ভারতীয় সিনেমায় হাসিনা, উঠে এলো ভারত-বাংলাদেশের সম্পর্ক
নিজস্ব প্রতিবেদক: আগামী ২৬ সেপ্টেম্বর দুর্গাপূজার সময় মুক্তি পেতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ভারতীয় রাজনৈতিক থ্রিলার সিনেমা ‘রক্তবীজ ২’, পরিচালনায় রয়েছেন নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়। মুক্তির আগেই সিনেমাটির টিজার প্রকাশিত হয়েছে, যা ঘিরে ইতিমধ্যেই আলোচনার ঝড় বইছে—বিশেষ করে এতে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্র তুলে ধরা হওয়ায়।
টিজারে যিনি শেখ হাসিনার অনুরূপ চরিত্রে হাজির হয়েছেন, তিনি ভারতের জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সীমা বিশ্বাস। এই সিনেমায় তাঁকে বাংলাদেশি প্রধানমন্ত্রীসুলভ চরিত্রে তুলে ধরা হয়েছে, যা দর্শকদের দৃষ্টি আকর্ষণ করেছে এবং রাজনীতিকদের মধ্যেও প্রশ্ন তুলেছে। টিজারে সীমার সংলাপ, পোশাক ও ভঙ্গিমা দেখে অনেকে ধরেই নিয়েছেন, এটি সরাসরি শেখ হাসিনাকে ইঙ্গিত করে নির্মিত।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, ‘রক্তবীজ ২’ মূলত ভারত ও বাংলাদেশের মধ্যকার রাজনৈতিক ও কূটনৈতিক টানাপোড়েনকে ঘিরে তৈরি একটি গল্প। সিনেমাটির কাহিনিতে সীমান্ত সমস্যা, অভিবাসন, বাণিজ্য ও নিরাপত্তা ইস্যুতে দ্বন্দ্ব উঠে আসবে বলে ধারণা করা হচ্ছে।
এছাড়া, সিনেমায় ভারতীয় রাজনীতির গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদেরও চিত্রায়িত করা হয়েছে।
সিনেমাটিতে ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির চরিত্রে অভিনয় করেছেন প্রখ্যাত অভিনেতা ভিক্টর ব্যানার্জি। তাঁর সংলাপ ও উপস্থিতি সিনেমায় ভারসাম্য আনবে বলে ধারণা করছেন সমালোচকরা।
অন্যান্য চরিত্রে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা ও অভিনেত্রীদের মধ্যে:কাঞ্চন মল্লিক,মানসী সিনহা,অনুসূয়া মজুমদার,নুসরত জাহান, প্রত্যেকে নিজ নিজ চরিত্রে সাবলীল অভিনয় করেছেন বলে জানিয়েছে নির্মাতা সংস্থা।
টিজার প্রকাশের পর ইতিমধ্যেই প্রশংসা পেয়েছেন অভিনেতা অঙ্কুশ হাজরা, যিনি নতুনভাবে নিজেকে তুলে ধরেছেন এই সিনেমায়। তাঁর বন্ধুবর দেব সোশ্যাল মিডিয়ায় টিজার দেখে উচ্ছ্বাস প্রকাশ করে লিখেছেন:“টিজারটা দেখে খুব ভালো লাগল ভাই, আমার অনেক অনেক শুভেচ্ছা গোটা টিমের জন্য।”
এমন বন্ধুত্বপূর্ণ সমর্থন ও প্রশংসা দর্শকমহলে সিনেমাটি নিয়ে আগ্রহ আরও বাড়িয়ে তুলেছে।
টিজারে বাংলাদেশি নেত্রী চরিত্রের উপস্থিতি এবং ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে সরাসরি বার্তা থাকায়, ভবিষ্যতে সিনেমাটি বাংলাদেশে বিতর্কের জন্ম দিতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। যদিও নির্মাতারা এখনো আনুষ্ঠানিকভাবে চরিত্রগুলোর নাম ঘোষণা করেননি, তবে দর্শকদের মধ্যে স্পষ্ট ইঙ্গিত পৌঁছে গেছে।
সবকিছু ঠিক থাকলে ২৬ সেপ্টেম্বর, দুর্গাপূজার ঠিক আগে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘রক্তবীজ ২’। রাজনৈতিক থ্রিলারপ্রেমী ও আন্তর্জাতিক দর্শকদের জন্য এটি হতে পারে বছরটির অন্যতম আলোচিত সিনেমা।
জাহিদ/
পাঠকের মতামত:
- এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা
- সৌদিতে বাংলাদেশিদের জন্য বড় সুখবর
- নয় মাসের স্থবিরতা কাটিয়ে আবার গ্যাস পরিবহনে ইন্ট্রাকো
- উচ্চ সুদেও মিলছে না আমানত, অবসায়নের প্রক্রিয়ায় ৫ আর্থিক প্রতিষ্ঠান
- রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা
- সাকিবের বাড়িতে হামলার পর কড়া প্রতিক্রিয়া পশ্চিমবঙ্গের মন্ত্রীর
- ০৬ আগস্ট ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- অর্ধ-বার্ষিক আর্থিক প্রতিবেদন নিয়ে আর্নিংস ডিসক্লোজার করবে ব্র্যাক ব্যাংক
- কর্ণফুলী ইন্স্যুরেন্সের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- ৭৫ হাজার ২৮৩ শেয়ার মনোনীত উত্তরাধিকারীর নামে হস্তান্তর
- আস্থা থাকলেও বাজারে অস্থিরতা, তদারকি বাড়ানোর পরামর্শ
- ০৬ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ০৬ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ০৬ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- দেশি ৫ মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক!
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- প্রায় ২ কোটি শেয়ার বিক্রির ঘোষণা
- উৎপাদন বন্ধের কারণ জানালো এস আলম কোল্ড রোল্ড স্টিল
- ইউরোপে কার্যক্রম সম্প্রসারণে পর্তুগালে প্রথম চালান রপ্তানি রেনাটার
- শেখ হাসিনাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য সোহেল তাজের
- ন্যাশনাল ফিড মিলের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- বাজুসের নতুন ঘোষণা, স্বর্ণের দামে ইতিহাসের বড় উল্লম্ফন
- হাসিনার প্রোগ্রাম থেকে যে কারণে বের হয়ে গেলেন ৪৪০০০ দর্শক
- শেখ হাসিনার বক্তব্য ঘিরে ভারতকে কড়া বার্তা বাংলাদেশের
- বাংলাদেশ নিয়ে নতুন বিতর্ক, মুখ খুললেন সজীব ওয়াজেদ জয়
- শেয়ারবাজার উত্থানের নেতৃত্বে মিউচুয়াল ফান্ড
- শেয়ারবাজার ঊর্ধ্বমুখী. তারপরও উধাও ২৩ হাজার বিও হিসাব
- তারেক রহমানকে উদ্দেশ করে ফেসবুকে রহস্যময় প্রশ্ন
- এসএসসি ফল নিয়ে বড় সিদ্ধান্ত আসছে বৃহস্পতিবার
- কীভাবে জন্ম নিল ‘৩৬ জুলাই’?
- এক পোস্টেই চমকে দিলেন ময়ূখ রঞ্জন ঘোষ
- ‘ভুয়া’ স্লোগানের জবাবে যা বললেন রাশেদ খান
- শেখ হাসিনাকে উদ্দেশ করে যা বললেন রাষ্ট্রপতি
- সব সম্পত্তি গৃহপরিচারিকার নামে লিখে গেলেন জনপ্রিয় অভিনেতা
- দুবাইয়ে মাত্র ২০ মিনিটে ৭ বিস্ফোরণ
- জাকারবার্গকে ৩ দিনের আলটিমেটাম ভারতের
- সরকারি ওয়েবসাইটে ‘Error 503’, কারণ জানালেন উপদেষ্টা
- ব্যাংক কর্মকর্তার অভিযোগে তোলপাড়, অব্যাহতি এনসিপি নেতার
- ভাইরাল ‘৪ দিনের ছুটি’ দাবির ব্যাখ্যা দিল জনপ্রশাসন মন্ত্রণালয়
- জাতির উদ্দেশে যা বললেন ড. ইউনূস
- আগামী ৪ দিনের আবহাওয়া নিয়ে বড় সতর্কবার্তা
- লোকসান থেকে মুনাফায় ফিরেছে তালিকাভুক্ত একটি ব্যাংক
- ধারাবাহিক লোকসানে ৫ ব্যাংক
- মুনাফা থেকে লোকসানে ৩ ব্যাংক
- দ্বিতীয় প্রান্তিকে আয় কমেছে ৫ ব্যাংকের
- দ্বিতীয় প্রান্তিকে ১৭ ব্যাংকের চমক
- জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- ডাবরের একাধিক পণ্য হঠাৎ বিক্রি বন্ধ, কারণ জানলে অবাক হবেন
- একটি সেটিং বদলালেই রেকর্ড হতে পারে হোয়াটসঅ্যাপ কল!
- মন্ত্রীসভায় বাদ পড়তে পারেন যেসব মন্ত্রী-প্রতিমন্ত্রী
- কক্সবাজার ভ্রমণকারীদের জন্য বড় সুখবর
- মুনাফা থেকে লোকসানে ৩ ব্যাংক
- জাতির উদ্দেশে যা বললেন ড. ইউনূস
- বিনিয়োগকারীদের জন্য পাঁচ কোম্পানির সুখবর
- বিশেষ ছাড় ঘোষণা ইসলামী ব্যাংকের
- লোকসান থেকে মুনাফায় ফিরেছে তালিকাভুক্ত একটি ব্যাংক
- ক্ষমা চেয়ে হুমকি প্রত্যাহারের দাবি তাসনিম জারার, চাইলেন গণশুনানি
- বিদ্যুৎ বিল বিতর্কে নতুন আলোচনার জন্ম দিলেন মাওলানা আজহারি
- দ্বিতীয় প্রান্তিকে ১৭ ব্যাংকের চমক
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে তালিকাভুক্ত কোম্পানি
- ব্যাংক কার্ড থেকে এমএফএসে টাকা যোগে নতুন আপডেট
- ৫ আগস্ট উপলক্ষে জরুরি ঘোষণা
- ধারাবাহিক লোকসানে ৫ ব্যাংক
- হেবা আইনে আসছে নতুন বিধান, যা বললেন আইনমন্ত্রী
- ইলিয়াস কাঞ্চনের শারীরিক অবস্থা নিয়ে পরিবারের বড় সিদ্ধান্ত













