শেয়ারবাজারে নতুন কেলেঙ্কারি: রিয়াজ-শিবলীকে আজীবন নিষিদ্ধের সুপারিশ
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারের ওভার দ্য কাউন্টার (ওটিসি) মার্কেটে তালিকাভুক্ত কোম্পানি কোয়েস্ট বিডিসি (সাবেক পদ্মা প্রিন্টার্স অ্যান্ড কালার)-এর কার্যক্রমে গুরুতর অনিয়ম, দুর্নীতি ও আইন লঙ্ঘনের প্রমাণ পেয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) গঠিত একটি অনুসন্ধান ও তদন্ত কমিটি।
এই কেলেঙ্কারির সঙ্গে জড়িত থাকার অভিযোগে কমিটির পক্ষ থেকে সাবেক বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম এবং এলআর গ্লোবাল বাংলাদেশের প্রধান বিনিয়োগ কর্মকর্তা রিয়াজ ইসলাম-কে শেয়ারবাজার সংক্রান্ত সকল কার্যক্রম থেকে আজীবন নিষিদ্ধ করার সুপারিশ করা হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, এলআর গ্লোবাল বাংলাদেশ লিমিটেডের নিবন্ধন বাতিল করতে হবে এবং এই বিষয়টি দুর্নীতি দমন কমিশনে (দুদক) বিস্তারিত তদন্তের জন্য পাঠানো উচিত। এছাড়াও, অভিযুক্তদের প্রত্যেকের বিরুদ্ধে বড় অঙ্কের আর্থিক জরিমানা (ন্যূনতম ১ কোটি টাকা) এবং ফৌজদারি মামলা দায়ের করার সুপারিশ করা হয়েছে।
এলআর গ্লোবালের অধীনে থাকা মিউচুয়াল ফান্ডগুলোর ট্রাস্টি বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড-কে (বিজিআইসি) অবিলম্বে ফান্ডগুলোর নিয়ন্ত্রণ নিতে এবং ফরেনসিক অডিট করার নির্দেশ দেওয়ার কথা বলা হয়েছে।
রাজনৈতিক পট পরিবর্তনের পর গত বছরের ১ সেপ্টেম্বর ১২টি কোম্পানির অনিয়ম ও দুর্নীতি অনুসন্ধানের জন্য বিএসইসি এই কমিটি গঠন করে। তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী, কোয়েস্ট বিডিসির পরিচালনা পর্ষদ উচ্চমূল্যে শেয়ার কেনা, অবৈধভাবে তহবিলের ব্যবহার, পরিশোধিত মূলধন বৃদ্ধি, অনুমোদনবিহীন ব্যবসা পরিচালনা এবং বিনিয়োগকারীদের স্বার্থ ক্ষুণ্ন করার মতো গুরুতর অনিয়ম করেছে। একইসঙ্গে, এই পরিচালনা পর্ষদের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি ও মানি লন্ডারিংয়ের অভিযোগও প্রমাণিত হয়েছে।
তদন্ত কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, ২০২১ সালের সেপ্টেম্বরে তৎকালীন বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম এবং রিয়াজ ইসলামের যোগসাজশে এলআর গ্লোবালের ছয়টি মিউচুয়াল ফান্ডের টাকা দিয়ে পদ্মা প্রিন্টার্সের ৫১ শতাংশ শেয়ার কেনা হয়। প্রতিটি শেয়ার ২৮৯.৪৮ টাকা করে কেনা হয়েছিল, যা বাজার মূল্যের তুলনায় অনেক বেশি।
পরবর্তীতে, এই ছয়টি ফান্ড থেকে এলআর গ্লোবালের কর্মকর্তাদের কোয়েস্ট বিডিসির পরিচালক পদে বসানো হয়। তদন্ত কমিটি মনে করে, এই পুরো প্রক্রিয়াটি ছিল অসৎ উদ্দেশ্যপ্রণোদিত। এলআর গ্লোবাল তাদের ব্যবস্থাপনায় থাকা মিউচুয়াল ফান্ডের তহবিল অবৈধভাবে ব্যবহার করে বিনিয়োগকারীদের বড় ক্ষতি করেছে।
এই বিষয়ে জানতে চাইলে বিএসইসির পরিচালক ও মুখপাত্র আবুল কালাম রাইজিংবিডি ডটকমকে বলেন, "তদন্ত কমিটি নির্দিষ্ট সময়ের মধ্যেই প্রতিবেদন জমা দিয়েছে। ওই প্রতিবেদনের সুপারিশের ভিত্তিতে অভিযুক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে। আরও অনেক বিষয় কমিশন পর্যবেক্ষণ করছে এবং শিগগিরই সেগুলোর ওপরও ব্যবস্থা নেওয়া হবে।"
অন্যদিকে, কোয়েস্ট বিডিসির চেয়ারম্যান রেজাউর রহমান সোহাগ এই বিষয়ে নিজের দায় অস্বীকার করে বলেছেন যে, তিনি কেবল একজন সম্মানসূচক চেয়ারম্যান এবং কোম্পানির দৈনন্দিন কার্যক্রমে তার কোনো সম্পৃক্ততা নেই।
সালাউদ্দিন/
পাঠকের মতামত:
- ভেনেজুয়েলায় থামছেই না কম্পন, ৯৪২ আফটারশক
- খামেনির জানাজার জনসমুদ্র দেখে যা বললেন ট্রাম্প
- ভারতে 'বাংলাদেশি' সন্দেহে আটক ৫০ জন, ডিপোর্ট প্রক্রিয়া শুরু
- সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ
- ৮৬ বার ‘স্যার’ বলেই আলোচনায় কৃষি কর্মকর্তা, ব্যাখ্যায় যা বললেন
- ভোট দিলেন না শাকিব, জানা গেল আসল কারণ
- চলতি সপ্তাহে ৩ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- চলতি সপ্তাহে ২ কোম্পানির এজিএম
- সপ্তাহজুড়ে ৭ কোম্পানির ইপিএস প্রকাশ
- সপ্তাহজুড়ে ৭ কোম্পানির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- সপ্তাহজুড়ে তিন কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- শেষ পর্যন্ত বিদায় নিল তান্ত্রিকেরই দেশ
- বাংলাদেশের দুই বড় ইস্যুতে সতর্ক নজর দিল্লির
- খামেনির জানাজা ঘিরে চাঞ্চল্য, মরদেহ সংরক্ষণ নিয়ে যা জানা গেল
- সপ্তাহজুড়ে ডিএসইর বাজার মূলধন বাড়লো ৫ হাজার ২১৩ কোটি টাকা
- ভাতার আবেদন নিয়ে বড় ঘোষণা, জেনে নিন পুরো প্রক্রিয়া
- আযমীকে নিয়ে সরকারের বড় ঘোষণা
- জরুরি বার্তা দিল ভারতীয় হাইকমিশন
- তাইওয়ান যাচ্ছেন জারা, আলাউদ্দীন ও মিলি
- ভারতীয় ভিসা আবেদনকারীদের জন্য নতুন বার্তা
- শক্তিশালী এল নিনোর সতর্কবার্তা দিল ডব্লিউএমও
- একদিনের ব্যবধানে আবারও বাড়ল স্বর্ণের দাম
- শেয়ারবাজারে কাঠামোগত সংস্কারে একগুচ্ছ প্রস্তাব
- আর্থিক প্রতিবেদন প্রকাশে বড় পরিবর্তনের আভাস দিলো বিএসইসি
- শেয়ারবাজার সংস্কারে বড় পরিকল্পনা
- জুনে যেসব ব্যাংকে আসেনি রেমিট্যান্স
- কুমিরের সঙ্গে মেয়রের বিয়ে, ভাইরাল সেই অদ্ভুত আয়োজন
- সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর
- রোনালদোর পেনাল্টির আগে রহস্যময় উচ্চারণ
- বাবার জানাজায় যাচ্ছেন না মোজতবা খামেনি, সামনে এলো চাঞ্চল্যকর কারণ
- হলের বারান্দায় পতাকা টানিয়ে বিপাকে জাবি শিক্ষার্থী
- প্রধানমন্ত্রীর চীন সফরের পর নড়েচড়ে বসেছে ভারত
- শেষ মাসে চাঙ্গা পোশাক রপ্তানি, তবু অর্থবছরে ধাক্কা
- ভারত-পাকিস্তান সম্পর্ক স্বাভাবিক করতে ১১৬ জনের যৌথ উদ্যোগ
- জুলাই নিয়ে এমপির মন্তব্যে বিএনপি-এনসিপি মুখোমুখি
- মুক্তির পথে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক
- মোদি-তাকাইচির 'ভাই-বোন' সম্পর্কের বার্তা
- স্কুলে না গিয়ে শিশুদের রাত জেগে খেলা দেখার আহ্বান
- খামেনির জানাজায় অংশ নিতে তেহরান গেলেন যারা
- মুখোমুখি দুই প্যানেল—শিল্পী সমিতিতে উত্তেজনার পারদ চরমে
- পাকিস্তানি শুনেই খাবার ফিরিয়ে নিলেন ভারতীয় লেখিকা
- ৯৯৯-এ মায়ের ফোনেই ধরা পড়ল ভয়ংকর সৎবাবা
- বাজার নিয়ন্ত্রণে বড় ‘গেমচেঞ্জার’ সিদ্ধান্ত নিল বিএসইসি
- নতুন আইন: সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ড, ৫ কোটি টাকা পর্যন্ত জরিমানা
- এলপিজি গ্যাসের নতুন মূল্য নির্ধারণ
- তালিকাভুক্ত তিন কোম্পানির শীর্ষ পদে নতুন নিয়োগ
- ৮ তালিকাভুক্ত প্রতিষ্ঠানের ঋণমান প্রকাশ
- সঞ্চয়পত্রের মুনাফার হার নির্ধারণ
- জুলাই নিয়ে পোস্টে সমালোচনায় শাওন, পরে দিলেন ব্যাখ্যা
- সূচকে সাময়িক সংশোধন, উচ্চতায় ফেরার আশা বাজারসংশ্লিষ্টদের
- বিএসইসির নতুন সিদ্ধান্তে বদলে গেল শেয়ারবাজারের নিয়ম
- চার আর্থিক প্রতিষ্ঠানকে ৫ শর্তে টিকে থাকার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক
- কর্ণফুলীর বিলাসবহুল অতিথিশালা নিয়ে বড় সিদ্ধান্ত সরকারের
- লোকসানের কারণে ডিভিডেন্ড দিতে ব্যর্থ ৪ ব্যাংক
- তালিকাভুক্ত দুই কোম্পানির নাম পরিবর্তনের অনুমোদন
- শেয়ারবাজারে বিনিয়োগ বাড়াতে একগুচ্ছ কর প্রণোদনা ও নীতিগত সুবিধার ঘোষণা অর্থমন্ত্রীর
- জুনে যেসব ব্যাংকে আসেনি রেমিট্যান্স
- বাজার নিয়ন্ত্রণে বড় ‘গেমচেঞ্জার’ সিদ্ধান্ত নিল বিএসইসি
- দেশজুড়ে ছড়িয়ে পড়া আরবি পতাকা নিয়ে যা জানা গেল
- প্রায় ৪২ লাখ শেয়ার ক্রয় করলেন চারজন পরিচালক ও করপোরেট পরিচালক
- ব্যাংকের ঋণ-আমানত সুদের ব্যবধান বেঁধে দিল কেন্দ্রীয় ব্যাংক
- সঞ্চয়পত্র নিয়ে বড় আপডেট দিল সরকার
- মুনাফা সত্বেও বিনিয়োগকারীদের হতাশ করল ১০ ব্যাংক
- বাতিল হতে পারে ১,০০০ ও ৫০০ টাকার নোট
- মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা










