ঢাকা, সোমবার, ২ মার্চ ২০২৬
Sharenews24

তামিম ইকবালকে ‘ভারতীয় দালাল’ ঘোষণা

২০২৬ জানুয়ারি ০৯ ১১:৩৬:১৩
তামিম ইকবালকে ‘ভারতীয় দালাল’ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : সাবেক জাতীয় ক্রিকেট অধিনায়ক ও দেশের সফলতম ওপেনার তামিম ইকবালকে ‘ভারতীয় দালাল’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এবং বোর্ডের অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলাম। নিজের ফেসবুক পেজে তিনি তামিমের এক মন্তব্যের ফটোকার্ড শেয়ার করে লিখেন, “এইবার আরও একজন পরীক্ষিত ভারতীয় দালাল এর আত্মপ্রকাশ বাংলার জনগণ দুচোখ ভরে দেখলো।” ওই পোস্ট কিছুক্ষণ সামাজিক মাধ্যমে থাকার পর সমালোচনার মুখে গভীর রাতে মুছে ফেলা হয়।

এ ঘটনায় উত্তাল দুই দেশের ক্রিকেট। গত শনিবার বাংলাদেশ দলের ভারতে না যাওয়ার সিদ্ধান্ত, মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে সরিয়ে দেওয়ার ঘটনা এবং বিশ্বকাপ খেলতে না যাওয়ার বিষয়ে তামিম মিরপুরে এক অনুষ্ঠানে নিজের মতামত প্রকাশ করেন। তিনি বলেন, “মুস্তাফিজকে আইপিএল থেকে সরানো দুঃখজনক, তবে যদি আমি বোর্ডে থাকতাম, দেশের ভবিষ্যৎ ও ক্রিকেটের স্বার্থ মাথায় রেখে সিদ্ধান্ত নিতাম।”

তামিম আরও মন্তব্য করেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটি স্বাধীন প্রতিষ্ঠান, তবে সরকারের সঙ্গে আলোচনা করা জরুরি। তিনি বলেন, “আজকের সিদ্ধান্ত আগামী ১০ বছর পর কী প্রভাব ফেলবে, সবকিছু চিন্তা করে যে সিদ্ধান্ত দেশের ক্রিকেট ও ক্রিকেটারদের জন্য ভালো, সেটি নেওয়া উচিত।”

উল্লেখ্য, নাজমুল ইসলাম গত ৬ অক্টোবর বিসিবি নির্বাচনে ক্লাব ক্যাটেগরি থেকে নির্বাচিত হন এবং পরদিন বোর্ড সভায় অর্থ কমিটির দায়িত্ব পান। নির্বাচনের সময়ও নানা বিতর্ক ও অনিয়মের অভিযোগ উঠে, যার মধ্যে তামিম ইকবাল মনোনয়নপত্র প্রত্যাহার করেছিলেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে