ঢাকা, শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

নতুন সংসদীয় আসনসীমার চূড়ান্ত তালিকা প্রকাশ

২০২৫ ডিসেম্বর ১২ ১২:৪১:৪৮
নতুন সংসদীয় আসনসীমার চূড়ান্ত তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও আসন্ন গণভোটকে সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) ৩০০ সংসদীয় আসনের পুনর্নির্ধারিত সীমানার সংশোধিত তালিকা প্রকাশ করেছে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাতে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে এই তালিকা দেশের নাগরিকদের জন্য উন্মুক্ত করা হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, হাইকোর্টের রিট পিটিশন নম্বর ১৫৫৩৭/২০২৫ এবং সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সিভিল পিটিশন ফর লিভ টু আপিল নম্বর ৪৬৭৬/২০২৫ অনুযায়ী পূর্বে ঘোষিত আসনসীমানার প্রজ্ঞাপন আংশিকভাবে সংশোধন করা হয়েছে। এর ফলে বাগেরহাট জেলায় একটি আসন বৃদ্ধি পেয়েছে, আর গাজীপুর জেলায় একটি আসন কমানো হয়েছে। সংশোধনের পর সমন্বিতভাবে ৩০০ আসনের হালনাগাদ তালিকা প্রকাশ করা হয়েছে যা ইসিরওয়েবসাইট থেকে দেখা যাবে।

ইসি সূত্র জানায়, আসনসীমার পুনর্নির্ধারণ সম্পূর্ণভাবে আদালতের নির্দেশনা ও আইনি প্রক্রিয়ার ভিত্তিতে করা হয়েছে। এই পদক্ষেপের মাধ্যমে আসন বিন্যাসকে আরও যৌক্তিক ও সুনির্দিষ্ট করা সম্ভব হয়েছে।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে