শেয়ারবাজারে দুই বীমা কোম্পানির বিপরীত যাত্রা
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি নর্দার্ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ‘জেড’ ক্যাটাগরি থেকে উন্নীত হয়ে ‘এ’ ক্যাটাগরিতে স্থান পেয়েছে। সোমবার (০৬ অক্টোবর) থেকে কোম্পানির শেয়ার নতুন ক্যাটাগরিতে লেনদেন শুরু করেছে।
২০২৪ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরে নর্দার্ন ইন্স্যুরেন্স শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা ও বিতরণ সম্পন্ন করেছে। ডিভিডেন্ড প্রদানের এই ধারাবাহিকতা ও আর্থিক শৃঙ্খলার কারণেই ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কোম্পানিটিকে উন্নীত করেছে।
‘এ’ ক্যাটাগরিতে থাকা মানে হলো কোম্পানিটি নিয়মিত ডিভিডেন্ড প্রদান করে, শেয়ারহোল্ডারদের প্রতি দায়বদ্ধ এবং আর্থিকভাবে স্থিতিশীল। বাজার বিশ্লেষকদের মতে, এ উন্নয়ন বিনিয়োগকারীদের আস্থা বাড়াবে এবং কোম্পানির লেনদেনে ইতিবাচক প্রভাব ফেলবে।
অন্যদিকে, জনতা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিপরীত পথে গেছে। কোম্পানিটি ‘এ’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে অবনমিত হয়েছে। বৃহস্পতিবার (০৯ অক্টোবর) থেকে জনতা ইন্স্যুরেন্সের শেয়ার নতুন ক্যাটাগরিতে লেনদেন শুরু করেছে।
ডিএসই সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের জন্য কোম্পানিটি ১০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল—এর মধ্যে ৬ শতাংশ ক্যাশ ও ৪ শতাংশ বোনাস ডিভিডেন্ড। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে তা শেয়ারহোল্ডারদের মধ্যে বিতরণ করতে ব্যর্থ হয় কোম্পানিটি।
এই অনিয়মের কারণে ডিএসই জনতা ইন্স্যুরেন্সকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করে। সাধারণত কোনো কোম্পানি সময়মতো ডিভিডেন্ড প্রদান বা নিরীক্ষিত হিসাব জমা দিতে না পারলে, কিংবা উৎপাদন বন্ধ থাকলে, তাকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়। এতে কোম্পানির শেয়ারে লেনদেন কমে যায় এবং বিনিয়োগকারীদের আস্থা ক্ষুণ্ন হয়।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, নর্দার্ন ইন্স্যুরেন্সের ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হওয়া বাজারে ইতিবাচক বার্তা দিচ্ছে, যেখানে জনতা ইন্স্যুরেন্সের পতন পুরো বীমা খাতের ভাবমূর্তিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
মামুন/
পাঠকের মতামত:
- ঋণনির্ভর অর্থনীতি থেকে সরে শেয়ারবাজারভিত্তিক শিল্পায়ন চায় সরকার
- শেয়ারবাজার ও বেসরকারি ঋণে গুরুত্ব দিচ্ছে সরকার: অর্থ উপদেষ্টা
- যেভাবে গ্রেপ্তার হলেন হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল
- ইরানে 'অ্যাসিড বৃষ্টি’ নিয়ে সর্বশেষ যা জানা গেলে
- হঠাৎ ৫ দেশ থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার
- ইমাম-মুয়াজ্জিনদের জন্য বড় সুখবর
- পদত্যাগ করেছেন ঢাকা ওয়াসার এমডি
- ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্ধারণ
- সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি ১০ নির্দেশনা
- হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল করিমসহ দুজন গ্রেপ্তার
- ব্যাংকে আমানতে সর্বোচ্চ প্রবৃদ্ধি, তবে ঋণ প্রবৃদ্ধিতে ধীরগতি
- মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব, ৬ বছরের মধ্যে বড় ধস শেয়ারবাজারে
- ঋণের জালে থমকে গেল ইয়াকিন পলিমারের মালিকানা বদলের স্বপ্ন
- ইরানে উত্তরসূরি নির্বাচনে নতুন মোড়
- মার্কেট মুভারে নতুন তিন কোম্পানি
- সরাসরি হুঁশিয়ারি নাহিদ ইসলামের
- ট্রাম্পকে সরাসরি হুঁশিয়ারি দিলেন কাতারের আমির
- লাইভ করার সময় ভয়াবহ দুর্ঘটনা, আইসিইউতে ইউটিউবার
- ক্রেডিট-ডেবিট কার্ডের লেনদেনের রেকর্ড বৃদ্ধি
- ডিম খাওয়ার ৫ কারণ যা আপনার ইফতারকে করবে সুপার পুষ্টিকর
- সূচক পতনে নেতৃত্ব দিল ১০ কোম্পানি
- পুলিশে আবারও বড় ধরনের রদলবদল
- সূচক ধসে গেলেও চার কোম্পানির শেয়ার বিক্রেতা উধাও
- ০৮ মার্চ ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ০৮ মার্চ লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ০৮ মার্চ দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ০৮ মার্চ দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- দুই ইস্যুর চাপে ৩৩ দিনের মধ্যে সর্বনিম্নে নেমেছে সূচক
- বাংলাদেশিদের জন্য নতুন ওয়ার্ক পারমিট ভিসা
- নেইমারের নামে মামলা, জানা গেল কারণ
- এমপিওভুক্তির আবেদন মূল্যায়নে আর্থিক লেনদেন করলে বড় বিপদ
- বাংলাদেশ প্রতিদিনের সাবেক সম্পাদকের ২৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধ
- খালেদা জিয়ার কৃতিত্বের স্বীকৃতি নাতনির হাতে!
- পাটওয়ারী বনাম আব্বাস বিতর্ক এবার আদালতে!
- ইসলামের চিরশত্রু আবু সুফিয়ানের ইসলাম গ্রহণের ঘটনা!
- ট্রাম্পের কঠিন বার্তায় স্টারমারের সাহায্যের প্রস্তাব প্রত্যাখ্যান
- যে কারণে নিউজিল্যান্ডের নাগরিকরা পালাচ্ছে!
- হঠাৎ মানসিক হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী
- উৎপাদন লক্ষ্যমাত্রা বাড়াতে অলিম্পিক ইন্ডাস্ট্রিজের নতুন বিনিয়োগ
- বাংলাদেশের জন্য ভারতের নতুন বার্তা
- দেশের বাজারে আজকের স্বর্ণ-রুপার দাম
- যুক্তরাষ্ট্র-ইসরাইলের যুদ্ধ নিয়ে যা জানালেন চীনের পররাষ্ট্রমন্ত্রী
- নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মির্জা আব্বাসের মামলার
- ইরানিদের উদ্দেশে নেতানিয়াহুর বার্তা
- ইউনিলিভারের ডিভিডেন্ড ঘোষণা
- ভ্যানগার্ড রুপালি ফান্ডের স্পটে লেনদেন শুরু
- গোল্ডেন জুবিলি ফান্ডের লেনদেন বন্ধ
- যে কারণে স্টার কাবাবে ক্রেতাদের ওপর হামলা!
- নামাজের ইমাম নিয়োগ নিয়ে জামায়াত-বিএনপির সংঘর্ষ, নিহত ১
- আলোচনা নয়, ধ্বংস চান ট্রাম্প! ইরানকে ঘিরে নতুন হুমকি
- বিএটি’র ডিভিডেন্ড ঘোষণা
- উৎপাদন বন্ধ, ‘জেড’ শ্রেণিতে নামল তালিকাভুক্ত কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করবে দুই কোম্পানি
- ফেসবুক পেজের ভিডিও থেকে হাসনাতের আয়ের হিসাব প্রকাশ
- জ্বালানি নিয়ে বাংলাদেশকে সুখবর দিল মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গ
- বাংলাদেশে আসছে ৩০ চীনা প্রতিষ্ঠানের ১০০ কোটি ডলার বিনিয়োগ
- দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে সোনা
- বাংলাদেশিদের জন্য নতুন ওয়ার্ক পারমিট ভিসা
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- হামলা বন্ধে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিল ইরান
- কমোডিটি মার্কেট চালু ঘিরে শেয়ারবাজারে জোর প্রস্তুতি
- সম্মিলিত ইসলামী ব্যাংক চালু, এমডি নিয়োগ ও গভর্নরের ঘোষণা
- ভারতকে শক্তিশালী হতে দেবে না যুক্তরাষ্ট্র
- যে ৬ জিনিস থাকলে পাবেন না ‘ফ্যামিলি কার্ড’
- সরকারি চাকরিজীবীদের জন্য নতুন নিয়ম—আজ থেকেই কার্যকর
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- ঋণনির্ভর অর্থনীতি থেকে সরে শেয়ারবাজারভিত্তিক শিল্পায়ন চায় সরকার
- শেয়ারবাজার ও বেসরকারি ঋণে গুরুত্ব দিচ্ছে সরকার: অর্থ উপদেষ্টা
- ব্যাংকে আমানতে সর্বোচ্চ প্রবৃদ্ধি, তবে ঋণ প্রবৃদ্ধিতে ধীরগতি
- মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব, ৬ বছরের মধ্যে বড় ধস শেয়ারবাজারে
- ঋণের জালে থমকে গেল ইয়াকিন পলিমারের মালিকানা বদলের স্বপ্ন











