সরকারি চাকরিতে বয়সসীমা নিয়ে বিরাট পরিবর্তন
নিজস্ব প্রতিবেদক : সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা আরও এক বছর বাড়িয়ে ৩৩ বছর করার সিদ্ধান্ত নেয়া হচ্ছে। এর আগে অন্তর্বর্তী সরকারের প্রকাশিত একটি গেজেটে চাকরিতে প্রবেশের বয়স ৩২ বছর নির্ধারণ করা হয়, যা কার্যকর হওয়ার পর অনেক গুরুত্বপূর্ণ পদে উচ্চতর বয়সসীমায় নিয়োগের সুযোগ রুদ্ধ হয়ে যায়। এতে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রেও কোনো ব্যাখ্যা না থাকায় নিয়োগ প্রক্রিয়ায় বিভ্রান্তি দেখা দেয়। এসব জটিলতা নিরসনে বর্তমানে ‘সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা সংশোধন ২০২৪’ নামে অধ্যাদেশ সংশোধনের উদ্যোগ নিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এ বিষয়ে একটি প্রস্তাব শিগগিরই উপদেষ্টা পরিষদের বৈঠকে উপস্থাপন করা হবে।
জনপ্রশাসন সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে চাকরি প্রত্যাশীদের দাবি ছিল বয়সসীমা ৩৫ বছরে উন্নীত করার। আগে গঠিত জনপ্রশাসন সংস্কার কমিশনও পুরুষের ক্ষেত্রে বয়সসীমা ৩৫ এবং নারীদের ক্ষেত্রে ৩৭ বছর করার সুপারিশ করেছিল। যদিও আপাতত ৩৩ বছর করার চিন্তাভাবনা চলছে, ভবিষ্যতে ধাপে ধাপে এটি আরও বাড়ানোর সম্ভাবনাও রয়েছে।
এছাড়া অনেক সরকারি পদ—যেমন সরকারি কলেজ ও মেডিকেল কলেজে সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক, প্রিন্সিপাল; বিভিন্ন মন্ত্রণালয়ের সহকারী পরিচালক, সিস্টেম ম্যানেজার, সিনিয়র প্রোগ্রামার, সিস্টেম এনালিস্ট, কম্পিউটার অপারেশন সুপারভাইজার প্রভৃতি—যেখানে বয়সসীমা ৩৫ থেকে ৫০ বছর পর্যন্ত নির্ধারিত ছিল, তা নতুন গেজেটের ৩২ বছরের সীমার কারণে আপাতত স্থবির হয়ে পড়েছে। এসব পদে সরাসরি নিয়োগে বয়স কত হবে, তা স্পষ্টভাবে উল্লেখ না থাকায় নিয়োগকারীরা অনিশ্চয়তায় পড়েছেন।
বিশেষজ্ঞরা বলছেন, এই জটিলতা দূর করতে হলে পদের ধরন অনুযায়ী ক্যাটাগরি ভিত্তিক বয়সসীমা নির্ধারণ করতে হবে এবং বিভাগীয় প্রার্থীদের জন্য বয়সসীমা শিথিলযোগ্য কিনা, সেটিও গেজেটে স্পষ্ট করতে হবে। অনেক ক্ষেত্রে, যেমন—সরকারি মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক পদে বয়সসীমা ৪০, সহযোগী অধ্যাপক ৪৫, প্রিন্সিপাল পদে ৫০ বছর ছিল। শিক্ষা ক্যাডারেও সহযোগী অধ্যাপক পদে ৪৫ এবং বিভাগীয় প্রার্থীদের জন্য ৫০ বছর বয়সসীমা ছিল। নতুন গেজেট অনুযায়ী এসব পদের জন্য অনেক প্রার্থী অযোগ্য হয়ে পড়েছেন।
কম্পিউটার ও আইটি সংক্রান্ত বিভিন্ন পদে—যেমন সহকারী প্রোগ্রামার, সিনিয়র প্রোগ্রামার, সহকারী পরিচালক, উপ-পরিচালক, মুখ্য রক্ষণাবেক্ষণ প্রকৌশলী, অপারেশন ম্যানেজার ইত্যাদি—যেখানে আগে ৩৫ থেকে ৪৫ বছর পর্যন্ত বয়সসীমা ছিল, এখন তার কোনো উল্লেখ না থাকায় সমস্যার সৃষ্টি হয়েছে। অনেক যোগ্য প্রার্থী ইতোমধ্যে আবেদন থেকে বাদ পড়েছেন।
এই প্রেক্ষাপটে, নতুন অধ্যাদেশে পদের ধরনভিত্তিক বয়সসীমা স্পষ্ট করে দেওয়া এবং পূর্বের ইজারা বা নিয়োগ বিধির সাথে সামঞ্জস্য রেখে সময়োপযোগী সংশোধন আনার তাগিদ দিয়েছেন প্রশাসন বিশেষজ্ঞরা।
কেএইচ/
পাঠকের মতামত:
- আজকের আবহাওয়ার পূর্বাভাসে যা বলল অধিদপ্তর
- মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশিদের জন্য নতুন খবর
- বেরিয়ে এলো তাজমিন হত্যার চাঞ্চল্যকর তথ্য
- ৭.৭ মাত্রার ভূমিকম্পে কাঁপল মধ্য আমেরিকার দেশ
- নিরাপত্তার চাদরে ঢাকা দিল্লির যন্তর মন্তর
- বিশ্ব মাতানো ট্রাম্পের স্যুট কি বাংলাদেশে তৈরি?
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- কানাডায় আশ্রয়প্রার্থীদের আবেদন প্রক্রিয়ায় আসছে বড় পরিবর্তন
- প্রবল ঝড় সাইমনের হুমকি, বন্যা-জলোচ্ছ্বাসের শঙ্কা
- হানি ট্র্যাপে ব্যবসায়ীকে ব্ল্যাকমেইল, ছাত্রদল নেতা বহিষ্কার
- ‘হাসিনার কবর দেওয়ার সাহসও আওয়ামী লীগের নেই’
- শাহজালাল ৩য় টার্মিনাল: গ্রাউন্ড হ্যান্ডলারের দৌড়ে গ্লোবাল ৪ অপারেটর
- তরুণীকে নিয়ে কুয়াকাটায়, পরিবারের খোঁজে বেরিয়ে এলো ভিন্ন পরিচয়
- অস্ট্রেলিয়ার কাছে যেন পাত্তাই পেল না বাংলাদেশের মেয়েরা
- আগামী ২৪ ঘণ্টায় দিনের-রাতের তাপমাত্রা নিয়ে যা জানাল অধিদপ্তর
- তাজমিনের মৃত্যুর ঘটনায় সিএনজিচালক সুমনকে শনাক্ত
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- পাঠাওয়ের ১ কোটির বেশি অ্যাকাউন্টের তথ্য হ্যাক, যা জানাল প্রতিষ্ঠান
- সব শাখা-এটিএমে অর্থ রাখার ঘোষণা, গ্রাহকদের জন্য নতুন বার্তা
- প্রধানমন্ত্রীর কাছে এক মাসের ক্ষমতা চাইলেন মিলন, দিলেন বড় চ্যালেঞ্জ
- ডিসেম্বরে ঘনিয়ে আসছে মহাবিপদ!
- ভারত ও বাংলাদেশের সম্পর্ক নিয়ে মুখ খুললেন আসিফ মাহমুদ
- ৫ ধানক্ষেতে ধস্তাধস্তির চিহ্ন, রহস্য বাড়াচ্ছে অটোরিকশা
- মোদিকে ৩ প্রশ্ন ছুড়ে দিলেন ধ্রুব রাঠি
- সোনা কিনতে যাওয়ার আগে জেনে নিন শুক্রবারের দাম
- সুদমুক্ত ইসলামিক ক্রেডিট কার্ড নিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা
- বিদেশ ভ্রমণকারীদের জন্য ডলার কেনার সীমা বাড়ল, জানুন নতুন নিয়ম
- বিদ্যুৎ বিভ্রাটের আগে প্রস্তুতি নিন, ৪১ এলাকার নাম জেনে নিন
- ব্যাংক থেকে ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ছাড়িয়েছিল সরকার, এবার নতুন হিসাব
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- চট্টগ্রাম টার্মিনাল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের আলোচনা
- অবৈধ ওয়েবসাইটে ট্রেনের টিকিট, রেলওয়ের তিন পদক্ষেপ
- প্রবাসীদের টাকা পাঠানোর খরচ বাড়ল, সামনে বড় ঝুঁকি
- আবরার হত্যা মামলায় আইনজীবী, শিশির মনিরকে ঘিরে বিতর্ক
- ডিভিডেন্ড ঘোষণার পাশাপাশি ভবিষ্যত পরিকল্পনা জানালো অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
- বিয়ের ১১ দিন পর সন্তান, এরপরই চাঞ্চল্যকর ঘটনা
- গ্রাহক চাইলেই টাকা দিতে হবে, শেয়ারবাজারের দুর্বল ব্যাংককে গভর্নরের নির্দেশ
- বিএসইসিতে বড় দায়িত্ব পুনর্বণ্টন, গুরুত্বপূর্ণ ডিভিশনে পরিবর্তন
- সাকিবের রহস্যময় বার্তা: ‘সমাপ্তি নাকি নতুন শুরু?’
- ক্লোজড-এন্ড থেকে ওপেন-এন্ডে পরিণত হচ্ছে মিউচুয়াল ফান্ড
- দেশে বিক্রি কমলেও রপ্তানিতে বাজিমাত তালিকাভুক্ত কোম্পানির
- বোর্ড পরিবর্তনের খবরে দুই কোম্পানির শেয়ারে বড় ঝড়
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- দীর্ঘ ৭ মাস পর উৎপাদন শুরু, মাত্র দুই দিনেই আবারও বন্ধ
- সংস্কারের প্রতিশ্রুতি নয়, আগে দরপতন ঠেকানোর দাবি বিনিয়োগকারীদের
- বাংলাদেশে নতুন সেবা চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের
- ৮ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
জাতীয় এর সর্বশেষ খবর
- আজকের আবহাওয়ার পূর্বাভাসে যা বলল অধিদপ্তর
- বেরিয়ে এলো তাজমিন হত্যার চাঞ্চল্যকর তথ্য
- বিশ্ব মাতানো ট্রাম্পের স্যুট কি বাংলাদেশে তৈরি?













