শেয়ারবাজারে বড় ধস! ৮ দিনে সূচক নেই ২৭৯ পয়েন্ট
নিজস্ব প্রতিবেদক: দেশের শেয়ারবাজারে টানা দরপতনে সৃষ্টি হয়েছে চরম অস্থিরতা। বিনিয়োগকারীদের মধ্যে নেমে এসেছে হতাশার ছায়া। সপ্তাহের প্রথম কর্মদিবসেই বড় ধস নেমে বাজার মূলধন ও সূচক উভয় ক্ষেত্রেই বড় ধরনের ধস নেমেছে।
তথ্য অনুযায়ী, গত আট কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স মোট ২৭৯ পয়েন্ট হারিয়েছে। এর মধ্যে গত সপ্তাহে সূচক কমেছিল ১৬৪ পয়েন্ট, অর্থাৎ প্রতিদিন গড়ে ৩৩ পয়েন্ট পতন। কিন্তু পরিস্থিতি আরও অবনতির দিকে—আজ রোববার (১৯ অক্টোবর) একদিনেই সূচক কমেছে ৭৫ পয়েন্ট, বাজার মূলধন হ্রাস পেয়েছে ১ হাজার ২৩৪ কোটি টাকা।
এই ধারাবাহিক দরপতনে ডিএসইর প্রধান সূচক নেমে এসেছে সাড়ে তিন মাসের মধ্যে সর্বনিম্ন অবস্থানে। একইসঙ্গে লেনদেনও নেমে গেছে সেই সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে। ৮ কর্মদিবসে ডিএসইর মূলধন খোঁয়া গেছে প্রায় ৪২ হাজার কোটি টাকা।
আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৭৫.০৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫,০৪৪.৩৩ পয়েন্টে, যা গত ৯ জুলাইয়ের পর সর্বনিম্ন। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ২৩.৯৬ পয়েন্ট কমে ১,০৬২.৩৩ পয়েন্টে, এবং ডিএসই-৩০ সূচক ২৯.৭৩ পয়েন্ট কমে ১,৯৩৮.১৭ পয়েন্টে অবস্থান করছে
আজ মোট ৩৯৬টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে মাত্র ৪৪টির দর বেড়েছে, ৩১৪টির কমেছে এবং ৩৮টি অপরিবর্তিত রয়েছে।
লেনদেনের পরিমাণও আশঙ্কাজনকভাবে কমেছে। আজ ৪৪৪ কোটি ৫০ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে—যা গত সাড়ে তিন মাসের মধ্যে সর্বনিম্ন। সর্বশেষ ২৫ জুন এতো কম লেনদেন হয়েছিল (৪১৩ কোটি ২১ লাখ টাকা)। আগের কার্যদিবসের তুলনায় আজ লেনদেন কমেছে ২১ কোটি ১ লাখ টাকা।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) ছিল একই চিত্র। সেখানে আজ ১০ কোটি ৭০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগেরদিনের ৯ কোটি ৯৪ লাখ টাকার চেয়ে সামান্য বেশি।
সিএসইতে লেনদেন হওয়া ১৭৮টি প্রতিষ্ঠানের মধ্যে ৩১টির দর বেড়েছে, ১৩৪টির কমেছে, এবং ১৩টি অপরিবর্তিত ছিল।
এদিন সিএসইর সার্বিক সূচক (সিএএসপিআই) ১৯৪.৯৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ২৭৩.৮৫ পয়েন্টে, যা আগেরদিনের তুলনায় প্রায় চারগুণ বেশি পতন।
অবিরাম দরপতন ও কম লেনদেনের এই ধারা বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। বিশ্লেষকরা বলছেন, বাজারে আস্থা ফিরিয়ে আনতে নীতিনির্ধারক সংস্থাগুলোর দ্রুত হস্তক্ষেপ জরুরি।
মামুন/
পাঠকের মতামত:
- সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া বাংলাদেশি স্বামী -স্ত্রী, জানা গেল আসল সত্য
- সরকারি কর্মচারীদের ভাতা নিয়ে নতুন প্রজ্ঞাপন
- তিন ব্যাংকের এমডিদের নিয়ে সরকারের নতুন সিদ্ধান্ত
- তৃণমূল থেকে প্রতিমন্ত্রী হয়ে ওঠা ইশরাকের বর্ণাঢ্য পথচলার গল্প
- ৪৭–১৩ গোলের হার, বাংলাদেশের সামনে কঠিন চ্যালেঞ্জ
- ৮ মাসে কপাল পুড়ল তিন মন্ত্রী-প্রতিমন্ত্রীর
- ব্যাংকিং খাতে সরকারের বড় সাহসী সিদ্ধান্ত
- ইশরাকের পদত্যাগ ও স্ত্রীর ফেসবুক পোস্ট ঘিরে নতুন জল্পনা
- কেয়া কসমেটিকসকে ঋণ দিয়ে বিপাকে শেয়ারবাজারের চার ব্যাংক
- ভারতের শেয়ারবাজারে কালোমেঘ: উধাও ৪ লাখ কোটি রুপি
- আইসিসির নতুন নিয়মে বাংলাদেশের ক্রিকেটাররা কেন বিপাকে?
- জাপানের শ্রমবাজারে কর্মী পাঠাতে বাংলাদেশ-জাপান নতুন চুক্তি
- টিকটক ও ফ্রি ফায়ারের টানে ঘরছাড়াও ৩ শিক্ষার্থী
- লাফার্জহোলসিমের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- বাংলাদেশি পাসপোর্টেই ভিসা ছাড়াই ৩৫ দেশে ভ্রমণ
- তেলের দাম কমতেই স্বর্ণের বাজারে উল্টো চিত্র!
- এবার ক্ষমা চাইলেন সংসদ সদস্য ও বিএনপি নেতা
- বিলবোর্ডকে রাস্তা ভেবে ট্রাক চালালেন চালক
- অস্ত্র হাতে নেওয়ার কারণ জানালেন ইশরাক
- আর্থিক ঘাটতি পূরণে ৭ প্রতিষ্ঠানকে সময় বেঁধে দিল বিএসইসি
- ইশরাকের পদত্যাগ নিয়ে যা বললেন এনসিপি নেতারা
- পদত্যাগের কারণ জানালেন ইশরাক
- বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- নতুন নিয়মে সরাসরি শেয়ারবাজারে আসার সুযোগ পাচ্ছে ৭ শ্রেণির কোম্পানি
- টানা পাঁচ দিনের ছুটিতে যাচ্ছে ব্যাংক ও শেয়ারবাজার
- ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের ৫ লাখ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ বিএসইসির
- শেয়ারবাজারে সংস্কারের আশ্বাস, পতন থামাতে দৃশ্যমান পদক্ষেপ নেই
- অনুমতি প্রত্যাখ্যানের কারণ জানতে চাইলেন আমির হামজা
- দেশে টিকার সুরক্ষা বলয়ে বড় ফাটল, সাড়ে ৮ লাখ শিশু ঝুঁকিতে!
- জুলাই যোদ্ধাদের অবদান নিয়ে যা বললেন মির্জা আব্বাস
- বিটকয়েনে বিনিয়োগের আগে যে বিষয়গুলো বুঝতে হবে
- সোমবার স্বর্ণ কিনতে গেলে বিপাকে পড়তে পারেন ক্রেতারা
- একই পরিবারের ৫ মৃত্যু: অডিওতে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য
- ককরোচদের ঠেকাতে মাঠে ‘লাল হিট জনতা পার্টি’, প্রথম সমাবেশেই তীব্র বার্তা
- দশ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
- এসএসসি পরীক্ষার্থীদের জন্য বোর্ডের নতুন নির্দেশনা
- সৌদিতে দুই বাংলাদেশির শির'চ্ছেদ যা বললেন শায়খ
- ইশরাক হোসেনকে নিয়ে যা বললেন পিনাকী ভট্টাচার্য ও রাশেদ খান
- ভারতের মাটিতেই ভারতের কর্মকর্তাদের শূলে তুলতে চাইছে যুক্তরাষ্ট্র
- পদত্যাগের ঘোষণা ঘিরে আলোচনা, যা জানালেন ইশরাক
- মোদি হাসিনার চেয়েও খারাপ ভারতীয় অধ্যাপকের মন্তব্যে তোলপাড়
- দুলামিয়া কটনের ডিভিডেন্ড ঘোষণা
- এজিএমের পরদিনই ডিভিডেন্ড বিতরণ: শেয়ারবাজারে ঐতিহাসিক রেকর্ড
- পাঁচ ব্যাংকের শেয়ারে বড় উত্থানের পূর্বাভাস গবেষণা প্রতিষ্ঠানের
- বিনিয়োগকারী ঝুয়াং লিফেংয়ের বিরুদ্ধে আইনি কার্যক্রম নিষ্পত্তি করল বিএসইসি
- বিতর্কে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
- সোনা নয়, চাঁদের সবচেয়ে দামি সম্পদ যা
- পাবলিক অফারের অর্থ ব্যবহারে স্বচ্ছতা নিশ্চিতে নতুন উদ্যোগ বিএসইসির
- নেতানিয়াহুকেও ক্ষমতাচ্যুত করা সেই মুসলিম নেতাকে চেনেন?
- বিশ্বগুরুর মুখোশ ও পতনের সাইরেন
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের সোনার দামের নতুন তালিকা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম জেনে নিন
- পাঁচ ব্যাংকের শেয়ারে বড় উত্থানের পূর্বাভাস গবেষণা প্রতিষ্ঠানের
- শার্প ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- সৌদিতে দুই বাংলাদেশির শির'চ্ছেদ যা বললেন শায়খ
- ডিভিডেন্ড বিতরণ না করায় ৯ কোম্পানির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা
- শেয়ারবাজারের ১৭০০ কোটি টাকার দায়িত্ব নিলেন বিএসইসির চেয়ারম্যান
- বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের ডিভিডেন্ড ঘোষণা
- নাহি অ্যালুমিনিয়ামের ডিভিডেন্ড ঘোষণা
- সালভো কেমিক্যালের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ১৯ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৩৪ কোম্পানি
- অনির্দিষ্টকালের জন্য ৫ পোশাক কারখানা বন্ধ ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ১০ কোম্পানি
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- কেয়া কসমেটিকসকে ঋণ দিয়ে বিপাকে শেয়ারবাজারের চার ব্যাংক
- ভারতের শেয়ারবাজারে কালোমেঘ: উধাও ৪ লাখ কোটি রুপি
- লাফার্জহোলসিমের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- আর্থিক ঘাটতি পূরণে ৭ প্রতিষ্ঠানকে সময় বেঁধে দিল বিএসইসি
- বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ










