রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানোর প্রস্তাব
নিজস্ব প্রতিবেদক: জাতীয় ঐকমত্য কমিশনের উদ্যোগে প্রস্তাবিত ‘জুলাই জাতীয় সনদ–২০২৫’-এর খসড়া চূড়ান্ত করতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে। ইতোমধ্যে ১২টি বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে। তবে বাকি আটটি বিষয়ে এখনো আলোচনা চলছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে সংসদে নারী প্রতিনিধিত্ব ইস্যুতে, যেখানে বিদ্যমান ৫০টি সংরক্ষিত নারী আসন বহাল রেখে প্রথম ধাপে ৫ শতাংশ আসনে সরাসরি নারী প্রার্থীর মনোনয়নের প্রস্তাব গৃহীত হয়েছে।
এ বিষয়ে বুধবার (৩০ জুলাই) ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত সংলাপে ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নেন। আলোচনায় নারী প্রতিনিধিত্ব ছাড়াও রাষ্ট্রপতির ক্ষমতা, নির্বাচন পদ্ধতি, উচ্চকক্ষ গঠন, নাগরিকের মৌলিক অধিকার সম্প্রসারণ ও সংবিধান সংশোধনসহ একাধিক গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে মতবিনিময় হয়। সংলাপে সভাপতিত্ব করেন ড. আলী রীয়াজ এবং সঞ্চালনায় ছিলেন মনির হায়দার।
নারী প্রতিনিধিত্ব ইস্যুতে কমিশনের প্রস্তাবে বেশিরভাগ দল সম্মত হয়েছে যে, পরবর্তী নির্বাচনে ৫ শতাংশ নারী প্রার্থী সরাসরি মনোনীত হবেন। ধাপে ধাপে এই হার ১০ শতাংশ, পরে ১২ শতাংশ এবং ক্রমান্বয়ে ৩৩ শতাংশ পর্যন্ত উন্নীত করার লক্ষ্য নেওয়া হয়েছে। বিএনপি ও সমমনা দলগুলো প্রস্তাবকে সমর্থন জানালেও ধাপে ধাপে বাস্তবায়নের ওপর জোর দেয়।
তবে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আইনগত ভিত্তি ছাড়া সনদে স্বাক্ষর করবে না বলে জানিয়ে দিয়েছে। এনসিপির সদস্যসচিব আখতার হোসেন সাফ জানিয়ে দেন, ৩১ জুলাইয়ের মধ্যে আইনি ভিত্তিসহ ঘোষণাপত্র প্রকাশ না হলে তারা ফ্যাসিবাদবিরোধী সব শক্তিকে একত্র করে আন্দোলনের ডাক দেবেন। জামায়াতও অনুরূপ বক্তব্য দেয় এবং নোট অব ডিসেন্ট প্রদান করে।
রাষ্ট্রপতির ক্ষমতা সংক্রান্ত অনুচ্ছেদ ৪৮(৩) সংশোধন নিয়েও আলোচনা হয়েছে। কমিশনের প্রস্তাবে রাষ্ট্রপতির হাতে অ্যাটর্নি জেনারেল, মানবাধিকার কমিশন, তথ্য কমিশন, সেনাবাহিনী, বাংলাদেশ ব্যাংকসহ আরও কিছু গুরুত্বপূর্ণ নিয়োগের ক্ষমতা দেওয়ার সুপারিশ করা হয়েছে। এতে বেশিরভাগ দল নীতিগতভাবে সম্মতি দিয়েছে।
অধ্যাপক আলী রীয়াজ জানান, রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে বৃহস্পতিবারের মধ্যেই খসড়ার চূড়ান্ত সংস্করণ প্রকাশ করা হবে। ইতোমধ্যে ১৪টি বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে। দলগুলোকে লিখিতভাবে সংশোধনী জমা দিতে বলা হয়েছে এবং তা পর্যালোচনার পর চূড়ান্ত রূপ দেওয়া হবে।
তিনি আরও জানান, সনদ ও ঘোষণাপত্র দুটি আলাদা দলিল হিসেবে থাকবে। সনদে থাকবে রাষ্ট্র কাঠামো ও ভবিষ্যৎ সংস্কারের দিকনির্দেশনা, আর ঘোষণাপত্রে থাকবে রাজনৈতিক আন্দোলনের ধারাবাহিকতা ও লক্ষ্য।
মুসআব/
পাঠকের মতামত:
- নেতানিয়াহু পরিবারের বিতর্কের মাঝেই ছেলের বড় সিদ্ধান্ত
- এবার মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক, নজরে প্রসেনজিৎ
- খেলাপি ঋণ উদ্ধারে আসছে আধুনিক আইনি কাঠামো
- দুই বছর পর ভ্রমণ ভিসায় ভারতে যাত্রা শুরু
- ছয় নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যা সতর্কতা জোরালো
- দেশে ফিরল তত্ত্বাবধায়ক সরকার ও গণভোট
- কুয়েত-বাহরাইনে ফের মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা
- যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন ১৭২ কর্মকর্তা
- একীভূত ব্যাংক থেকে ২০ লাখ টাকা তোলার অনুমতি পেলেন রাষ্ট্রপতি
- এক দশকে শেয়ারবাজার ছেড়েছে ১৫ লাখ বিনিয়োগকারী
- শেয়ারবাজারে একই গ্রুপের দুই কোম্পানির কারখানা বন্ধ
- এক সময়ের ব্লু-চিপ, এখন লোকসানের অতল গহ্বরে
- দেশজুড়ে বৃষ্টির দাপট, নতুন বার্তা দিল আবহাওয়া অফিস
- ইরা মনির গলা কেটে দেওয়া বাবু শেখকে মৃত্যুদণ্ড
- অস্বাভাবিক দর বৃদ্ধিতে বন্ধ দুই শেয়ারের লেনদেন
- তারেক রহমানের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন মীর শাহে আলম
- সামনে এলো গোপন নিয়োগের অভিযোগ, তদন্তে বিএসসিএল
- আলোচিত শিশু ধর্ষ/ণ মামলার রায় প্রকাশ
- নিজেদের সময় করা আইনের মুখোমুখি আওয়ামী লীগ!
- একটি ভুলেই শেষ সেমিফাইনালের স্বপ্ন! বিপদে ১৮ ফুটবলার
- বিকল্প অর্থায়নের নতুন উৎস খুঁজছে বাংলাদেশ: অর্থমন্ত্রী
- স্থিতিশীল আউটলুকসহ মার্কেন্টাইল ব্যাংকের নতুন ক্রেডিট রেটিং প্রকাশ
- ১৫ লাখ বিও হিসাব কমে যাওয়ার পেছনে যে কারণগুলো সামনে এলো
- দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত
- দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করবে তালিকাভুক্ত কোম্পানি
- স্ত্রীর মৃত্যুর পর মেয়েকে ধর্ষ/ণচেষ্টার অভিযোগে বাবা আটক
- হাইকোর্টের রায়ে বদলে গেল চট্টগ্রাম-২-এর সমীকরণ!
- শেয়ারবাজারে বড় সংস্কারের বার্তা দিলেন বিএসইসি চেয়ারম্যান
- পাঁচ ব্রোকারেজ হাউজে ১০ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- সরকারি ইতিবাচক বার্তায় চাঙা শেয়ারবাজার
- সাত দফা দাবিতে ইসলামী ব্যাংকের গ্রাহকদের বিক্ষোভ
- সম্মিলিত ইসলামী ব্যাংকের পর্ষদে যুক্ত হলেন নতুন দুই পরিচালক
- প্রয়াত স্পন্সর পরিচালকের শেয়ার হস্তান্তর সম্পন্ন
- রাইট ইস্যুর সময়সূচি জানালো ইউসিবি
- কর্মী পাঠানো নিয়ে সরকারের সতর্কবার্তা
- ‘মুসলিম মেয়ে বলেই এত আন্দোলন’
- দুঃসংবাদ পেলো আর্জেন্টিনা
- বিকেলে যোগদান, ৪ ঘণ্টা পরই বদলি—মুখ খুললেন নতুন পুলিশ সুপার
- বিদ্যুতের দাম বৃদ্ধির আসল কারণ জানাল সরকার
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১২ দফা উদ্যোগ, কারসাজিকারীদের বিচার হবে: প্রধানমন্ত্রী
- কাঁঠাল নিয়ে চীনের আগ্রহ, যা জানালেন প্রধানমন্ত্রী
- টার্মিনাল সরানোর সিদ্ধান্ত, মিলল সরকারি অনুমোদন
- আগস্টে দুই দফায় লম্বা ছুটির সুযোগ
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- স্থিতিশীল আউটলুক বজায় রেখে দুই কোম্পানির ক্রেডিট রেটিং ঘোষণা
- মাকড়সার কামড়ে হাসপাতালে গুরুতর অসুস্থ অভিনেতা
- সম্পর্কে ফের অন্ধকার, ট্রাম্পের মন্তব্যে চাঞ্চল্য
- ৮০ বছর পূর্তিতে ঢাকা মেডিকেলে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নতুন আপডেট, স্থগিত এইচএসসি পরীক্ষা নিয়ে যা জানা গেল
- আইসিবির ৩ হাজার কোটি টাকার ঋণ পরিশোধে আরও তিন বছর সময়
- শেখ হাসিনার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন যে তিন জন
- সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য দুঃসংবাদ
- বিকেলে যোগদান, ৪ ঘণ্টা পরই বদলি—মুখ খুললেন নতুন পুলিশ সুপার
- গুলশানের ১৯৬ নম্বর বাসভবনকে কেপিআই ঘোষণা
- জুনে যেসব ব্যাংকে আসেনি রেমিট্যান্স
- দুঃসংবাদ পেলো আর্জেন্টিনা
- ধানমন্ডির আবাসিক এলাকায় বড় পরিবর্তনের ইঙ্গিত
- প্রায় ২১ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১২ দফা উদ্যোগ, কারসাজিকারীদের বিচার হবে: প্রধানমন্ত্রী
- আড়াই বছর পর সুখবর দিলো এমারেল্ড অয়েল
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- ডিভিডেন্ড ঘোষণা ও আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে তালিকাভুক্ত কোম্পানি
- উদ্যোক্তা পরিচালকের শেয়ার ক্রয়ের ঘোষণা
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা













