ঢাকা, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

হাড্ডাহাড্ডি লড়াই: ৪৯ আসনের ফলাফল নিয়ে চাঞ্চল্য

২০২৬ ফেব্রুয়ারি ১২ ২১:৩০:১৪
হাড্ডাহাড্ডি লড়াই: ৪৯ আসনের ফলাফল নিয়ে চাঞ্চল্য

নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গণনা চলাকালীন ইতিমধ্যে কিছু আসনের প্রাথমিক ফলাফল জানা গেছে। রাতে প্রাপ্ত তথ্য অনুযায়ী, একটিতে বিএনপি জয়ী হয়েছেন এবং তিনটিতে জামায়াতে ইসলামী প্রার্থী এগিয়ে রয়েছেন।

রাত ৯টা ১৮ মিনিট পর্যন্ত ৪৯টি আসনের ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে:

বিএনপি: এগিয়ে ৩৭টিতে, জয় পেয়েছেন ১ আসনে

জামায়াতে ইসলামী: এগিয়ে ৭টিতে, জয় পেয়েছেন ৩ আসনে

ইসলামী আন্দোলন বাংলাদেশ: এগিয়ে ১টিতে

আজ সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সারা দেশে ২৯৯টি সংসদীয় আসনে একযোগে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। শেরপুর-৩ আসনে জামায়াত প্রার্থীর মৃত্যুর কারণে ভোট স্থগিত রাখা হয়েছে।

এবারের নির্বাচনে মোট ৫০টি রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে। প্রধান দুই শক্তি হলো বিএনপি ও জামায়াত। মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৯ জন, যার মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখের বেশি, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখের বেশি এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১,২২০ জন। মোট প্রার্থী সংখ্যা ২,০৩১ জন, যার মধ্যে ২৭৫ জন স্বতন্ত্র প্রার্থী।

নিরাপত্তা ও নির্বাচনী ব্যবস্থায় সরাসরি অংশ নিয়েছেন ৯ লাখের বেশি নিরাপত্তা সদস্য এবং ৮ লাখ নির্বাচনি কর্মকর্তা। এছাড়া ৩৫ হাজার দেশীয় এবং ৩৫০ আন্তর্জাতিক পর্যবেক্ষক নির্বাচন পর্যবেক্ষণে ছিলেন।

নাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে