১১ ভবন ঝুঁকিপূর্ণ ঘোষণা—গুজব ও ভূমিকম্পে নতুন ভয়
নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশ উপজেলায় শনিবার সন্ধ্যায় তৃতীয় দফা ভূমিকম্পের পর গুজবের ভিত্তিতে খোলা স্থানে রাত কাটিয়েছেন কয়েকশ মানুষ। শিশু-কিশোর থেকে শুরু করে প্রবীণ—সব বয়সী মানুষই ঘরবাড়ি ছেড়ে বাইরে অবস্থান করেন।
স্থানীয়দের ভাষ্য, সন্ধ্যা ৬টা ৬ মিনিটের ভূমিকম্পের পর এলাকায় নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এর মধ্যেই অনেকে গুজব ছড়িয়ে দেয়—রাত ১২টা থেকে ভোর ৪টার মধ্যে বড় ধরনের ভূমিকম্প হতে পারে। এ কারণে অনেক পরিবার ঘর ছেড়ে রাস্তায় নেমে আসে এবং পরে বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা ও ঈদগাহে আশ্রয় নেয়।
রাত ১টার দিকে পলাশ শিল্পাঞ্চল কলেজ মাঠে দেখা যায়, নারী-পুরুষ ও শিশুরা পাটির ওপর কম্বল ও বালিশ নিয়ে অবস্থান করছেন। গৃহবধূ আমেনা বেগম বলেন, ‘আবার নাকি একটা বড় ভূমিকম্প হবে? মানুষ বলছে, তাই ছেলেমেয়েসহ এখানে চলে এসেছি।’
রিকশাচালক মো. সিদ্দিক জানান, ‘মনে ডর, তাই চলে আইছি। মানুষ তো কইতাছে।’দিনমজুর মো. রহমত বলেন, ‘দেয়ালে ফাটল হইছে। আবার হইলে বাঁচতাম না। তাই বাইরে থাকি।’
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাকীন মাশরুর খান গভীর রাতে বিদ্যুৎকেন্দ্রের মাঠে গিয়ে মানুষের সঙ্গে কথা বলেন এবং গুজবে কান না দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ‘কিছু ব্যক্তি গুজব ছড়িয়ে আতঙ্ক বাড়িয়েছে। পরে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে গুজব প্রতিরোধ করা হয়।’
একই দিনের তিন দফা ভূমিকম্পে ব্রিটিশ আমলে নির্মিত ঢাকা–চট্টগ্রাম রেললাইনের ঘোড়াশাল রেলসেতুর ২ ও ৩ নম্বর পিলারে ফাটল দেখা দিয়েছে। এতে ট্রেনযাত্রী ও স্থানীয়দের মাঝে উদ্বেগ তৈরি হয়েছে। শনিবার রেলওয়ে কর্তৃপক্ষ এবং পলাশ উপজেলা প্রশাসন ক্ষতিগ্রস্ত পিলারগুলো পরিদর্শন করে।
ট্রেনযাত্রী সাব্বির হোসেন জানান, ‘এই সেতুর ওপর দিয়ে প্রতিদিন অন্তত ১৬ জোড়া ট্রেন চলে। পিলারে ফাটল দেখে আমরা আতঙ্কে আছি।’স্থানীয় ব্যবসায়ী আজিম মিয়া জানান, প্রথম দফা ভূমিকম্পেই ফাটল সৃষ্টি হয়।
ঘোড়াশাল ফ্ল্যাগ স্টেশনে গিয়ে স্টেশনমাস্টারকে পাওয়া যায়নি। বুকিং সহকারী আব্দুল খালেক দায়িত্ব পালন করলেও তাঁর সঙ্গে মোবাইলে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
জিনারদী রেলস্টেশন মাস্টার বরকত হোসেন বলেন, ‘ঘোড়াশাল পুরোনো রেলসেতুর পিলারে ফাটলের বিষয়টি আমরা রেলওয়ের উচ্চপর্যায়ে জানিয়েছি। নিরাপত্তার জন্য সেতু দিয়ে সর্বোচ্চ ৩০ কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করানো হচ্ছে।’
পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুবক্কর সিদ্দিকী জানান, দুটি পিলারে ফাটল দেখা দেওয়ার বিষয়টি পূর্বাঞ্চলীয় রেল বিভাগকে জানানো হয়েছে। প্রাথমিক পরিদর্শন শেষ হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্রুত মাঠে নেমে ব্যবস্থা নেবেন। বর্তমানে রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে।
ঘোড়াশাল বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ রোববার এক নোটিশে জানায়, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত আবাসিক এলাকার ১১টি ভবন ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। সেখানে বসবাসরতদের নিরাপদ আশ্রয়ে যেতে নির্দেশ দেওয়া হয়েছে।
মুসআব/
পাঠকের মতামত:
- বিকেলে যোগদান, ৪ ঘণ্টা পরই বদলি—মুখ খুললেন নতুন পুলিশ সুপার
- বিদ্যুতের দাম বৃদ্ধির আসল কারণ জানাল সরকার
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১২ দফা উদ্যোগ, কারসাজিকারীদের বিচার হবে: প্রধানমন্ত্রী
- কাঁঠাল নিয়ে চীনের আগ্রহ, যা জানালেন প্রধানমন্ত্রী
- টার্মিনাল সরানোর সিদ্ধান্ত, মিলল সরকারি অনুমোদন
- আগস্টে দুই দফায় লম্বা ছুটির সুযোগ
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- স্থিতিশীল আউটলুক বজায় রেখে দুই কোম্পানির ক্রেডিট রেটিং ঘোষণা
- মাকড়সার কামড়ে হাসপাতালে গুরুতর অসুস্থ অভিনেতা
- সম্পর্কে ফের অন্ধকার, ট্রাম্পের মন্তব্যে চাঞ্চল্য
- ৮০ বছর পূর্তিতে ঢাকা মেডিকেলে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নতুন আপডেট, স্থগিত এইচএসসি পরীক্ষা নিয়ে যা জানা গেল
- আইসিবির ৩ হাজার কোটি টাকার ঋণ পরিশোধে আরও তিন বছর সময়
- ০৮ জুলাই ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ০৮ জুলাই লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ০৮ জুলাই দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ০৮ জুলাই দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- শাহজালাল বিমানবন্দরে বড় সুখবর
- মিশ্র ধারা অব্যাহত, বাজারে স্থিতিশীলতার ইঙ্গিত
- আড়াই বছর পর সুখবর দিলো এমারেল্ড অয়েল
- আইসিবি ইসলামিক ব্যাংকের প্রথম প্রান্তিক প্রকাশ
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- আইসিবি ইসলামিক ব্যাংকের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন বিতর্ক, সামনে এলো গুরুত্বপূর্ণ তথ্য
- উৎপাদনে ফিরতে প্রস্তুতি এমেরাল্ড অয়েলের
- ৩০০ কোটি টাকার নেতিবাচক ইক্যুইটি, এবার লেনদেনও স্থগিত
- ইউরোপে সবচেয়ে কম খরচে থাকা যায় যে দেশে
- দুই কোম্পাানির মার্জিন ঋণে নিষেধাজ্ঞা
- যুক্তরাষ্ট্রের দুই কর্মকর্তাকে সরাল ফিফা
- ব্যাংকে অলস অর্থ ছাড়াল ৩ লাখ ২৭ হাজার কোটি টাকা
- শেয়ারহোল্ডারদের বঞ্চিত করায় বেস্ট হোল্ডিংসের ওপর বাড়তি করের চাপ
- ধানমন্ডির আবাসিক এলাকায় বড় পরিবর্তনের ইঙ্গিত
- ঢাবিতে বিশ্বকাপ আয়োজনে হঠাৎ পরিবর্তন
- মাত্র ৪ মাসেই মা হলেন জনপ্রিয় অভিনেত্রী!
- সরকারি চাকরিপ্রার্থীদের জন্য বড় সুখবর
- ডেপুটি গভর্ণরের পদ হারালেন জিয়া পরিষদের সাবেক সদস্য
- ইউসিবি ব্যাংকের রাইট শেয়ার ইস্যুতে বিএসইসির অনুমোদন
- নতুন ওপেন-এন্ড মিউচ্যুয়াল ফান্ডের খসড়া অনুমোদন দিল বিএসইসি
- স্বাস্থ্য মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা, ডেঙ্গু পরীক্ষা বিনামূল্যে
- থানায় উত্তেজনা, এনসিপির নেতাদের গ্রেপ্তার ঘিরে যা ঘটল
- সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য দুঃসংবাদ
- নতুন সিদ্ধান্তে এনআইডি সেবায় পরিবর্তন, বন্ধ ৬ ক্যাটাগরি
- তাণ্ডব! ঢাকায় ফিরতে হলো তিনটি বিমানের
- তালিকাভুক্ত কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকের অতিরিক্ত দায়িত্ব অর্পণ
- ডিএসইর অনুমোদিত প্রতিনিধি তালিকায় পরিবর্তন
- সূচক পতনের নেতৃত্বে ৫ কোম্পানি
- বিক্রেতা সঙ্কটে হল্টেড ৮ প্রতিষ্ঠান
- শ্লথ লেনদেনেও বাজার নিয়ে আশাবাদী বিনিয়োগকারীরা
- ০৭ জুলাই ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ০৭ জুলাই লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- শেখ হাসিনার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন যে তিন জন
- সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য দুঃসংবাদ
- গুলশানের ১৯৬ নম্বর বাসভবনকে কেপিআই ঘোষণা
- চার আর্থিক প্রতিষ্ঠানকে ৫ শর্তে টিকে থাকার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক
- কর্ণফুলীর বিলাসবহুল অতিথিশালা নিয়ে বড় সিদ্ধান্ত সরকারের
- জুনে যেসব ব্যাংকে আসেনি রেমিট্যান্স
- প্রায় ২১ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- বাজার নিয়ন্ত্রণে বড় ‘গেমচেঞ্জার’ সিদ্ধান্ত নিল বিএসইসি
- ধানমন্ডির আবাসিক এলাকায় বড় পরিবর্তনের ইঙ্গিত
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- ডিভিডেন্ড ঘোষণা ও আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে তালিকাভুক্ত কোম্পানি
- মিউচুয়াল ফান্ডের ডিভিডেন্ড নীতিতে নতুন সিদ্ধান্ত বিএসইসির
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- আযমীকে নিয়ে সরকারের বড় ঘোষণা
জাতীয় এর সর্বশেষ খবর
- বিকেলে যোগদান, ৪ ঘণ্টা পরই বদলি—মুখ খুললেন নতুন পুলিশ সুপার
- বিদ্যুতের দাম বৃদ্ধির আসল কারণ জানাল সরকার
- কাঁঠাল নিয়ে চীনের আগ্রহ, যা জানালেন প্রধানমন্ত্রী
- টার্মিনাল সরানোর সিদ্ধান্ত, মিলল সরকারি অনুমোদন
- আগস্টে দুই দফায় লম্বা ছুটির সুযোগ













