৫ বছর ধরে ঘর থেকে বের না হওয়া পরিবারের রহস্য উম্মোচন
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বনশ্রীর একটি ফ্ল্যাটে বসবাসরত একটি পরিবারের অস্বাভাবিক ও রহস্যজনক জীবনযাপন নিয়ে সম্প্রতি আলোচনার সৃষ্টি হয়েছে। ২০১৮ সালে মনিরুল ইসলাম তার স্ত্রী নাসরিন আক্তার এবং দুই ছেলে—আজিজুল ইসলাম ও মানজারুল ইসলামকে নিয়ে ওই ফ্ল্যাটে ভাড়া ওঠেন। এরপর থেকে দীর্ঘ সাত বছর ধরে পরিবারটি সমাজ ও স্বাভাবিক জীবনধারা থেকে একেবারে বিচ্ছিন্ন হয়ে পড়ে।
জানা যায়, পরিবারের দুই সন্তানের স্কুলে যাওয়া বন্ধ রয়েছে পাঁচ বছর ধরে। পরিবারের সদস্যরা কেউই বাড়ির বাইরে যান না। এমনকি ফ্ল্যাটের ভাড়াও দীর্ঘদিন ধরে বকেয়া রয়েছে। সম্প্রতি একটি গণমাধ্যমে এই পরিবারের অস্বাভাবিক জীবনযাপন নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হলে তাদের ওপর তদন্ত শুরু করে।
তদন্ত করতে গিয়ে বাড়ির কেয়ারটেকার পরিবারের বিষয়ে কোনো তথ্য দিতে রাজি হননি, বরং দাবি করেন, পরিবারটি ইতোমধ্যেই বাসা ছেড়ে চলে গেছে। তবে আজিজুল ইসলামের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হয়, যিনি জানান, তারা এখনও ওই ফ্ল্যাটেই অবস্থান করছেন।
পরিবারটি অভিযোগ করেছে, মনিরুল ইসলাম দীর্ঘদিন ধরে পরকীয়ার সঙ্গে জড়িত। মনিরুলের বিরুদ্ধে বেশ কিছু প্রমাণও এসেছে—যার মধ্যে রয়েছে অন্য এক নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও কল, চ্যাটিংয়ের স্ক্রিনশট, ছবি এবং ভিডিও। অভিযোগ রয়েছে, মনিরুল বিভিন্ন নারীকে অনৈতিক টেক্সট ও ভিডিও পাঠিয়েছেন।
খিলগাঁও থানার উপ-পরিদর্শক ওবায়দুল হক রুবেল জানিয়েছেন, কয়েক মাস আগে এক অন্তঃসত্ত্বা নারীকে উত্ত্যক্ত করার অভিযোগে মনিরুলকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছিল।
মনিরুলের স্ত্রী নাসরিন আক্তার খিলগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন, যেখানে তিনি স্বামীর বিরুদ্ধে অসামাজিক কার্যকলাপ, মিথ্যা পরিচয় ব্যবহার, মাদক চক্রের সঙ্গে সংশ্লিষ্টতা এবং প্রাণনাশের হুমকির অভিযোগ তুলেছেন।
অন্যদিকে মনিরুল ইসলাম তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, বাইরে থাকলেও পরিবারের সব খরচ তিনি বহন করছেন, নিয়মিত বাজার করেন এবং ভাড়াও পরিশোধ করেন।
কিন্তু নাসরিন আক্তার ও তার দুই ছেলে মনিরুলের বক্তব্য মানতে নারাজ। তারা মনে করেন, মনিরুল পরকীয়ার পাশাপাশি হয়তো কোনো বড় অপরাধ চক্রের সঙ্গে জড়িত। পরিবারের সদস্যরা মনিরুলের সামান্য রাগ বা উচ্চস্বরে কথা বলাকেও হত্যার হুমকি বলে মনে করেন। তারা বিশ্বাস করেন, বাসা থেকে বের হলেই তাদের হত্যা করা হতে পারে। এই সন্দেহের কারণে তারা শুধু স্বামী নয়, ফ্ল্যাট মালিকসহ আশপাশের অনেককেই সন্দেহের তালিকায় ফেলেছেন।
ফ্ল্যাট মালিক ইতোমধ্যে পরিবারটিকে বাসা ছাড়ার অনুরোধ করেছেন। পুলিশ জানিয়েছে, পরিবারটি যদি আইনি সহায়তা চায়, তবে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রস্তুত।
এ বিষয়ে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, পরিবারটির আচরণ ‘প্যারানয়েড স্কিটজোফ্রেনিয়া’ অথবা ‘ডিলিউশনাল ডিসঅর্ডার’-এর লক্ষণ বহন করে। তার ভাষায়, “এই ধরণের রোগীরা অযৌক্তিক সন্দেহে ভোগেন এবং আশপাশের সবার মধ্যে শত্রুতা খুঁজে পান। এতে তারা স্বাভাবিক জীবন থেকে ছিটকে পড়েন।” তিনি এই পরিবারটিকে দ্রুত মানসিক স্বাস্থ্য চিকিৎসার আওতায় আনার পরামর্শ দিয়েছেন।
মনিরুল ইসলাম দাবি করলেও যে তার পরিবারে কিছুই হয়নি, স্ত্রী ও সন্তানরা তার আচরণে মানসিকভাবে বিপর্যস্ত। এই অস্বাভাবিক জীবনযাপন শুধু একটি পরিবারের ব্যক্তিগত সংকট নয়—এটি সমাজে মানসিক স্বাস্থ্য সচেতনতার অভাব এবং অবহেলার প্রতিফলন।
মুসআব/
পাঠকের মতামত:
- বিক্ষোভে যোগ দেয়ার আগে জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক
- দেশে ১৪ ধরনের মানসিক রোগ নিয়ে উদ্বেগ
- চলতি বছরে ১২২ বার স্বর্ণের দাম সমন্বয়, সর্বশেষ মূল্য জেনে নিন
- ইন্দোনেশিয়ার আগুনে বিপাকে সিঙ্গাপুর
- চরম বিবাদে জড়ালেন গোলাম মাওলা রনি ও চ্যানেল আই কতৃপক্ষ
- হাসিনা মোদির কাছে, মোদি পালিয়ে যাবেন কার কাছে
- বান্ধবীকে নিয়ে আগে থেকেই সন্দেহ ছিল মায়ের, বললেন চাঞ্চল্যকর কথা
- ফ্যামিলি কার্ডের কথা বলে বিয়ের টিপসই জানা গেলো সত্যতা
- মুকেশ আম্বানিকে প্রধানমন্ত্রী বলে খোঁচা মাস্কের, নেপথ্যে বিতর্ক
- ২ কারণে আর হাসিনাকে ভারসা করতে পারছে না ভারত
- আজকের আবহাওয়ার পূর্বাভাসে যা বলল অধিদপ্তর
- মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশিদের জন্য নতুন খবর
- বেরিয়ে এলো তাজমিন হত্যার চাঞ্চল্যকর তথ্য
- ৭.৭ মাত্রার ভূমিকম্পে কাঁপল মধ্য আমেরিকার দেশ
- নিরাপত্তার চাদরে ঢাকা দিল্লির যন্তর মন্তর
- বিশ্ব মাতানো ট্রাম্পের স্যুট কি বাংলাদেশে তৈরি?
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- কানাডায় আশ্রয়প্রার্থীদের আবেদন প্রক্রিয়ায় আসছে বড় পরিবর্তন
- প্রবল ঝড় সাইমনের হুমকি, বন্যা-জলোচ্ছ্বাসের শঙ্কা
- হানি ট্র্যাপে ব্যবসায়ীকে ব্ল্যাকমেইল, ছাত্রদল নেতা বহিষ্কার
- ‘হাসিনার কবর দেওয়ার সাহসও আওয়ামী লীগের নেই’
- শাহজালাল ৩য় টার্মিনাল: গ্রাউন্ড হ্যান্ডলারের দৌড়ে গ্লোবাল ৪ অপারেটর
- তরুণীকে নিয়ে কুয়াকাটায়, পরিবারের খোঁজে বেরিয়ে এলো ভিন্ন পরিচয়
- অস্ট্রেলিয়ার কাছে যেন পাত্তাই পেল না বাংলাদেশের মেয়েরা
- আগামী ২৪ ঘণ্টায় দিনের-রাতের তাপমাত্রা নিয়ে যা জানাল অধিদপ্তর
- তাজমিনের মৃত্যুর ঘটনায় সিএনজিচালক সুমনকে শনাক্ত
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- পাঠাওয়ের ১ কোটির বেশি অ্যাকাউন্টের তথ্য হ্যাক, যা জানাল প্রতিষ্ঠান
- সব শাখা-এটিএমে অর্থ রাখার ঘোষণা, গ্রাহকদের জন্য নতুন বার্তা
- প্রধানমন্ত্রীর কাছে এক মাসের ক্ষমতা চাইলেন মিলন, দিলেন বড় চ্যালেঞ্জ
- ডিসেম্বরে ঘনিয়ে আসছে মহাবিপদ!
- ভারত ও বাংলাদেশের সম্পর্ক নিয়ে মুখ খুললেন আসিফ মাহমুদ
- ৫ ধানক্ষেতে ধস্তাধস্তির চিহ্ন, রহস্য বাড়াচ্ছে অটোরিকশা
- মোদিকে ৩ প্রশ্ন ছুড়ে দিলেন ধ্রুব রাঠি
- সোনা কিনতে যাওয়ার আগে জেনে নিন শুক্রবারের দাম
- সুদমুক্ত ইসলামিক ক্রেডিট কার্ড নিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা
- বিদেশ ভ্রমণকারীদের জন্য ডলার কেনার সীমা বাড়ল, জানুন নতুন নিয়ম
- বিদ্যুৎ বিভ্রাটের আগে প্রস্তুতি নিন, ৪১ এলাকার নাম জেনে নিন
- ব্যাংক থেকে ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ছাড়িয়েছিল সরকার, এবার নতুন হিসাব
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- চট্টগ্রাম টার্মিনাল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের আলোচনা
- অবৈধ ওয়েবসাইটে ট্রেনের টিকিট, রেলওয়ের তিন পদক্ষেপ
- প্রবাসীদের টাকা পাঠানোর খরচ বাড়ল, সামনে বড় ঝুঁকি
- আবরার হত্যা মামলায় আইনজীবী, শিশির মনিরকে ঘিরে বিতর্ক
- ডিভিডেন্ড ঘোষণার পাশাপাশি ভবিষ্যত পরিকল্পনা জানালো অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
- বিয়ের ১১ দিন পর সন্তান, এরপরই চাঞ্চল্যকর ঘটনা
- গ্রাহক চাইলেই টাকা দিতে হবে, শেয়ারবাজারের দুর্বল ব্যাংককে গভর্নরের নির্দেশ
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ফাইন ফুডসের ডিভিডেন্ড ঘোষণা
জাতীয় এর সর্বশেষ খবর
- দেশে ১৪ ধরনের মানসিক রোগ নিয়ে উদ্বেগ
- চলতি বছরে ১২২ বার স্বর্ণের দাম সমন্বয়, সর্বশেষ মূল্য জেনে নিন
- চরম বিবাদে জড়ালেন গোলাম মাওলা রনি ও চ্যানেল আই কতৃপক্ষ
- বান্ধবীকে নিয়ে আগে থেকেই সন্দেহ ছিল মায়ের, বললেন চাঞ্চল্যকর কথা
- ফ্যামিলি কার্ডের কথা বলে বিয়ের টিপসই জানা গেলো সত্যতা













