সুরক্ষিত হাইকমিশনে বিক্ষোভকারীরা প্রবেশ করল কিভাবে- প্রশ্ন ঢাকার
নিজস্ব প্রতিবেদক: ভারতের প্রেস নোটে উল্লেখিত নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে সংঘটিত কথিত বিক্ষোভকে পুরোপুরি অস্বীকার করেছে বাংলাদেশ। একই সঙ্গে কূটনৈতিকভাবে অত্যন্ত সংরক্ষিত এলাকায় কীভাবে বিক্ষোভকারীরা প্রবেশ করতে পারল, তা নিয়ে গুরুতর নিরাপত্তা ঘাটতির প্রশ্ন তুলেছে ঢাকা।
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন রবিবার (২১ ডিসেম্বর) বিকেলে সাংবাদিকদের জানান, ভারতের প্রেস নোটের বিষয়টি আমরা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছি। বিষয়টি খুব সাধারণ ঘটনা হিসেবে উপস্থাপন করা হয়েছে, অথচ বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। আমাদের মিশন সম্পূর্ণ সুরক্ষিত কূটনৈতিক এলাকায় অবস্থিত।
তিনি বলেন, প্রেস নোটে বিক্ষোভকারীর সংখ্যা ২০-২৫ বলা হলেও মূল বিষয় হলো কীভাবে তারা এই সংবেদনশীল ও সুরক্ষিত এলাকায় প্রবেশ করতে পারল। সাধারণত অনুমতি ছাড়া সেখানে যাওয়া সম্ভব নয়।
তৌহিদ হোসেন আরও বলেন, বিক্ষোভকারীরা কেবল ময়মনসিংহে একজন হিন্দু নাগরিক হত্যার ঘটনায় স্লোগান দেননি, বরং অন্যান্য বক্তব্যও দিয়েছেন। তিনি নিশ্চিত করেন, বাংলাদেশের সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বিভ্রান্তি নেই।
এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, বাংলাদেশি রাষ্ট্রদূতের বিরুদ্ধে হত্যার হুমকির কোনো সুনির্দিষ্ট প্রমাণ নেই। তবে শোনা গেছে, হত্যার হুমকি দেওয়া হয়েছে। মূল প্রশ্ন হলো, কীভাবে তারা এত দূর পৌঁছালো এবং কীভাবে হুমকি দিতে সক্ষম হলো।
তিনি আন্তর্জাতিক রীতিনীতির কথা উল্লেখ করে বলেন, সাধারণত বিক্ষোভকারীদের আগেই কর্তৃপক্ষকে জানাতে হয় এবং পুলিশ তাদের দূরে রাখে। কখনও কখনও কেবল একজন বা দুজন প্রতিনিধিকে স্মারকলিপি জমা দেওয়ার অনুমতি দেওয়া হয়।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এ ঘটনায় স্বাভাবিক নিরাপত্তা বিধি যথাযথভাবে অনুসরণ হয়নি। আমরা ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বাংলাদেশ মিশনগুলোর নিরাপত্তা বিষয়ে অবহিত করেছি এবং আশা করি ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়ানো হবে।
তিনি বলেন, দুই দেশের কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে উভয় পক্ষ যোগাযোগ রাখছে। তবে ভারতের প্রেস নোট প্রকাশের পর বাংলাদেশ প্রকাশ্যে প্রতিক্রিয়া জানাতে বাধ্য হয়েছে।
তিনি আরও বলেন, হাইকমিশনার ও তাঁর পরিবার মিশন প্রাঙ্গণে বসবাস করেন। বিক্ষোভের সময় সেখানে মাত্র দুজন নিরাপত্তাকর্মী ছিলেন, ফলে তারা হুমকির মুখে পড়েছিলেন। কূটনৈতিক মিশন ও কর্মীদের নিরাপত্তা স্বাগতিক দেশের দায়িত্ব।
তৌহিদ হোসেন বলেন, বাংলাদেশে এক নাগরিকের নৃশংস হত্যাকাণ্ডকে সংখ্যালঘু নিরাপত্তার সঙ্গে যুক্ত করার কোনো যৌক্তিকতা নেই। ইতিমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে এবং একাধিক ব্যক্তি গ্রেপ্তার হয়েছেন।
এমজে/
পাঠকের মতামত:
- ব্যাংকে অলস অর্থ ছাড়াল ৩ লাখ ২৭ হাজার কোটি টাকা
- শেয়ারহোল্ডারদের বঞ্চিত করায় বেস্ট হোল্ডিংসের ওপর বাড়তি করের চাপ
- ধানমন্ডির আবাসিক এলাকায় বড় পরিবর্তনের ইঙ্গিত
- ঢাবিতে বিশ্বকাপ আয়োজনে হঠাৎ পরিবর্তন
- মাত্র ৪ মাসেই মা হলেন জনপ্রিয় অভিনেত্রী!
- সরকারি চাকরিপ্রার্থীদের জন্য বড় সুখবর
- ডেপুটি গভর্ণরের পদ হারালেন জিয়া পরিষদের সাবেক সদস্য
- ইউসিবি ব্যাংকের রাইট শেয়ার ইস্যুতে বিএসইসির অনুমোদন
- নতুন ওপেন-এন্ড মিউচ্যুয়াল ফান্ডের খসড়া অনুমোদন দিল বিএসইসি
- স্বাস্থ্য মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা, ডেঙ্গু পরীক্ষা বিনামূল্যে
- থানায় উত্তেজনা, এনসিপির নেতাদের গ্রেপ্তার ঘিরে যা ঘটল
- সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য দুঃসংবাদ
- নতুন সিদ্ধান্তে এনআইডি সেবায় পরিবর্তন, বন্ধ ৬ ক্যাটাগরি
- তাণ্ডব! ঢাকায় ফিরতে হলো তিনটি বিমানের
- তালিকাভুক্ত কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকের অতিরিক্ত দায়িত্ব অর্পণ
- ডিএসইর অনুমোদিত প্রতিনিধি তালিকায় পরিবর্তন
- সূচক পতনের নেতৃত্বে ৫ কোম্পানি
- বিক্রেতা সঙ্কটে হল্টেড ৮ প্রতিষ্ঠান
- শ্লথ লেনদেনেও বাজার নিয়ে আশাবাদী বিনিয়োগকারীরা
- ০৭ জুলাই ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ০৭ জুলাই লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ০৭ জুলাই দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ০৭ জুলাই দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- আজকের সংসদ অধিবেশনে যেসব বিষয়ে নজর থাকবে
- ২০৩০ বিশ্বকাপে সরাসরি খেলবে ছয় দেশ
- এক কথায় সব জল্পনার ইতি টানলেন মেসি
- বাংলাদেশকে বেছে নিল স্টারলিংক, খুলছে নতুন সম্ভাবনার দুয়ার
- খেলাপি ঋণ নিয়ে বড় পদক্ষেপ, নতুন আইন আনছে সরকার
- বিদেশিদের লেনদেন বেড়েছে, তবুও বেড়েছে শেয়ার বিক্রির চাপ
- হাসিনার দেশে ফেরা নিয়েও মুখ খুললেন রুমিন ফারহানা
- রাজনৈতিক সমীকরণ নিয়ে মাহফুজ আলমের আলোচিত পোস্ট
- মালয়েশিয়ায় বদলে গেল কর্মী নিয়োগের নিয়ম
- দল থেকে বাদ পড়ে আত্মহত্যার চেষ্টা জাতীয় দলের ক্রিকেটারের
- ইসলামী ব্যাংকের সুশাসন ও আমানতের নিরাপত্তা চেয়ে নতুন কর্মসূচি ঘোষণা
- ভারত-চীনের টানাপোড়েনে নতুন কৌশলে বাংলাদেশ
- গুলশানের ১৯৬ নম্বর বাসভবনকে কেপিআই ঘোষণা
- কমল স্বর্ণের দাম, কারণ জানালেন বিশ্লেষকরা
- ইকরার মৃত্যুর ঘটনায় নতুন মোড়
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- তালিকাভুক্ত কোম্পানির নাম পরিবর্তনে ডিএসইর অনুমোদ
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- উদ্যোক্তা পরিচালকের শেয়ার ক্রয়ের ঘোষণা
- ভিটামিন বি-৩ সমৃদ্ধ খাবার খেলে মিলতে পারে যেসব উপকার
- এনআইডির সংশোধন কার্যক্রম নিয়ে ইসির নতুন আদেশ
- ০৬ জুলাই ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ০৬ জুলাই লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- বাজার অস্থির করার চেষ্টা ব্যর্থ, বিনিয়োগকারীদের আস্থায় উত্থান অব্যাহত
- ০৬ জুলাই দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ০৬ জুলাই দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ওয়াশিং ইউনিট বন্ধ করে নতুন পরিকল্পনায় শেফার্ড ইন্ডাস্ট্রিজ
- শেখ হাসিনার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন যে তিন জন
- বিএসইসির নতুন সিদ্ধান্তে বদলে গেল শেয়ারবাজারের নিয়ম
- গুলশানের ১৯৬ নম্বর বাসভবনকে কেপিআই ঘোষণা
- চার আর্থিক প্রতিষ্ঠানকে ৫ শর্তে টিকে থাকার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক
- সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য দুঃসংবাদ
- কর্ণফুলীর বিলাসবহুল অতিথিশালা নিয়ে বড় সিদ্ধান্ত সরকারের
- জুনে যেসব ব্যাংকে আসেনি রেমিট্যান্স
- লোকসানের কারণে ডিভিডেন্ড দিতে ব্যর্থ ৪ ব্যাংক
- প্রায় ২১ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- বাজার নিয়ন্ত্রণে বড় ‘গেমচেঞ্জার’ সিদ্ধান্ত নিল বিএসইসি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- সঞ্চয়পত্র নিয়ে বড় আপডেট দিল সরকার
- মুনাফা সত্বেও বিনিয়োগকারীদের হতাশ করল ১০ ব্যাংক
- শেয়ারবাজারে আসছে এনপলি গ্রুপের নতুন কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করবে তালিকাভুক্ত কোম্পানি













