ঢাকা, বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

১,২০০ কোটি টাকা খরচ: সিটি ব্যাংকের মহা প্রজেক্ট

২০২৬ জানুয়ারি ০৯ ১১:৩৮:৩১
১,২০০ কোটি টাকা খরচ: সিটি ব্যাংকের মহা প্রজেক্ট

নিজস্ব প্রতিবেদক : ঢাকার গুলশানে ৪০ কাঠা জমির ওপর নতুন ২৮ তলা নিজস্ব ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সিটি ব্যাংক। এর জন্য ব্যাংকটি নতুন করে আরও ২০ কাঠা জমি কিনেছে, যা বাজার মূল্যের চেয়ে বেশি দামে হয়েছে। আগের ২০ কাঠা জমির পাশে এই জমি কেনা হয়েছে, যাতে ভবনের উচ্চতা ও পরিসর বৃদ্ধি করা সম্ভব হয়। নতুন ভবনের ৫ তলা বরাদ্দ থাকবে গাড়ি পার্কিংয়ের জন্য, বাকি ২৩ তলায় চলবে ব্যাংকের প্রধান কার্যালয়ের কার্যক্রম।

বাংলাদেশ ব্যাংক ও রাজউক ইতিমধ্যেই ভবন নির্মাণ ও জমি কেনার প্রয়োজনীয় অনুমোদন দিয়েছে। সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন জানান, ভবনটি দৃষ্টিনন্দন ও আধুনিক হবে এবং দ্রুততম সময়ে কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে।

বর্তমানে ব্যাংকের প্রধান কার্যালয় ভাড়া ভবনে চলছে। সিটি ব্যাংকের কর্মী সংখ্যা ৭ হাজার ১০০-এর বেশি, এবং দেশের ১৩৪টি শাখা ও ৭০টি উপশাখা রয়েছে।

সিটি ব্যাংক ২০২৪ সালে প্রথমবারের মতো হাজার কোটি টাকার মুনাফার ক্লাবে প্রবেশ করেছে। ২০২৪ সালে সমন্বিত মুনাফা দাঁড়ায় ১ হাজার ১৪ কোটি টাকা, যা ২০২৩ সালের তুলনায় ৫৯ শতাংশ বৃদ্ধি। দেশীয় ব্যাংকের মধ্যে মুনাফার দিক থেকে সিটি ব্যাংক অবস্থান দ্বিতীয়।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে