চুরি-ছিনতাই হওয়া ফোনের গন্তব্য ছয় দেশ
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে প্রতিদিন গড়ে প্রায় ১৯ হাজার মোবাইল ফোন চুরি, ছিনতাই বা হারানোর ঘটনা ঘটে। কিন্তু এসব ফোনের খুব সামান্য অংশ উদ্ধার হয়। বাকি অধিকাংশ ফোন দ্রুত পাচার হয়ে পড়ে আন্তর্জাতিক চক্রের হাতে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্তে উঠে এসেছে, দীর্ঘদিন ধরে সক্রিয় একটি আন্তর্জাতিক সিন্ডিকেট বাংলাদেশ থেকে চোরাই মোবাইল ফোন ভারত, নেপাল, মালয়েশিয়া, মিয়ানমার, ভুটান ও মালদ্বীপের মতো দেশে পাচার করে আসছে। আবার সেসব দেশ থেকেও বাংলাদেশে ঢুকছে চোরাই ফোন, যা বাড়িয়ে তুলছে সাইবার অপরাধ ও আর্থিক প্রতারণার ঝুঁকি।
চুরি হওয়া ফোনের ৭০% পাচার হয়ে যায়
ঢাকা মেট্রোপলিটন পুলিশের তথ্যানুসারে দেশে চুরি হওয়া ফোনের ৭০ শতাংশই সীমান্তপথে পাচার হয়ে যায়। বিশেষত আইফোনের মতো প্রিমিয়াম ফোন উদ্ধারের হার অত্যন্ত কম—মাত্র ১০ শতাংশ। পাচার হওয়া এই ফোনগুলো সীমান্ত পেরিয়ে বিভিন্ন দেশে কালোবাজারে বিক্রি হয়, যার কারণে সরকার হারাচ্ছে বিপুল পরিমাণ শুল্ক রাজস্ব। সীমান্তবর্তী অঞ্চলে ফোন পাচার এখন একটি বিশাল আকারের অভিনব ব্যবসা হিসেবে বিস্তার লাভ করেছে।
আইএমইআই পরিবর্তনে সময় লাগে মাত্র ৩–৫ সেকেন্ড
চোরাই ফোনের অন্যতম সমস্যা হলো ফোনটির পরিচয় শনাক্তকারী আইএমইআই নম্বর খুব সহজেই পরিবর্তন করা যায়। আসল ফোন ট্র্যাক করার সুযোগ কমে যায়, আর অপরাধীরা থাকে ধরাছোঁয়ার বাইরে। চট্টগ্রামের নন্দনকাননে সম্প্রতি এক অভিযানে পুলিশ উদ্ধার করে ৩৪২টি মোবাইল ফোন ও ৬টি ল্যাপটপ। জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানিয়েছে, আইএমইআই পরিবর্তনের পর ফোনগুলো প্রথমে রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হয়, এরপর সেখান থেকে ভারত, নেপাল, মিয়ানমারসহ বিভিন্ন দেশে পাচার করা হয়।
হোয়াটসঅ্যাপ–ভিত্তিক আন্তর্জাতিক সিন্ডিকেটের নেটওয়ার্ক
তদন্তে উঠে এসেছে, দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশে সক্রিয় একটি আন্তর্জাতিক চক্র হোয়াটসঅ্যাপের মাধ্যমে নেটওয়ার্ক চালায়। কোন দেশে কোন মডেলের ফোনের চাহিদা আছে—তা জানার পরপরই সীমান্তপথে দ্রুত ফোন পাঠানো হয়। গোয়েন্দা তথ্য বলছে, একটি সিন্ডিকেট সপ্তাহে ২০০–৩০০টি ফোন পাচার করে থাকে। এভাবে সংগঠিতভাবে দীর্ঘদিন ধরে ফোন পাচার হওয়ায় এদের ধরতে কঠিন হয়ে পড়ছে।
পাচারের প্রধান রুট: সোনামসজিদ স্থলবন্দর
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর এখন চোরাই ফোন পাচারের প্রধান রুটে পরিণত হয়েছে। গত তিন বছরে এই রুট থেকে জব্দ হয়েছে ৩,৩২৪টি ভারতীয় ফোন এবং গ্রেপ্তার হয়েছেন ২৯১ জন পাচারকারী।অন্যান্য রুটের মধ্যে উল্লেখযোগ্য হলো:আখাউড়া-বিজয়নগর সীমান্ত,চট্টগ্রাম,কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া,রাজশাহী এইসব সীমান্ত এলাকা ব্যবহার করে বিভিন্ন সময় হাজার হাজার ফোন পাচার হচ্ছে।
কলকাতায় হারানো আইফোন থেকে মিলল বড় চক্রের সন্ধান
গত বছর কলকাতার এক নারীর হারানো আইফোন ১৪ প্লাস চট্টগ্রামে সক্রিয় অবস্থায় শনাক্ত হয়। বিষয়টি জানার পর ভারতীয় পুলিশের সঙ্গে তথ্য আদান–প্রদানের ভিত্তিতে সিএমপি অভিযান পরিচালনা করে। অভিযানের সময় চক্রের মূল হোতা ওই ফোনটি রেখে পালিয়ে যায়। এরপর ফোনের তথ্য বিশ্লেষণ করে বড় একটি আন্তঃদেশীয় পাচার সিন্ডিকেটের সন্ধান মেলে।
দেশীয় মোবাইল কারখানা ক্ষতিগ্রস্ত, রাজস্ব হারাচ্ছে সরকার
বিটিআরসি জানিয়েছে, দেশে ২৫০০ কোটি টাকার বেশি বিনিয়োগে ১৭টিরও বেশি মোবাইল ফোন কারখানা রয়েছে। তবুও অবৈধ চোরাই ফোন বাজারের ৬০ শতাংশ নিয়ন্ত্রণ করছে। এতে বৈধ মোবাইল নির্মাতারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং সরকারের বছরে প্রায় ২ হাজার কোটি টাকার রাজস্ব হারাচ্ছে।
মুসআব/
পাঠকের মতামত:
- বাজার মূলধন ও লেনদেনে নিম্নমুখী প্রবণতা
- চলতি সপ্তাহে ২ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- চলতি সপ্তাহে আসছে ১৬ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- সপ্তাহজুড়ে ৬ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- বিক্ষোভে যোগ দেয়ার আগে জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক
- দেশে ১৪ ধরনের মানসিক রোগ নিয়ে উদ্বেগ
- চলতি বছরে ১২২ বার স্বর্ণের দাম সমন্বয়, সর্বশেষ মূল্য জেনে নিন
- ইন্দোনেশিয়ার আগুনে বিপাকে সিঙ্গাপুর
- চরম বিবাদে জড়ালেন গোলাম মাওলা রনি ও চ্যানেল আই কতৃপক্ষ
- হাসিনা মোদির কাছে, মোদি পালিয়ে যাবেন কার কাছে
- বান্ধবীকে নিয়ে আগে থেকেই সন্দেহ ছিল মায়ের, বললেন চাঞ্চল্যকর কথা
- ফ্যামিলি কার্ডের কথা বলে বিয়ের টিপসই জানা গেলো সত্যতা
- মুকেশ আম্বানিকে প্রধানমন্ত্রী বলে খোঁচা মাস্কের, নেপথ্যে বিতর্ক
- ২ কারণে আর হাসিনাকে ভারসা করতে পারছে না ভারত
- আজকের আবহাওয়ার পূর্বাভাসে যা বলল অধিদপ্তর
- মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশিদের জন্য নতুন খবর
- বেরিয়ে এলো তাজমিন হত্যার চাঞ্চল্যকর তথ্য
- ৭.৭ মাত্রার ভূমিকম্পে কাঁপল মধ্য আমেরিকার দেশ
- নিরাপত্তার চাদরে ঢাকা দিল্লির যন্তর মন্তর
- বিশ্ব মাতানো ট্রাম্পের স্যুট কি বাংলাদেশে তৈরি?
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- কানাডায় আশ্রয়প্রার্থীদের আবেদন প্রক্রিয়ায় আসছে বড় পরিবর্তন
- প্রবল ঝড় সাইমনের হুমকি, বন্যা-জলোচ্ছ্বাসের শঙ্কা
- হানি ট্র্যাপে ব্যবসায়ীকে ব্ল্যাকমেইল, ছাত্রদল নেতা বহিষ্কার
- ‘হাসিনার কবর দেওয়ার সাহসও আওয়ামী লীগের নেই’
- শাহজালাল ৩য় টার্মিনাল: গ্রাউন্ড হ্যান্ডলারের দৌড়ে গ্লোবাল ৪ অপারেটর
- তরুণীকে নিয়ে কুয়াকাটায়, পরিবারের খোঁজে বেরিয়ে এলো ভিন্ন পরিচয়
- অস্ট্রেলিয়ার কাছে যেন পাত্তাই পেল না বাংলাদেশের মেয়েরা
- আগামী ২৪ ঘণ্টায় দিনের-রাতের তাপমাত্রা নিয়ে যা জানাল অধিদপ্তর
- তাজমিনের মৃত্যুর ঘটনায় সিএনজিচালক সুমনকে শনাক্ত
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- পাঠাওয়ের ১ কোটির বেশি অ্যাকাউন্টের তথ্য হ্যাক, যা জানাল প্রতিষ্ঠান
- সব শাখা-এটিএমে অর্থ রাখার ঘোষণা, গ্রাহকদের জন্য নতুন বার্তা
- প্রধানমন্ত্রীর কাছে এক মাসের ক্ষমতা চাইলেন মিলন, দিলেন বড় চ্যালেঞ্জ
- ডিসেম্বরে ঘনিয়ে আসছে মহাবিপদ!
- ভারত ও বাংলাদেশের সম্পর্ক নিয়ে মুখ খুললেন আসিফ মাহমুদ
- ৫ ধানক্ষেতে ধস্তাধস্তির চিহ্ন, রহস্য বাড়াচ্ছে অটোরিকশা
- মোদিকে ৩ প্রশ্ন ছুড়ে দিলেন ধ্রুব রাঠি
- সোনা কিনতে যাওয়ার আগে জেনে নিন শুক্রবারের দাম
- সুদমুক্ত ইসলামিক ক্রেডিট কার্ড নিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা
- বিদেশ ভ্রমণকারীদের জন্য ডলার কেনার সীমা বাড়ল, জানুন নতুন নিয়ম
- বিদ্যুৎ বিভ্রাটের আগে প্রস্তুতি নিন, ৪১ এলাকার নাম জেনে নিন
- ব্যাংক থেকে ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ছাড়িয়েছিল সরকার, এবার নতুন হিসাব
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- চট্টগ্রাম টার্মিনাল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের আলোচনা
- অবৈধ ওয়েবসাইটে ট্রেনের টিকিট, রেলওয়ের তিন পদক্ষেপ
- প্রবাসীদের টাকা পাঠানোর খরচ বাড়ল, সামনে বড় ঝুঁকি
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ফাইন ফুডসের ডিভিডেন্ড ঘোষণা
জাতীয় এর সর্বশেষ খবর
- দেশে ১৪ ধরনের মানসিক রোগ নিয়ে উদ্বেগ
- চলতি বছরে ১২২ বার স্বর্ণের দাম সমন্বয়, সর্বশেষ মূল্য জেনে নিন
- চরম বিবাদে জড়ালেন গোলাম মাওলা রনি ও চ্যানেল আই কতৃপক্ষ
- বান্ধবীকে নিয়ে আগে থেকেই সন্দেহ ছিল মায়ের, বললেন চাঞ্চল্যকর কথা
- ফ্যামিলি কার্ডের কথা বলে বিয়ের টিপসই জানা গেলো সত্যতা













