ঢাকা, সোমবার, ২ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

হজ-ওমরাহ যাত্রায় বড় ধাক্কা: সৌদি আরবের কঠোর পদক্ষেপ

২০২৬ ফেব্রুয়ারি ০২ ১১:৪১:১২
হজ-ওমরাহ যাত্রায় বড় ধাক্কা: সৌদি আরবের কঠোর পদক্ষেপ

নিজস্ব প্রতিবেদক : সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় প্রায় ৫ হাজার ৮০০টি বিদেশি ট্রাভেল এজেন্সির মধ্যে ১ হাজার ৮০০টির চুক্তি স্থগিত করেছে। মন্ত্রণালয় বলেছে, এ পদক্ষেপের উদ্দেশ্য হলো ওমরাহ খাতের সেবার মান এবং প্রতিষ্ঠানগুলোর কর্মদক্ষতা যাচাই করা।

মন্ত্রণালয় জানায়, এসব ট্রাভেল এজেন্সির কর্মদক্ষতা ও সেবার মান পর্যায়ক্রমিকভাবে মূল্যায়ন করা হয়েছিল। মূল্যায়নে কিছু প্রতিষ্ঠান মানদণ্ড পূরণে ঘাটতি থাকার বিষয়টি ধরা পড়েছে।

ফলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে ১০ দিনের মধ্যে ত্রুটি সংশোধনের সুযোগ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ে শর্ত পূরণ করলে চুক্তি পুনরায় কার্যকর হবে।

মন্ত্রণালয় নিশ্চিত করেছে, যেসব ওমরাহ হজযাত্রীর বৈধ ভিসা রয়েছে এবং যাদের বুকিং পূর্বেই করা হয়েছে, তাদের ওপর এই স্থগিতাদেশের কোনো প্রভাব পড়বে না। তাদের সেবা আগের মতোই নিরবিচ্ছিন্নভাবে চলবে।

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের মুখপাত্র ঘাসসান আলনওয়াইমি বলেন, মন্ত্রণালয় ওমরাহ খাতের বিশ্বাসযোগ্যতা জোরদার করতে এবং হজযাত্রীদের অধিকার রক্ষা করতে নজরদারি ও মূল্যায়ন কার্যক্রম চালু রাখবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

ধর্ম ও জীবন এর সর্বশেষ খবর

ধর্ম ও জীবন - এর সব খবর



রে