প্রতারণার দায়ে আইএফআইসি ব্যাংকের এমডির ৫ কোটি টাকা জরিমানা
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) তালিকাভুক্ত আইএফআইসি ব্যাংক পিএলসিকে জামিনদার দেখিয়ে ‘আইএফআইসি গ্যারান্টেড শেরপুর টাউশিপ গ্রিন জিরো কুপন বন্ড’ ইস্যুর ক্ষেত্রে সিকিউরিটিজ আইন ও বিধিবিধান লঙ্ঘনের দায়ে ব্যাংকটির সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শাহ আলম সারওয়ারকে ৫ কোটি টাকা জরিমানা করেছে।
মঙ্গলবার (০৪ নভেম্বর) অনুষ্ঠিত বিএসইসির ৯৮০তম কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। কমিশনের চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ সভায় সভাপতিত্ব করেন।
বিএসইসি থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেড় হাজার কোটি টাকা অভিহিত মূল্যের ও এক হাজার কোটি টাকা ইস্যু মূল্যের ‘আইএফআইসি গ্যারান্টেড শেরপুর টাউশিপ গ্রিন জিরো কুপন বন্ড’ শীর্ষক এই বন্ডটির জামিনদার ছিল আইএফআইসি ব্যাংক। যদিও বন্ডটি মূলত ইস্যু করেছে রিয়েল এস্টেট কোম্পানি শেরপুর টাউনশিপ লিমিটেড (এসটিএল)। বিভিন্ন বিজ্ঞাপনে বন্ডটির নাম হিসেবে ‘আইএফআইসি আমার বন্ড’ ব্যবহার করা হয়, যা বিনিয়োগকারীদের মধ্যে এই ভুল ধারণা তৈরি করেছিল যে এটি আইএফআইসি ব্যাংকের নিজস্ব বন্ড। অথচ ব্যাংকটি ছিল কেবল জামিনদার।
বিএসইসির পর্যবেক্ষণ অনুযায়ী, এভাবে বিনিয়োগকারীদের ভুল ধারণা দিয়ে বিনিয়োগে আকৃষ্ট করা হয়েছে—যা সিকিউরিটিজ আইন ও বিধিবিধানের সুস্পষ্ট লঙ্ঘন। এই অনিয়মের দায়ে কমিশন ব্যাংকটির সাবেক ব্যবস্থাপনা পরিচালক শাহ আলম সারওয়ারকে ৫ কোটি টাকা অর্থদণ্ডে দণ্ডিত করার সিদ্ধান্ত নেয়।
উল্লেখ্য, এর আগে গত ৩০ জুলাই অনুষ্ঠিত বিএসইসির ৯৬৫তম সভায় এই বন্ড ইস্যুর অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছিল। ওই সভায় ব্যাংকটির সাবেক চেয়ারম্যান সালমান ফজলুর রহমানকে ১০০ কোটি টাকা জরিমানা করা হয় এবং শেয়ারবাজারে আজীবন নিষিদ্ধ ঘোষণা করা হয়। একইসঙ্গে তৎকালীন ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমানের ছেলে আহমেদ সায়ান ফজলুর রহমানকে ৫০ কোটি টাকা জরিমানা এবং শেয়ারবাজারে আজীবন অবাঞ্ছিত ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
মামুন/
পাঠকের মতামত:
- অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের অবিশ্বাস্য জয়
- প্রধানমন্ত্রীর ভারত সফরে অনুকূল পরিবেশ চায় বাংলাদেশ
- আদনানের জেনেক্স শেয়ার বিক্রি-হস্তান্তরে বিএসইসির নিষেধাজ্ঞা
- বিদেশি মালিকানাধীন ব্যাংকের মিউচুয়াল ফান্ডে নতুন সুবিধা
- নবায়ন না করায় ফিনিক্স ফাইন্যান্সের ডিপি সনদ স্থগিত
- দুর্বল নজরদারিতে থমকে আছে বাজারের কাঙ্ক্ষিত গতি
- ১৬ আগস্ট ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৬ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৬ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৬ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- সরকারি চাকরিজীবীদের বেতন বাড়বে কবে? পে-স্কেলে নতুন মোড়
- প্রভিশন ঘাটতি ও তারল্য সংকটে মাইডাস ফাইন্যান্স
- মার্জিন ঋণ নিয়ে ফান্ডের ইউনিটধারীদের তথ্য চেয়েছে ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড
- ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স ওয়ানের তহবিল বিতরণের তারিখ নিয়ে সংশোধনী
- হাসিনা ফিরবেন কি না, চূড়ান্ত সিদ্ধান্ত কার হাতে জানাল ভারত
- কিশোরগঞ্জের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
- মূলধন ও পরিচালনা পর্ষদে বড় পরিবর্তনের প্রস্তাব সিটি ব্যাংকের
- মূলধন ভিত্তি শক্তিশালী করতে বন্ড ইস্যু করবে ঢাকা ব্যাংক
- ৩৮৬৪ এমএফএস হিসাব দিয়ে দেশে দিনে ৩৫ নতুন জুয়ার সাইট!
- সাবেক মন্ত্রী ও ডেপুটি স্পিকারের রহস্যমৃত্যু, দলীয় কার্যালয় থেকে উদ্ধার মরদেহ
- চাঁদ দেখা যায়নি, ২৬ আগস্টের ছুটি নিয়ে যা সিদ্ধান্ত
- মন্ত্রিসভায় রদবদল, বদলে যেতে পারে যেসব মন্ত্রণালয়ের দায়িত্ব
- রেকর্ড দামের পথে স্বর্ণ! আজকের নতুন দাম জেনে নিন
- মার্জিন ঋণের মাপকাঠি হিসেবে সর্বোচ্চ পিই রেশিও ৪০
- বিএসইসির উদ্যোগে কর্পোরেট খাতে সুশাসন আরও শক্তিশালী হওয়ার আশা
- হেনস্তার অভিযোগে ডিএসইর এজিএমের বিরুদ্ধে নারীর জিডি
- বিদেশি ব্যাংকের কাস্টডিয়ান কার্যক্রমে জটিলতা দূর করল বিএসইসি
- শেয়ারবাজারে লেনদেনের গতি কমেছে, বাজার মূলধনও নিম্নমুখী
- চলতি সপ্তাহে আসছে ১৩ ফান্ডের ডিভিডেন্ড ঘোষণা
- সপ্তাহজুড়ে ২ কোম্পানির ইপিএস প্রকাশ
- চলতি সপ্তাহে ৩ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- চলতি সপ্তাহে ৫ কোম্পানির এজিএম
- ‘১০০ কোটি টাকা দিলেও নেব না’- ওসির বক্তব্য ভাইরাল
- হারিকেন হাতে নেতা, আসিফ মাহমুদের বিস্ফোরক মন্তব্য
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ
- স্বর্ণ ও রুপার বাজারে নতুন হিসাব, আজকের দর একনজরে
- সাত এএসপি-কে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার
- সাত এএসপি-কে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- একে একে ৩ জনকে খুন, আটকের পর পুলিশকে যা জানালেন বাবুল
- মন্ত্রিপরিষদে যুক্ত হচ্ছে নতুন ৪ নাম, আলোচনায় যারা
- সম্পত্তি নিয়ে ভাই-বোনের বিরোধ, হাইকোর্টের রায়ে মিলল বড় ব্যাখ্যা
- পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ছুটি পাবেন না যারা
- পে স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর
- স্বর্ণের দাম আবারও ঊর্ধ্বমুখী, ২১ ও ২২ ক্যারেটের নতুন দর প্রকাশ
- সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান মারা গেছেন জানুন সত্যতা
- গোপনে সীমান্ত পার, তারপর শিলং! নানকের দেশ ছাড়ার চাঞ্চল্যকর বর্ণনা
- মোদীকে সরাসরি জবাব দিতে বললেন সাবেক মন্ত্রী
- এসএসসি ও এইচএসসি ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- সঞ্চয়পত্রে বিনিয়োগকারীদের জন্য বড় সুখবর
- তিন আর্থিক প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন অনির্দিষ্টকালের জন্য স্থগিত
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ
- সম্মিলিত ইসলামী ব্যাংকের আরও এক ধাপ অগ্রগতি
- চাঁদ দেখা যায়নি, ২৬ আগস্টের ছুটি নিয়ে যা সিদ্ধান্ত
- মার্জিন ঋণের মাপকাঠি হিসেবে সর্বোচ্চ পিই রেশিও ৪০
- ঈদে মিলাদুন্নবী ঘিরে সুখবর, টানা ৪ দিন ছুটির সুযোগ
- মুনাফায় রেকর্ড, তবুও ব্র্যাক ব্যাংক ছাড়ছেন বিদেশি বিনিয়োগকারীরা
- চলতি সপ্তাহে আসছে ১৩ ফান্ডের ডিভিডেন্ড ঘোষণা
- প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের প্রতিষ্ঠানের ১ কোটি ২১ লাখ টাকা ছিনতাই
- বিএসইসির চেয়ারম্যান মাসুদ খানের নিকট বিনিয়োগকারীর খোলা চিঠি
- ৬৬ ব্রোকারেজ হাউজকে ফিক্স সার্টিফিকেশন দিয়েছে ডিএসই
- শেয়ারবাজারে তারল্য বাড়াতে বিএসইসির নতুন উদ্যোগ, বদলাচ্ছে মার্জিনের নিয়ম
- মার্জিন ঋণ শিথিলের গুঞ্জনে চাঙা উভয় শেয়ারবাজার
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- আদনানের জেনেক্স শেয়ার বিক্রি-হস্তান্তরে বিএসইসির নিষেধাজ্ঞা
- বিদেশি মালিকানাধীন ব্যাংকের মিউচুয়াল ফান্ডে নতুন সুবিধা
- নবায়ন না করায় ফিনিক্স ফাইন্যান্সের ডিপি সনদ স্থগিত
- দুর্বল নজরদারিতে থমকে আছে বাজারের কাঙ্ক্ষিত গতি
- ১৬ আগস্ট ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন












