কামালের বাসায় ৯ কর্মকর্তা নিয়ে মুখ খুললেন সাবেক আইজি
নিজস্ব প্রতিবেদক : সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন—দুই গুরুত্বপূর্ণ ব্যক্তির নাম ঘিরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। মামলার দ্বিতীয় দিনের জেরায় রাজসাক্ষী হিসেবে আদালতে হাজির হয়ে সাবেক আইজিপি মামুন জানান, আওয়ামীপন্থী কয়েকজন পুলিশ কর্মকর্তা নিয়মিতভাবে চেইন অব কমান্ড ভেঙে গোপনে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক করতেন।
সাবেক আইজিপির দাবি অনুযায়ী, যেসব কর্মকর্তারা নিয়মিত বৈঠকে অংশ নিতেন তাদের মধ্যে ছিলেন:
তৎকালীন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান
ডিবির হারুন অর রশীদ
এসবির মনিরুল ইসলাম
ডিআইজি নুরুল ইসলাম
বিপ্লব কুমার
অ্যাডিশনাল এসপি কাফি
এসি মাজাহার ও ফরমান
ওসি অপূর্ব হাসান
তিনি বলেন, “বৈঠকগুলোর তথ্য বিভিন্ন বিশ্বস্ত সূত্রের মাধ্যমে আমার কাছে আসতো।”বৃহস্পতিবার মামুনের দ্বিতীয় দিনের জেরা শেষ হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আগামী ৮ ও ৯ সেপ্টেম্বর মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের তারিখ নির্ধারণ করেছে।
প্রসিকিউশনের পক্ষে শুনানিতে অংশ নেন প্রসিকিউটর মিজানুল ইসলাম, গাজী এমএইচ তামিম, ফারুক আহাম্মদ, বিএম সুলতান মাহমুদ, তারেক আবদুল্লাহ ও আব্দুস সাত্তার পালোয়ান।
সাবেক আইজিপি মামুন আরও বলেন, ‘সোয়াত’ ইউনিটে স্নাইপার সংযোজন করা হয়েছিল এবং যুক্তরাষ্ট্র থেকে প্রশিক্ষণও পেয়েছিল। তবে এই অস্ত্র জুলাই আন্দোলন দমনে ব্যবহৃত হয়েছিল কি না, সে বিষয়ে তিনি নিশ্চিত নন।
তিনি অভিযোগ করেন, বিভিন্ন সময়ে সংঘটিত ক্রসফায়ার, গুম ও আটক সংক্রান্ত নির্দেশনা সরাসরি প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএম অফিস) থেকে আসত। এর অনেক কিছুই তিনি আইজিপি থাকার সময়েও জানতেন না।
মামুনের মতে, ২০১৮ সালের নির্বাচনের পর পুলিশে রাজনৈতিক প্রভাব অনেক বেড়ে যায়। ডিএমপির হাবিব ও এসবির মনিরুলের নেতৃত্বে দুটি দল গড়ে ওঠে, যারা ক্ষমতাসীন নেতাদের আনুকূল্য পেতে একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করত। তাদের সঙ্গে সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সরাসরি যোগাযোগ ছিল।
এর আগে আদালতে দেওয়া জবানবন্দিতে মামুন বলেন,“শেখ হাসিনা ও কামালের নির্দেশেই ছাত্র-জনতার ওপর গণহত্যা চালানো হয়। এত বড় গণহত্যা আমার দায়িত্বকালীন সময়ে সংঘটিত হয়েছে, এর দায় আমি স্বীকার করছি।”
গত মঙ্গলবার, মামলার প্রথম দিন, মামুন রাজসাক্ষী (অ্যাপ্রুভার) হিসেবে জবানবন্দি দেন। তিনি জানান, জুলাই আন্দোলনের হত্যাকাণ্ড ও নৃশংসতা তাকে মর্মাহত করে এবং বিবেকের তাড়নায় তিনি স্বেচ্ছায় সাক্ষী হওয়ার সিদ্ধান্ত নেন। মামলায় তিনিই ৩৬তম সাক্ষী।
প্রসিকিউশন সূত্র জানায়, মামলায় বাকি রয়েছে আর মাত্র কয়েকজন সাক্ষীর জবানবন্দি। এরপরই শুরু হবে মামলার যুক্তিতর্ক পর্ব।
কেএইচ/
পাঠকের মতামত:
- বিশ্ব মাতানো ট্রাম্পের স্যুট কি বাংলাদেশে তৈরি?
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- কানাডায় আশ্রয়প্রার্থীদের আবেদন প্রক্রিয়ায় আসছে বড় পরিবর্তন
- প্রবল ঝড় সাইমনের হুমকি, বন্যা-জলোচ্ছ্বাসের শঙ্কা
- হানি ট্র্যাপে ব্যবসায়ীকে ব্ল্যাকমেইল, ছাত্রদল নেতা বহিষ্কার
- ‘হাসিনার কবর দেওয়ার সাহসও আওয়ামী লীগের নেই’
- শাহজালাল ৩য় টার্মিনাল: গ্রাউন্ড হ্যান্ডলারের দৌড়ে গ্লোবাল ৪ অপারেটর
- তরুণীকে নিয়ে কুয়াকাটায়, পরিবারের খোঁজে বেরিয়ে এলো ভিন্ন পরিচয়
- অস্ট্রেলিয়ার কাছে যেন পাত্তাই পেল না বাংলাদেশের মেয়েরা
- আগামী ২৪ ঘণ্টায় দিনের-রাতের তাপমাত্রা নিয়ে যা জানাল অধিদপ্তর
- তাজমিনের মৃত্যুর ঘটনায় সিএনজিচালক সুমনকে শনাক্ত
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- পাঠাওয়ের ১ কোটির বেশি অ্যাকাউন্টের তথ্য হ্যাক, যা জানাল প্রতিষ্ঠান
- সব শাখা-এটিএমে অর্থ রাখার ঘোষণা, গ্রাহকদের জন্য নতুন বার্তা
- প্রধানমন্ত্রীর কাছে এক মাসের ক্ষমতা চাইলেন মিলন, দিলেন বড় চ্যালেঞ্জ
- ডিসেম্বরে ঘনিয়ে আসছে মহাবিপদ!
- ভারত ও বাংলাদেশের সম্পর্ক নিয়ে মুখ খুললেন আসিফ মাহমুদ
- ৫ ধানক্ষেতে ধস্তাধস্তির চিহ্ন, রহস্য বাড়াচ্ছে অটোরিকশা
- মোদিকে ৩ প্রশ্ন ছুড়ে দিলেন ধ্রুব রাঠি
- সোনা কিনতে যাওয়ার আগে জেনে নিন শুক্রবারের দাম
- সুদমুক্ত ইসলামিক ক্রেডিট কার্ড নিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা
- বিদেশ ভ্রমণকারীদের জন্য ডলার কেনার সীমা বাড়ল, জানুন নতুন নিয়ম
- বিদ্যুৎ বিভ্রাটের আগে প্রস্তুতি নিন, ৪১ এলাকার নাম জেনে নিন
- ব্যাংক থেকে ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ছাড়িয়েছিল সরকার, এবার নতুন হিসাব
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- চট্টগ্রাম টার্মিনাল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের আলোচনা
- অবৈধ ওয়েবসাইটে ট্রেনের টিকিট, রেলওয়ের তিন পদক্ষেপ
- প্রবাসীদের টাকা পাঠানোর খরচ বাড়ল, সামনে বড় ঝুঁকি
- আবরার হত্যা মামলায় আইনজীবী, শিশির মনিরকে ঘিরে বিতর্ক
- ডিভিডেন্ড ঘোষণার পাশাপাশি ভবিষ্যত পরিকল্পনা জানালো অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
- বিয়ের ১১ দিন পর সন্তান, এরপরই চাঞ্চল্যকর ঘটনা
- গ্রাহক চাইলেই টাকা দিতে হবে, শেয়ারবাজারের দুর্বল ব্যাংককে গভর্নরের নির্দেশ
- বিএসইসিতে বড় দায়িত্ব পুনর্বণ্টন, গুরুত্বপূর্ণ ডিভিশনে পরিবর্তন
- সাকিবের রহস্যময় বার্তা: ‘সমাপ্তি নাকি নতুন শুরু?’
- ক্লোজড-এন্ড থেকে ওপেন-এন্ডে পরিণত হচ্ছে মিউচুয়াল ফান্ড
- দেশে বিক্রি কমলেও রপ্তানিতে বাজিমাত তালিকাভুক্ত কোম্পানির
- বোর্ড পরিবর্তনের খবরে দুই কোম্পানির শেয়ারে বড় ঝড়
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- দীর্ঘ ৭ মাস পর উৎপাদন শুরু, মাত্র দুই দিনেই আবারও বন্ধ
- সংস্কারের প্রতিশ্রুতি নয়, আগে দরপতন ঠেকানোর দাবি বিনিয়োগকারীদের
- বাংলাদেশে নতুন সেবা চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের
- ৮ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৮ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- জাপানে পরপর দুই ভূমিকম্প, মাত্র তিন ঘণ্টার ব্যবধান
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বড় ধাক্কা বাংলাদেশের
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি













