জাকসু নির্বাচনের ভোট গণনা বন্ধ নিয়ে যে তথ্য জানা গেল
নিজস্ব প্রতিবেদক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা ঘিরে তৈরি হয়েছে বিভ্রান্তি, ক্ষোভ ও অনিশ্চয়তা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে গণনা বন্ধের গুঞ্জন, যা বিভ্রান্তিকর ও সঠিক নয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের পোলিং অফিসার উজ্জল কুমার মণ্ডল জানিয়েছেন, এখনো কেন্দ্রীয় সংসদের ভোট গণনার সিদ্ধান্ত হয়নি। তারা বিকেল ৩টা থেকে অপেক্ষা করছেন গণনা শুরু হওয়ার। তবে কয়েকটি হলের ভোট গণনা এখনো শেষ হয়নি—বিশেষ করে তাজউদ্দীন আহমদ হলের।
তিনি বলেন,"তাজউদ্দীন আহমদ হলের ভোট গণনা চলছে। এটি শেষ না হওয়া পর্যন্ত কেন্দ্রীয় সংসদের গণনা শুরু করা যাচ্ছে না।"
নওয়াব ফয়জুননেসা হলের রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক সুলতানা আক্তার ভোট গণনার অব্যবস্থাপনা নিয়ে কঠোর ক্ষোভ প্রকাশ করেছেন। তার ভাষায়:“আমরা শিক্ষকরা তিন দিন ধরে অমানুষিক পরিশ্রম করে যাচ্ছি। পরশু রাত ২টায় বাসায় ফিরেছি, পরদিন সকাল ৭টায় আবার কাজে ফিরেছি। অথচ গণনার এই বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনার কোনো শেষ নেই।”
তিনি বলেন,“আমার সহকর্মীর মৃত্যু হয়েছে—এটাই আমাদের শ্রমের ‘প্রতিদান’। সম্মানীর কথা না-ই বললাম, এর চেয়ে ঘণ্টাপ্রতি শ্রমিক হিসেবে কাজ করলে বেশি পারিশ্রমিক পেতাম।”
অধ্যাপক সুলতানা আক্তার প্রশ্ন তুলেছেন:২১টি হলে কেন ২১টি টেবিলে একযোগে গণনা করা হলো না?কেন ইভিএম বা ওএমআর থাকা সত্ত্বেও হঠাৎ করে ম্যানুয়াল গণনা করার সিদ্ধান্ত নেওয়া হলো?গণনা হলে করলে রাত ১১টার মধ্যেই ফলাফল প্রকাশ করা যেত, তাহলে সিনেট ভবনে এত ভিড় হতো না।
তার অভিযোগ,“জান্নাতুল ফেরদৌসের মৃত্যু বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই অব্যবস্থাপনার সরাসরি ফল।”
একজন রিটার্নিং কর্মকর্তা বলেন,“ওএমআর থাকার পরও ম্যানুয়াল গণনা ছিল চূড়ান্ত অব্যবস্থাপনা। সহকর্মীর লাশের ওপর কাজ করাতে আমাদের মনোবল ভেঙে পড়েছে।”
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্য সচিব একেএম রাশিদুল আলম বলেন:“প্রাথমিকভাবে কিছু সমস্যার কারণে গণনায় দেরি হয়েছে, তবে আমরা সেগুলো কাটিয়ে উঠেছি। আজ যে প্রস্তুতি ও লোকবল আছে, তাতে আশা করছি বিকেল নাগাদ হলের ভোট গণনা শেষ হবে এবং রাত ১০টা থেকে ১১টার মধ্যে সম্পূর্ণ ফলাফল বেসরকারিভাবে প্রকাশ করা যাবে।”
ভোট গণনার ধীরগতি এবং ফল প্রকাশে দেরি হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। অনেকেই ভোট দিয়ে সিনেট ভবনে রাতভর অপেক্ষা করলেও, কোনো সুনির্দিষ্ট তথ্য বা দিকনির্দেশনা পাননি।
জাহিদ/
পাঠকের মতামত:
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- কানাডায় আশ্রয়প্রার্থীদের আবেদন প্রক্রিয়ায় আসছে বড় পরিবর্তন
- প্রবল ঝড় সাইমনের হুমকি, বন্যা-জলোচ্ছ্বাসের শঙ্কা
- হানি ট্র্যাপে ব্যবসায়ীকে ব্ল্যাকমেইল, ছাত্রদল নেতা বহিষ্কার
- ‘হাসিনার কবর দেওয়ার সাহসও আওয়ামী লীগের নেই’
- শাহজালাল ৩য় টার্মিনাল: গ্রাউন্ড হ্যান্ডলারের দৌড়ে গ্লোবাল ৪ অপারেটর
- তরুণীকে নিয়ে কুয়াকাটায়, পরিবারের খোঁজে বেরিয়ে এলো ভিন্ন পরিচয়
- অস্ট্রেলিয়ার কাছে যেন পাত্তাই পেল না বাংলাদেশের মেয়েরা
- আগামী ২৪ ঘণ্টায় দিনের-রাতের তাপমাত্রা নিয়ে যা জানাল অধিদপ্তর
- তাজমিনের মৃত্যুর ঘটনায় সিএনজিচালক সুমনকে শনাক্ত
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- পাঠাওয়ের ১ কোটির বেশি অ্যাকাউন্টের তথ্য হ্যাক, যা জানাল প্রতিষ্ঠান
- সব শাখা-এটিএমে অর্থ রাখার ঘোষণা, গ্রাহকদের জন্য নতুন বার্তা
- প্রধানমন্ত্রীর কাছে এক মাসের ক্ষমতা চাইলেন মিলন, দিলেন বড় চ্যালেঞ্জ
- ডিসেম্বরে ঘনিয়ে আসছে মহাবিপদ!
- ভারত ও বাংলাদেশের সম্পর্ক নিয়ে মুখ খুললেন আসিফ মাহমুদ
- ৫ ধানক্ষেতে ধস্তাধস্তির চিহ্ন, রহস্য বাড়াচ্ছে অটোরিকশা
- মোদিকে ৩ প্রশ্ন ছুড়ে দিলেন ধ্রুব রাঠি
- সোনা কিনতে যাওয়ার আগে জেনে নিন শুক্রবারের দাম
- সুদমুক্ত ইসলামিক ক্রেডিট কার্ড নিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা
- বিদেশ ভ্রমণকারীদের জন্য ডলার কেনার সীমা বাড়ল, জানুন নতুন নিয়ম
- বিদ্যুৎ বিভ্রাটের আগে প্রস্তুতি নিন, ৪১ এলাকার নাম জেনে নিন
- ব্যাংক থেকে ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ছাড়িয়েছিল সরকার, এবার নতুন হিসাব
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- চট্টগ্রাম টার্মিনাল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের আলোচনা
- অবৈধ ওয়েবসাইটে ট্রেনের টিকিট, রেলওয়ের তিন পদক্ষেপ
- প্রবাসীদের টাকা পাঠানোর খরচ বাড়ল, সামনে বড় ঝুঁকি
- আবরার হত্যা মামলায় আইনজীবী, শিশির মনিরকে ঘিরে বিতর্ক
- ডিভিডেন্ড ঘোষণার পাশাপাশি ভবিষ্যত পরিকল্পনা জানালো অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
- বিয়ের ১১ দিন পর সন্তান, এরপরই চাঞ্চল্যকর ঘটনা
- গ্রাহক চাইলেই টাকা দিতে হবে, শেয়ারবাজারের দুর্বল ব্যাংককে গভর্নরের নির্দেশ
- বিএসইসিতে বড় দায়িত্ব পুনর্বণ্টন, গুরুত্বপূর্ণ ডিভিশনে পরিবর্তন
- সাকিবের রহস্যময় বার্তা: ‘সমাপ্তি নাকি নতুন শুরু?’
- ক্লোজড-এন্ড থেকে ওপেন-এন্ডে পরিণত হচ্ছে মিউচুয়াল ফান্ড
- দেশে বিক্রি কমলেও রপ্তানিতে বাজিমাত তালিকাভুক্ত কোম্পানির
- বোর্ড পরিবর্তনের খবরে দুই কোম্পানির শেয়ারে বড় ঝড়
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- দীর্ঘ ৭ মাস পর উৎপাদন শুরু, মাত্র দুই দিনেই আবারও বন্ধ
- সংস্কারের প্রতিশ্রুতি নয়, আগে দরপতন ঠেকানোর দাবি বিনিয়োগকারীদের
- বাংলাদেশে নতুন সেবা চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের
- ৮ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৮ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- জাপানে পরপর দুই ভূমিকম্প, মাত্র তিন ঘণ্টার ব্যবধান
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বড় ধাক্কা বাংলাদেশের
- বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুবুর রহমান
- বিশ্বব্যাংকের প্রতিবেদনে বাংলাদেশের অর্থনীতি নিয়ে যে চিত্র, সতর্ক সবাই
- প্রণোদনা ঋণে নতুন জটিলতা, শর্ত শিথিলের দাবি ব্যবসায়ীদের
- বিএনপি সভাপতির সারের ডিলারের ‘গোপন তালিকা’ ফাঁস
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি













