এনায়েতের অভিযোগ নিয়ে প্রশ্নের মুখে জাতীয় পার্টি!
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক এনায়েত করিম চৌধুরীকে রাজধানীতে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে— তিনি নিজেকে সিআইএ (CIA) ও দক্ষিণ এশিয়ার পরিচালক পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিলেন। পুলিশ জানিয়েছে, এনায়েত করিমের এই পরিচয় ভুয়া এবং এটি ছিল নিছক একটি ছলনা। তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এবং এখন জয়েন্ট ইন্টারোগেশন সেল (JIC)-এ তার জবানবন্দি নেওয়া হচ্ছে।
ডিবি সূত্রে জানা যায়, জিজ্ঞাসাবাদে এনায়েত করিম স্বীকার করেছেন, তিনি কোনো দিনই সিআইএর এজেন্ট ছিলেন না। বরং, ২০১৪ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ভাঙার একটি রাজনৈতিক 'অ্যাসাইনমেন্ট'-এ তিনি জড়িত ছিলেন। সে সময় তিনি তৎকালীন ডিজিএফআই (সামরিক গোয়েন্দা সংস্থা) ও ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’-এর সহযোগিতায় কাজ করেছিলেন। তিনি জানান, রাজনৈতিক প্রভাব তৈরি ও নতুন দল গঠনের উদ্দেশ্যে তিনি প্রায় দেড় কোটি টাকা ব্যয় করেন এবং একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘ইনসাফ কায়েম কমিটি’র কার্যক্রমেও অর্থায়ন করেন। ২০২৩ সালে বনানীর শেরাটন হোটেলে আয়োজিত ইনসাফ কমিটির সভার সম্পূর্ণ খরচ বহন করেছেন বলেও তিনি দাবি করেছেন।
এনায়েত করিম আরও দাবি করেছেন, দেশের রাজনীতি, ব্যবসা ও গণমাধ্যম সংশ্লিষ্ট ১৪ জন বিশিষ্ট ব্যক্তি তার সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখতেন এবং কেউ কেউ তার কার্যক্রমে প্রত্যক্ষভাবে যুক্ত ছিলেন। এই তালিকায় রয়েছেন— জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম, সাবেক ডিজিএফআই মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) তাবরেজ শামস, লেফটেন্যান্ট জেনারেল (অব.) সাইফুল আলম, সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারি, জাতীয় পার্টির আরেক নেতা ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, বিএনপির সাবেক নেতা মফিকুল হাসান তৃপ্তি, নুরুল হক নুর, নায়ক ইলিয়াস কাঞ্চন, সাংবাদিক শওকত মাহমুদ, ব্যবসায়ী নজরুল ইসলাম, এবং আরো কয়েকজন।
জিএম কাদেরের সঙ্গে তার যোগাযোগ নিয়মিত ছিল বলে এনায়েত দাবি করেছেন। বিশেষ করে, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর, জাতীয় পার্টি নেতা কাজী মামুনুর রশীদ তাকে জিএম কাদেরের সঙ্গে পরিচয় করিয়ে দেন। যদিও, এনায়েত দাবি করেছেন এর আগেও জিএম কাদেরের সঙ্গে তার যোগাযোগ ছিল। এ বিষয়ে ফোনে যোগাযোগ করা হলে, জিএম কাদের এ বিষয়ে কোনো মন্তব্য না করে ফোন কেটে দেন এবং পরবর্তীতে আর ফোন ধরেননি।
ডিবি পুলিশের তদন্তে উঠে এসেছে, এনায়েত দীর্ঘদিন ধরে নিজের তৈরি ভুয়া ডকুমেন্ট দেখিয়ে নিজেকে সিআইএর এজেন্ট বলে দাবি করতেন। তিনি এসব স্ক্যান করা নথি মোবাইলে পাঠিয়ে বিভিন্ন ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তির বিশ্বাস অর্জন করতেন। পুলিশের ধারণা, এই প্রতারণার মাধ্যমে তিনি দেশে ও বিদেশে বিপুল অর্থ লেনদেন করেছেন এবং কোনো প্রকার বৈধ ব্যাংকিং চ্যানেল ব্যবহার না করে তার নিজস্ব লোকজনের মাধ্যমে টাকা আদান-প্রদান করতেন।
এনায়েতের অন্যতম সহযোগী এস এম গোলাম মোস্তফা আজাদ, যিনি একসময় একটি বেসরকারি টিভি চ্যানেলে কাজ করতেন, তাকেও গ্রেপ্তার করা হয়েছে। তদন্তকারীরা জানিয়েছেন, আজাদকে মাসে ২ লাখ টাকা বেতনে সহকারী হিসেবে নিয়োগ দিয়ে তিনি টাকা পাচারের কাজে ব্যবহার করতেন। তাদের দুজনের বিরুদ্ধে প্রতারণা, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র এবং বিদেশি গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করার অভিযোগ আনা হতে পারে।
জিজ্ঞাসাবাদে এনায়েত আরও জানিয়েছেন, ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের নির্বাচন ঘিরে তিনি বাংলাদেশে এসে বিভিন্ন সময়ে রাজনৈতিক কার্যক্রমে সক্রিয় ছিলেন। পুলিশের মতে, তার কার্যক্রম কখনো সরকার উৎখাতের পরিকল্পনা, কখনো রাজনৈতিক বিভাজন সৃষ্টি এবং কখনো ভুয়া আন্তর্জাতিক প্রভাব দেখানোর চেষ্টা হিসেবে ব্যাখ্যা করা যায়।
ডিবি পুলিশ জানিয়েছে, তারা এখনো যাচাই করছে এনায়েতের দেওয়া নামগুলো সত্যি কতটা সংযুক্ত ছিল তার ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে। যদি তার সঙ্গে কারো আর্থিক বা সাংগঠনিক সহযোগিতা প্রমাণিত হয়, তাহলে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জাহিদ/
পাঠকের মতামত:
- কানাডায় আশ্রয়প্রার্থীদের আবেদন প্রক্রিয়ায় আসছে বড় পরিবর্তন
- প্রবল ঝড় সাইমনের হুমকি, বন্যা-জলোচ্ছ্বাসের শঙ্কা
- হানি ট্র্যাপে ব্যবসায়ীকে ব্ল্যাকমেইল, ছাত্রদল নেতা বহিষ্কার
- ‘হাসিনার কবর দেওয়ার সাহসও আওয়ামী লীগের নেই’
- শাহজালাল ৩য় টার্মিনাল: গ্রাউন্ড হ্যান্ডলারের দৌড়ে গ্লোবাল ৪ অপারেটর
- তরুণীকে নিয়ে কুয়াকাটায়, পরিবারের খোঁজে বেরিয়ে এলো ভিন্ন পরিচয়
- অস্ট্রেলিয়ার কাছে যেন পাত্তাই পেল না বাংলাদেশের মেয়েরা
- আগামী ২৪ ঘণ্টায় দিনের-রাতের তাপমাত্রা নিয়ে যা জানাল অধিদপ্তর
- তাজমিনের মৃত্যুর ঘটনায় সিএনজিচালক সুমনকে শনাক্ত
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- পাঠাওয়ের ১ কোটির বেশি অ্যাকাউন্টের তথ্য হ্যাক, যা জানাল প্রতিষ্ঠান
- সব শাখা-এটিএমে অর্থ রাখার ঘোষণা, গ্রাহকদের জন্য নতুন বার্তা
- প্রধানমন্ত্রীর কাছে এক মাসের ক্ষমতা চাইলেন মিলন, দিলেন বড় চ্যালেঞ্জ
- ডিসেম্বরে ঘনিয়ে আসছে মহাবিপদ!
- ভারত ও বাংলাদেশের সম্পর্ক নিয়ে মুখ খুললেন আসিফ মাহমুদ
- ৫ ধানক্ষেতে ধস্তাধস্তির চিহ্ন, রহস্য বাড়াচ্ছে অটোরিকশা
- মোদিকে ৩ প্রশ্ন ছুড়ে দিলেন ধ্রুব রাঠি
- সোনা কিনতে যাওয়ার আগে জেনে নিন শুক্রবারের দাম
- সুদমুক্ত ইসলামিক ক্রেডিট কার্ড নিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা
- বিদেশ ভ্রমণকারীদের জন্য ডলার কেনার সীমা বাড়ল, জানুন নতুন নিয়ম
- বিদ্যুৎ বিভ্রাটের আগে প্রস্তুতি নিন, ৪১ এলাকার নাম জেনে নিন
- ব্যাংক থেকে ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ছাড়িয়েছিল সরকার, এবার নতুন হিসাব
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- চট্টগ্রাম টার্মিনাল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের আলোচনা
- অবৈধ ওয়েবসাইটে ট্রেনের টিকিট, রেলওয়ের তিন পদক্ষেপ
- প্রবাসীদের টাকা পাঠানোর খরচ বাড়ল, সামনে বড় ঝুঁকি
- আবরার হত্যা মামলায় আইনজীবী, শিশির মনিরকে ঘিরে বিতর্ক
- ডিভিডেন্ড ঘোষণার পাশাপাশি ভবিষ্যত পরিকল্পনা জানালো অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
- বিয়ের ১১ দিন পর সন্তান, এরপরই চাঞ্চল্যকর ঘটনা
- গ্রাহক চাইলেই টাকা দিতে হবে, শেয়ারবাজারের দুর্বল ব্যাংককে গভর্নরের নির্দেশ
- বিএসইসিতে বড় দায়িত্ব পুনর্বণ্টন, গুরুত্বপূর্ণ ডিভিশনে পরিবর্তন
- সাকিবের রহস্যময় বার্তা: ‘সমাপ্তি নাকি নতুন শুরু?’
- ক্লোজড-এন্ড থেকে ওপেন-এন্ডে পরিণত হচ্ছে মিউচুয়াল ফান্ড
- দেশে বিক্রি কমলেও রপ্তানিতে বাজিমাত তালিকাভুক্ত কোম্পানির
- বোর্ড পরিবর্তনের খবরে দুই কোম্পানির শেয়ারে বড় ঝড়
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- দীর্ঘ ৭ মাস পর উৎপাদন শুরু, মাত্র দুই দিনেই আবারও বন্ধ
- সংস্কারের প্রতিশ্রুতি নয়, আগে দরপতন ঠেকানোর দাবি বিনিয়োগকারীদের
- বাংলাদেশে নতুন সেবা চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের
- ৮ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৮ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- জাপানে পরপর দুই ভূমিকম্প, মাত্র তিন ঘণ্টার ব্যবধান
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বড় ধাক্কা বাংলাদেশের
- বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুবুর রহমান
- বিশ্বব্যাংকের প্রতিবেদনে বাংলাদেশের অর্থনীতি নিয়ে যে চিত্র, সতর্ক সবাই
- প্রণোদনা ঋণে নতুন জটিলতা, শর্ত শিথিলের দাবি ব্যবসায়ীদের
- বিএনপি সভাপতির সারের ডিলারের ‘গোপন তালিকা’ ফাঁস
- উপদেষ্টা হলেন জনপ্রিয় অভিনেতা, পাবেন মন্ত্রীর মর্যাদা
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
জাতীয় এর সর্বশেষ খবর
- হানি ট্র্যাপে ব্যবসায়ীকে ব্ল্যাকমেইল, ছাত্রদল নেতা বহিষ্কার
- ‘হাসিনার কবর দেওয়ার সাহসও আওয়ামী লীগের নেই’
- শাহজালাল ৩য় টার্মিনাল: গ্রাউন্ড হ্যান্ডলারের দৌড়ে গ্লোবাল ৪ অপারেটর
- তরুণীকে নিয়ে কুয়াকাটায়, পরিবারের খোঁজে বেরিয়ে এলো ভিন্ন পরিচয়
- আগামী ২৪ ঘণ্টায় দিনের-রাতের তাপমাত্রা নিয়ে যা জানাল অধিদপ্তর













