ঢাকা, বুধবার, ২৬ আগস্ট ২০২৬

ফের মেট্রোরেল চলাচল শুরু

২০২৫ অক্টোবর ২৬ ১৫:৪৭:৩২
ফের মেট্রোরেল চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর আগারগাঁও থেকে উত্তরা পর্যন্ত মেট্রোরেল চলাচল শুরু হয়েছে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, টেকনিক্যাল ত্রুটির কারণে আগারগাঁও থেকে মতিঝিল অংশ পর্যন্ত আপাতত চালু হচ্ছে না।

এর আগে, রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের পিলার থেকে বিয়ারিং প্যাড পড়ে একজন পথচারী নিহত হওয়ার ঘটনায় বর্তমানে মেট্রোরেল চলাচল বন্ধ রয়েছে। নিহত ওই পথচারীর নাম আবুল কালাম। তার গ্রামের বাড়ি শরীয়তপুরের নরিয়ায়।

রোববার (২৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত পুরো পথেই মেট্রোরেল চলাচল বন্ধ রয়েছে।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে