হাসিনার জীবন বাঁচানোর কৃতিত্ব মোদির: জয়
নিজস্ব প্রতিবেদক : মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য ভারতকে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। তবে এ অনুরোধের কড়া সমালোচনা করেছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়।
ভারতের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে জয় বার্তা সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, “ভারত আমার মায়ের জীবন বাঁচিয়েছে।”
সাক্ষাৎকারে জয় পরিষ্কারভাবে জানান, শেখ হাসিনার বিরুদ্ধে সাম্প্রতিক আইনি পদক্ষেপ ছিল অনিয়মে ভরা। একই সঙ্গে ভারতের উদ্দেশে সীমান্তপারের সন্ত্রাসবাদ বৃদ্ধির বিষয়ে সতর্কবার্তাও দেন তিনি।
জয় বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে তাকে জঙ্গিদের পরিকল্পিত হামলা থেকে রক্ষা করেছেন।
বাংলাদেশের পক্ষ থেকে হাসিনাকে ফিরিয়ে আনার অনুরোধের বৈধতা তিনি সরাসরি প্রত্যাখ্যান করেন। জয়ের অভিযোগ—অন্তর্বর্তী সরকার বিচার শুরুর আগেই ১৭ জন বিচারককে বরখাস্ত করেছে,সংসদীয় অনুমোদন ছাড়াই অবৈধভাবে আইন সংশোধন করেছে এবং শেখ হাসিনার আইনজীবীদের আদালত থেকে নিষিদ্ধ করেছে।
তার দাবি, যথাযথ বিচারিক প্রক্রিয়া না থাকলে কোনো দেশই প্রত্যর্পণ করবে না।জয় আরও বলেন, ভারতও এই কারণ দেখিয়ে অনুরোধটি নাকচ করবে বলে তিনি আত্মবিশ্বাসী।
মায়ের দেশত্যাগ সম্পর্কে জয় বলেন,“ভারত মূলত আমার মায়ের জীবন বাঁচিয়েছে। তিনি যদি বাংলাদেশে থাকতেন, জঙ্গিদের পরিকল্পনা ছিল তাকে হত্যা করার।”
জয়ের আরেক অভিযোগ—অন্তর্বর্তী ইউনূস সরকার শেখ হাসিনার সময়ে দোষী সাব্যস্ত হাজার হাজার সন্ত্রাসীকে মুক্তি দিয়েছে।লস্কর-ই-তৈয়বা এখন বাংলাদেশে স্বাধীনভাবে কার্যক্রম চালাচ্ছে,এবং তাদের স্থানীয় শাখার সঙ্গে দিল্লির সাম্প্রতিক হামলার যোগসূত্র রয়েছে।তার দাবি, এসব কারণে ভারতের প্রধানমন্ত্রী মোদি বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে “অত্যন্ত উদ্বিগ্ন।”
গত বছরের বিক্ষোভে প্রবেশ করা সশস্ত্র জঙ্গিদের অস্ত্র সরবরাহ করেছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই—এমন অভিযোগও তুলেছেন জয়।তার ভাষায়,“এই অস্ত্রগুলো উপমহাদেশের কোথাও থেকে এসেছে। একমাত্র সম্ভাব্য উৎস—আইএসআই।”
এ ছাড়া ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য—যে বাইডেন প্রশাসন ইউএসএইডের অর্থ ব্যবহার করে বাংলাদেশে সরকার পরিবর্তনে ভূমিকা রেখেছে—তা উল্লেখ করে জয় অভিযোগ করেন,ট্রাম্প প্রশাসন বাংলাদেশের সন্ত্রাসবাদ ও ইসলামবাদ নিয়ে আগের তুলনায় বেশি উদ্বিগ্ন ছিল।
তবে তিনি জানান, বর্তমান মার্কিন প্রশাসনের সঙ্গে তার সরাসরি যোগাযোগ আছে কি না—সে বিষয়ে মন্তব্য করতে অনিচ্ছুক।
মুসআব/
পাঠকের মতামত:
- কানাডায় আশ্রয়প্রার্থীদের আবেদন প্রক্রিয়ায় আসছে বড় পরিবর্তন
- প্রবল ঝড় সাইমনের হুমকি, বন্যা-জলোচ্ছ্বাসের শঙ্কা
- হানি ট্র্যাপে ব্যবসায়ীকে ব্ল্যাকমেইল, ছাত্রদল নেতা বহিষ্কার
- ‘হাসিনার কবর দেওয়ার সাহসও আওয়ামী লীগের নেই’
- শাহজালাল ৩য় টার্মিনাল: গ্রাউন্ড হ্যান্ডলারের দৌড়ে গ্লোবাল ৪ অপারেটর
- তরুণীকে নিয়ে কুয়াকাটায়, পরিবারের খোঁজে বেরিয়ে এলো ভিন্ন পরিচয়
- অস্ট্রেলিয়ার কাছে যেন পাত্তাই পেল না বাংলাদেশের মেয়েরা
- আগামী ২৪ ঘণ্টায় দিনের-রাতের তাপমাত্রা নিয়ে যা জানাল অধিদপ্তর
- তাজমিনের মৃত্যুর ঘটনায় সিএনজিচালক সুমনকে শনাক্ত
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- পাঠাওয়ের ১ কোটির বেশি অ্যাকাউন্টের তথ্য হ্যাক, যা জানাল প্রতিষ্ঠান
- সব শাখা-এটিএমে অর্থ রাখার ঘোষণা, গ্রাহকদের জন্য নতুন বার্তা
- প্রধানমন্ত্রীর কাছে এক মাসের ক্ষমতা চাইলেন মিলন, দিলেন বড় চ্যালেঞ্জ
- ডিসেম্বরে ঘনিয়ে আসছে মহাবিপদ!
- ভারত ও বাংলাদেশের সম্পর্ক নিয়ে মুখ খুললেন আসিফ মাহমুদ
- ৫ ধানক্ষেতে ধস্তাধস্তির চিহ্ন, রহস্য বাড়াচ্ছে অটোরিকশা
- মোদিকে ৩ প্রশ্ন ছুড়ে দিলেন ধ্রুব রাঠি
- সোনা কিনতে যাওয়ার আগে জেনে নিন শুক্রবারের দাম
- সুদমুক্ত ইসলামিক ক্রেডিট কার্ড নিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা
- বিদেশ ভ্রমণকারীদের জন্য ডলার কেনার সীমা বাড়ল, জানুন নতুন নিয়ম
- বিদ্যুৎ বিভ্রাটের আগে প্রস্তুতি নিন, ৪১ এলাকার নাম জেনে নিন
- ব্যাংক থেকে ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ছাড়িয়েছিল সরকার, এবার নতুন হিসাব
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- চট্টগ্রাম টার্মিনাল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের আলোচনা
- অবৈধ ওয়েবসাইটে ট্রেনের টিকিট, রেলওয়ের তিন পদক্ষেপ
- প্রবাসীদের টাকা পাঠানোর খরচ বাড়ল, সামনে বড় ঝুঁকি
- আবরার হত্যা মামলায় আইনজীবী, শিশির মনিরকে ঘিরে বিতর্ক
- ডিভিডেন্ড ঘোষণার পাশাপাশি ভবিষ্যত পরিকল্পনা জানালো অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
- বিয়ের ১১ দিন পর সন্তান, এরপরই চাঞ্চল্যকর ঘটনা
- গ্রাহক চাইলেই টাকা দিতে হবে, শেয়ারবাজারের দুর্বল ব্যাংককে গভর্নরের নির্দেশ
- বিএসইসিতে বড় দায়িত্ব পুনর্বণ্টন, গুরুত্বপূর্ণ ডিভিশনে পরিবর্তন
- সাকিবের রহস্যময় বার্তা: ‘সমাপ্তি নাকি নতুন শুরু?’
- ক্লোজড-এন্ড থেকে ওপেন-এন্ডে পরিণত হচ্ছে মিউচুয়াল ফান্ড
- দেশে বিক্রি কমলেও রপ্তানিতে বাজিমাত তালিকাভুক্ত কোম্পানির
- বোর্ড পরিবর্তনের খবরে দুই কোম্পানির শেয়ারে বড় ঝড়
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- দীর্ঘ ৭ মাস পর উৎপাদন শুরু, মাত্র দুই দিনেই আবারও বন্ধ
- সংস্কারের প্রতিশ্রুতি নয়, আগে দরপতন ঠেকানোর দাবি বিনিয়োগকারীদের
- বাংলাদেশে নতুন সেবা চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের
- ৮ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৮ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- জাপানে পরপর দুই ভূমিকম্প, মাত্র তিন ঘণ্টার ব্যবধান
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বড় ধাক্কা বাংলাদেশের
- বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুবুর রহমান
- বিশ্বব্যাংকের প্রতিবেদনে বাংলাদেশের অর্থনীতি নিয়ে যে চিত্র, সতর্ক সবাই
- প্রণোদনা ঋণে নতুন জটিলতা, শর্ত শিথিলের দাবি ব্যবসায়ীদের
- বিএনপি সভাপতির সারের ডিলারের ‘গোপন তালিকা’ ফাঁস
- উপদেষ্টা হলেন জনপ্রিয় অভিনেতা, পাবেন মন্ত্রীর মর্যাদা
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা













