ভারতে আ'লীগ নেতাদের কাছে হাসিনা এখন হাসির পাত্র
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে ক্ষমতা হারানোর এক বছর পেরিয়ে গেছে। এর মধ্যে রাজনৈতিক পটপরিবর্তনের পর পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতাদের একাংশ এখন ভারতে অবস্থান করছেন বলে বিভিন্ন সূত্র দাবি করছে। কলকাতার নিউ টাউন এলাকায় বিলাসবহুল ফ্ল্যাটে তারা অলস ও বিচ্ছিন্ন জীবনযাপন করছেন—এমনই তথ্য উঠে এসেছে একটি ভাইরাল ভিডিও প্রতিবেদনে।
কলকাতার আধুনিক আবাসন এলাকা নিউ টাউনের কিছু বিলাসবহুল অ্যাপার্টমেন্ট এখন যেন হয়ে উঠেছে পলাতক আওয়ামী লীগ নেতাদের 'প্রবাসী সংসদ'। ভিডিও প্রতিবেদনে দাবি করা হয়, এখানে ভোরবেলা ফজরের নামাজ শেষে কেউ জিমে, কেউবা যোগব্যায়াম বা পিলাটিস ক্লাসে অংশ নিচ্ছেন। দিনের মাঝামাঝি রাজকীয় বিশ্রাম, আর সন্ধ্যায় চলছে অনলাইন বৈঠক—এভাবেই কেটে যাচ্ছে তাদের দিন।
ভিডিওতে দেখা যায়, এসব নেতাদের অনেকেই শেখ হাসিনার রাজনৈতিক কৌশল এবং সিদ্ধান্ত নিয়ে আক্ষেপ প্রকাশ করছেন।
সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ড. মোহাম্মদ এ আরাফাত নিয়মিতভাবে অনলাইন বৈঠকে কর্মীদের উজ্জীবিত করার চেষ্টা করছেন। তাঁর ভাষ্য:“শেখ হাসিনার প্রত্যাবর্তন এবং ইউনূস সরকারের পতন ছাড়া আমার জীবনে আর কোনো এজেন্ডা নেই।”
তবে নিউ টাউনের এক ক্যাফেতে তাঁকে বলতে শোনা যায়,“হাসিনা যদি তখন জেদ না ধরতেন, আজ আমরা এখানেই বসে থাকতাম না।”
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এখন কলকাতায় একটি ভাড়া বাড়ির ভদ্র ভাড়াটে হিসেবে থাকছেন। পরিবারের সঙ্গে সময় কাটালেও তিনি মাঝেমধ্যে দিল্লি সফর করেন এবং সেখানে উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নিচ্ছেন বলেও দাবি করা হয়েছে।
স্থানীয়দের মধ্যে কেউ কেউ রসিকতা করে বলছেন:“কামাল সাহেব এখন দিল্লি-মমতা এক্সপ্রেসের নিয়মিত যাত্রী।”
নিউ টাউনের এক সাবেক সংসদ সদস্য মন্তব্য করেন,“দিনে শরীরচর্চা আর রাতে হাসিনার সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ ঝাড়া—এটাই এখন আমাদের রাজনীতি।”
ভিডিওতে উপস্থাপিত সার্বিক চিত্রে দেখা যায়, ফ্ল্যাট, ফিটনেস রুটিন ও ফেসবুক লাইভে সীমাবদ্ধ হয়ে পড়েছে এসব নেতাদের রাজনৈতিক ভূমিকা। আর সবকিছু ছাপিয়ে আছে শেখ হাসিনার প্রতি গভীর ক্ষোভ ও হতাশা।
এই বিষয়ে ভারতীয় গণমাধ্যম North East News-এও একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। তাতে বলা হয়, শেখ হাসিনার একগুঁয়ে সিদ্ধান্তের কারণেই তাঁর দলের বহু নেতা আজ নির্বাসিত ও ছিন্নমূল। এই অভ্যন্তরীণ অসন্তোষ ধীরে ধীরে আরো প্রকট হচ্ছে।
বিশ্লেষকদের মতে, রাজনৈতিক আশ্রয়প্রাপ্ত নেতাদের এমন জীবনযাপন প্রমাণ করে, তারা রাজনৈতিকভাবে বিচ্ছিন্ন এবং আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছেন।অন্যদিকে, ক্ষমতা হারানোর পর শেখ হাসিনার একক নেতৃত্ব নিয়ে দলে যে অভ্যন্তরীণ প্রশ্ন ও অসন্তোষ তৈরি হয়েছে, তা এই নির্বাসিত জীবনযাপনের প্রতিটি দিকেই প্রতিফলিত হচ্ছে।
কেএইচ/
পাঠকের মতামত:
- পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের শপথ নিয়ে যা বললেন আইনমন্ত্রী
- নতুন দায়িত্ব পেলেন ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী
- ব্রোকারেজের সফটওয়্যারে কারসাজি ঠেকাতে বিএসইসির আকস্মিক পরিদর্শন
- শেয়ারবাজারে টানা দরপতনে বিক্ষোভ, বিনিয়োগকারীদের পাঁচ দাবি
- তালিকাভুক্ত দুই কোম্পানির ঋণমান প্রকাশ
- প্রভাতী ইন্স্যুরেন্সের প্রয়াত পরিচালকের শেয়ার হস্তান্তর
- এমটিবির মৃত স্পনসরের শেয়ার নমিনিদের কাছে হস্তান্তর
- প্রায় ৯ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- বাজার নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগের অভাবে কাটছে না শেয়ারবাজারের দুর্দশা
- ২৫ আগস্ট ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২৫ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে বাজার? জানুন আজকের দর
- মমতাকে নিয়ে শুভেন্দুর বিস্ফোরক মন্তব্য
- ইজিএমের ব্যবসায়িক প্রস্তাবে পরিবর্তন আনল সিটি ব্যাংক
- আসামির গায়ে যে শার্ট, একই শার্ট পুলিশের! যা বললেন কর্মকর্তা
- পে-স্কেল নিয়ে দুই ধাপের গুঞ্জন, এবার মুখ খুললেন অর্থমন্ত্রী
- ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে তুমুল বিতর্ক, প্রমাণ দেখাতে বললেন হাসনাত
- কয়েল-মশারি নয়, এবার মশা মরবে লেজারের গুলিতে!
- পরিচালক বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে এলো সিটি ব্যাংক
- অবশেষে প্রকাশ হলো এসএসসি রুটিন
- বাড়ি দখল নিয়ে তুমুল বিতর্ক, বিএনপি নেতার বিরুদ্ধে বড় সিদ্ধান্ত
- রংপুরে ৪ খুন নিয়ে নতুন তথ্য দিলো ফরেনসিক বিভাগ
- ‘সার্ভার নষ্ট’ বলে যা করতেন ব্যাংককর্মীরা, তদন্তে বেরিয়ে এলো ভয়ংকর তথ্য
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- নিয়ন্ত্রক সংস্থার নীরবতায় দরপতনের গভীরতা বাড়ছে শেয়ারবাজারে
- দুই কোম্পানির শীর্ষ পদে নতুন দায়িত্বে তিনজন
- ডিএসইর তদন্তের সাড়া দিচ্ছেনা তালিকাভুক্ত কোম্পানি
- মার্জিন ঋণগ্রহীতাদের শেয়ার তথ্য চেয়েছে রূপালী লাইফ
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- ২৪ ঘণ্টার অভিযানে ৪৪০ গ্রেফতার, উদ্ধার পিস্তল-গ্রেনেডসহ যা যা
- কুমিল্লা সেনানিবাসে সৌরবিদ্যুৎ প্রকল্প জিবিবি পাওয়ারের
- বিএনপির মিডিয়া সেলের সদস্যকে সরানো হলো, সামনে এলো যে কারণ
- একাদশে ভর্তিতে কোটা থাকছে ৭%, মাইগ্রেশনেও থাকছে বড় সুযোগ
- মোদী-ট্রাম্প বৈঠকে ৫০ ক্যামেরা, এক প্রশ্নেই বদলে গেল পুরো পরিস্থিতি
- প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি শুরু, সঙ্গে থাকছে একাধিক কর্মসূচি
- ‘আমার জীবনের শেষ সম্বলটাও শেষ হয়ে গেলো’
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- এনবিআরের সাবেক চেয়ারম্যানকে বিশ্বব্যাংকে বড় দায়িত্ব দিল সরকার
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- গহনা কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের স্বর্ণ-রুপার দাম
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- ছোট ব্রোকারদের দাপটে আটকে যাচ্ছে শেয়ারবাজার সংস্কার
- পাঁচ পুলিশ কর্মকর্তা হলেন অতিরিক্ত আইজিপি
- মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, স্বস্তি শ্রমিক-এজেন্টদের
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- ২৩ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- চার মহিষকে তিন মাস কাদায় রাখলেন কেন, জানালেন মালিক
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- খাসির পর এবার কাবিনের ফর্দনামা, জাপানপ্রবাসীর ঘটনায় নতুন মোড়
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- কোম্পানির ক্রয়, মজুত ও মুনাফায় গরমিল, তদন্তে নিয়ন্ত্রক সংস্থা
- কারখানা বন্ধ, মালিকানা বদলও নয়—তারপরও শেয়ার দরে বড় ঝড়
- ৭ ধরনের আয় থাকলে আয়কর রিটার্ন দিতে হবে





.jpg&w=50&h=35)







