ঢাকা, শনিবার, ২৩ মে ২০২৬

৩০ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার

২০২৫ সেপ্টেম্বর ৩০ ১৪:৫১:৫৮
৩০ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে জি কিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লি.।

তথ্য অনুযায়ী, এদিন জি কিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লি. এর শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় ৪২ টাকা ৬০ পয়সা বা ৭.১১ শতাংশ কমেছে।

দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল মিরাকল ইন্ডাস্ট্রিজ লি:। কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৬০ পয়সা বা ৪.৪০ শতাংশ কমেছে।

তৃতীয় স্থানে থাকা প্রাইম টেক্সটাইল স্পিনিং মিলস লিমিটেড এর শেয়ার দর কমেছে ৬০ পয়সা বা ৪.২৯ শতাংশ।

এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে অ্যাপেক্স ফুডস লিমিটেড এর ৪.০৯ শতাংশ, নুরানী ডাইং এন্ড সোয়েটার লিমিটেড এর ৪.০০ শতাংশ, সি এন্ড এ টেক্সটাইলস্‌ লিমিটেড এর ৩.৩৩ শতাংশ, তাল্লু স্পিনিং মিলস্‌ লি: এর ৩.১৭ শতাংশ, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেড এর ৩.১৬ শতাংশ, জেনেক্স ইনফোসিস পিএলসি এর ২.৯২ শতাংশ এবং ফিনিক্স ইন্সুরেন্স কোম্পানি লি: এর ২.৮২ শতাংশ কমেছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে