংহত করবে।
সংগঠনটি আরও আশা প্রকাশ করেছে যে, বিজিএমইএ পরিবারের যেসব সদস্য এবার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন, তারা জাতীয় সংসদে পোশাক খাতের সংকট নিরসনে জোরালো ভূমিকা রাখবেন। চিঠির শেষে তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে নতুন সরকারের সকল জনকল্যাণমুখী উদ্যোগের পূর্ণ সাফল্য কামনা করা হয়।
মামুন/
পাঠকের মতামত:
- প্রথম ১০০ দিনেই শেয়ারবাজার সংস্কারের রোডম্যাপ চায় ডিবিএ
- রপ্তানি আয়ে বিপ্লব ঘটাতে চায় বিজিএমইএ: ব্যবসা-বান্ধব নীতির প্রত্যাশা
- ভিআইপিবি অ্যাসেট ম্যানেজমেন্টকে বিএসইসির আলটিমেটাম
- ১৬ তারিখ নতুন সংসদ ও মন্ত্রিপরিষদের শপথ নিয়ে চমক
- চট্টগ্রাম থেকে মন্ত্রী পরিষদে থাকতে পারেন যারা
- হাসিনা ও ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে তারেকের চাঞ্চল্যকর মন্তব্য
- ডা. শফিকুর ও নাহিদের বাসায় তারেক— বদলে যাচ্ছে সমীকরণ
- ক্রীড়া মন্ত্রণালয়ে চমক দিতে যাচ্ছে বিএনপি
- নির্বাচনের ফল নিয়ে বিস্ফোরক মন্তব্য সজীব ওয়াজেদ জয়–এর
- ইলেকশন ইঞ্জিনিয়ারিং প্রসঙ্গে যা বললেন তারেক রহমান
- ইতিহাস গড়ল মোদির সফর— নামলেন হাইওয়েতে!
- জামানত হারালেন ৫ বারের এমপি
- সাপ্তাহিক মার্কেট মুভারে নতুন চার কোম্পানি
- সপ্তাহজুড়ে শতভাগ খাতেই মুনাফা পেয়েছে বিনিয়োগকারীরা
- সপ্তাহজুড়ে ২ কোম্পানির ইপিএস প্রকাশ
- সপ্তাহজুড়ে দুই কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- চলতি সপ্তাহে আসছে ৬ প্রতিষ্ঠানের ডিভিডেন্ড
- ৫০৫ ভোট পেয়ে জামানত হারালেন হান্নান মাসউদের বাবা
- চাঁদাবাজির ঘটনায় জনতার রোষ – ভিডিও ভাইরাল
- নির্বাচনে ১টি আসনেও জিততে পারেনি যে ৪২ দল
- গ্রামের বিয়েতে রসুন দেওয়া হয়, কারণটা জানলে অবাক হবেন
- আ. লীগ অফিসের তালা খুলে বিএনপি ভুল কাজ করেননি
- মির্জা আব্বাসের কাছে হেরে তবুও জাতীয় সংসদে যাচ্ছেন নাসীরুদ্দীন
- তারেক রহমানকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
- এনসিপির সংরক্ষিত নারী এমপি হতে পারেন যিনি
- অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের মধ্যে মন্ত্রিসভায় থাকতে পারেন যারা
- তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর ফোনালাপ প্রকাশ
- চট্টগ্রাম–১৪ আসনে টানটান লড়াই, ফলের পর নতুন বিতর্ক
- ১৫ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিবেন তারেক রহমান
- চূড়ান্ত ফল প্রকাশ: কত আসন পেল জামায়াত? জানুন বিস্তারিত
- ছুটির দিনেও যেসব এলাকায় ব্যাংক খোলা আজ
- ২৯৭ এমপির গেজেট প্রকাশ করল ইসি
- ঢাকা-৮ আসনে ভোট পুনর্গণনার বিষয়ে যা জানাল ইসি
- তারেক রহমানের মন্ত্রীসভায় কারা পাচ্ছেন বড় দায়িত্ব
- সবচেয়ে কম বয়সে এমপি হয়ে রেকর্ড
- নির্বাচনে ৭ নারী প্রার্থীর জয়জয়কার
- মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি দ্বিগুণ করছে যুক্তরাষ্ট্র
- বিয়ের গুঞ্জনে চটেছেন মৌসুমী
- ধানের শীষের জোয়ারে এনসিপি প্রার্থীর জামানত বাজেয়াপ্ত
- গাইবান্ধায় গণজামানত বাজেয়াপ্ত ২৮ প্রার্থীর
- নিজের ভবিষ্যত ঘোষণা করলেন তাসনিম জারা
- নিষিদ্ধ আ. লীগের অফিস খুলে দিলেন বিএনপি নেতা
- ৫৫ বছরের রেকর্ড ভেঙে ভূমিধস জয়
- ‘হ্যাঁ’ জয়ের পর এবার সংবিধান সংস্কারে দফায় দফায় বড় চমক!
- মন্ত্রিসভা নিয়ে যা বললেন সালাহউদ্দিন
- ওষুধ ও রসায়ন খাতে ধারাবাহিক লোকসানে ৫ কোম্পানি
- ওষুধ ও রসায়ন খাতে আয় কমেছে ৫ কোম্পানির
- ওষুধ ও রসায়ন খাতে আয় বেড়েছে ১৯ কোম্পানির
- ৩৯ প্রার্থীর মধ্যে ২৭ জনের জামানত বাজেয়াপ্ত
- তারেক রহমানকে নিয়ে যা বললেন সোহেল তাজ
- তারেক রহমানের মন্ত্রীসভায় কারা পাচ্ছেন বড় দায়িত্ব
- নাম বদলে গেল স্ট্যান্ডার্ড ব্যাংকের
- অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের মধ্যে মন্ত্রিসভায় থাকতে পারেন যারা
- ‘জেড’ ক্যাটাগরি থেকে মুক্ত হলো দুই কোম্পানি
- বিএসসির মুনাফায় নতুন সমীকরণ
- ওষুধ ও রসায়ন খাতে ধারাবাহিক লোকসানে ৫ কোম্পানি
- ডিজিটাল সংস্কারে বদলে যাচ্ছে শেয়ারবাজার: বাংলাদেশ ব্যাংক
- একীভূত পাঁচ ব্যাংকের শেয়ারহোল্ডারদের সুখবর দিলেন অর্থ উপদেষ্টা
- ফুঁসে উঠল বাংলাদেশ ব্যাংক—পদত্যাগের আল্টিমেটাম
- নাহিদ ইসলামের দ্বৈত নাগরিকত্ব নিয়ে হাইকোর্টে মামলা
- ক্ষমতায় গেলে রাষ্ট্রপতি কে হবেন, জানালেন জামায়াত আমির
- দুই বছর পর ডিভিডেন্ড, পরিমাণ মাত্র ১ পয়সা!
- ১০ শেয়ারের অবদানে শক্তিশালী উত্থানে শেয়ারবাজার
- বিদায়ের দিনে ঢাবি প্রশাসনের নজিরবিহীন পদোন্নতি
- সবচেয়ে কম বয়সে এমপি হয়ে রেকর্ড














