ফাঁস হলো শেখ পরিবারের গোপন আস্তানার ঠিকানা!
নিজস্ব প্রতিবেদক: জুলাই বিপ্লবে ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বর্তমান অবস্থান নিয়ে জনমনে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়েছে। দেশের ক্ষমতা কেন্দ্র থেকে শুরু করে ব্যবসা-বাণিজ্য ও রাজনীতির বিভিন্ন পর্যায়ে একচ্ছত্র আধিপত্য বিস্তারকারী এই পরিবারের সদস্যরা বর্তমানে কোথায় আছেন, তা নিয়ে দৈনিক আমার দেশ একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে।
প্রতিবেদন অনুসারে, দেশে ফ্যাসিবাদ কায়েমের মূল কারিগর হিসেবে শেখ পরিবারকে দায়ী করা হচ্ছে। বিগত দেড় দশক ধরে সরকারের শীর্ষ পদে থেকে তারা মেগা প্রকল্প, টেন্ডারবাজি, মনোনয়ন বাণিজ্য এবং ক্যাসিনো ব্যবসার মতো বিভিন্ন খাতের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রেখেছিল বলে অভিযোগ রয়েছে।
কারা কোথায় পালিয়েছেন?
শেখ হাসিনা ও শেখ রেহানা: গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনা তার বোন শেখ রেহানাকে নিয়ে ভারতের গাজিয়াবাদের হিন্দন বিমানবাহিনীর ঘাঁটিতে পালিয়ে যান। এরপর একাধিকবার স্থান পরিবর্তন করে বর্তমানে তিনি দিল্লির ভিভিআইপি এলাকা লুটিয়েন্সে কঠোর ভারতীয় নিরাপত্তায় বসবাস করছেন বলে জানা গেছে।সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সক্রিয় উপস্থিতি লক্ষ্য করা গেলেও তার সর্বশেষ অবস্থান পুরোপুরি নিশ্চিত নয়।
সজীব ওয়াজেদ জয়: শেখ হাসিনার ছেলে এবং তার আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।তার বিরুদ্ধে অবৈধ ভিওআইপি ব্যবসা এবং টেলিযোগাযোগ খাতের নিয়ন্ত্রণের অভিযোগ রয়েছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) যুক্তরাষ্ট্রে তার নামে ১৩টি বাড়ি ও শপিং মলের প্রাথমিক প্রমাণ পেয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড ও পাসপোর্ট পাওয়ার পর তিনি তার মায়ের সাথে দেখা করতে ভারত সফর করেছেন বলে জানা গেছে।
সায়মা ওয়াজেদ পুতুল: শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলও বর্তমানে ভারতে অবস্থান করছেন। মায়ের প্রভাব খাটিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক মহাপরিচালক পদে নিয়োগ পাওয়ার পর থেকেই তিনি ভারতে দায়িত্ব পালন করছিলেন। তার বিরুদ্ধে সূচনা ফাউন্ডেশনের নামে সরকারি কর ফাঁকি এবং অর্থ লোপাটের অভিযোগে দুদক তদন্ত শুরু করেছে। বাংলাদেশ সরকারের আপত্তির মুখে WHO তাকে গত ১১ই জুলাই থেকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠিয়েছে।
শেখ রেহানার পরিবার: শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি আওয়ামী লীগের গবেষণা সেল 'সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন' (সিআরআই) পরিচালনা করতেন। এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনুদানের নামে বড় বড় ব্যবসায়ীদের কাছ থেকে অর্থ আদায় এবং কর ফাঁকির অভিযোগ রয়েছে। জুলাই বিপ্লবের পর তিনি স্ত্রীসহ কানাডায় পালিয়ে গেছেন বলে জানা গেছে। রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক ব্রিটিশ পার্লামেন্টের সদস্য। খালা শেখ হাসিনার সঙ্গে আর্থিক কেলেঙ্কারির অভিযোগে তাকে মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে হয়। রেহানার আরেক মেয়ে আজমিনা সিদ্দিক রুপন্তীর বিরুদ্ধেও ফ্ল্যাট কেলেঙ্কারির অভিযোগ রয়েছে। তারা সবাই বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন।
শেখ সেলিমের পরিবার: শেখ হাসিনার ফুফাতো ভাই এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম এবং তার পরিবার ৫ আগস্টের পর প্রথমে গোপালগঞ্জে আত্মগোপন করেন এবং পরে ভারতে পালিয়ে যান। তার দুই ছেলে শেখ ফজলে ফাহিম ও শেখ ফজলে নাইম যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত থেকে পারিবারিক প্রভাব খাটিয়ে ব্যবসা-বাণিজ্যে আধিপত্য বিস্তার করেছিলেন।
অন্যান্য আত্মীয়স্বজন:
শেখ হেলাল উদ্দিন ও পরিবার: শেখ হেলালের ছেলে শেখ তন্ময় এবং তার ভাই শেখ সালাউদ্দিন জুয়েল ভারতে পালিয়ে গেছেন।
আবুল হাসানাত আবদুল্লাহ ও পরিবার: বরিশালের সাবেক এমপি আবুল হাসানাত আবদুল্লাহর ছেলে সাদিক আবদুল্লাহ বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ছিলেন। ৫ আগস্টের পর তারা প্রথমে আত্মগোপন করেন এবং পরে ভারতে পালিয়ে যান বলে জানা গেছে।
নূর-ই-আলম চৌধুরী লিটন চৌধুরী ও মজিবুর রহমান চৌধুরী নিক্সন: শেখ হাসিনার এই দুই ফুফাতো ভাই যথাক্রমে জাতীয় সংসদের চিফ হুইপ এবং ফরিদপুর-৪ আসনের এমপি ছিলেন। তারাও বর্তমানে ভারতে অবস্থান করছেন।
জুলাই বিপ্লবের পর সশস্ত্র বাহিনীর কাছে আশ্রয় নেওয়া ৬২৬ জনের তালিকায় শেখ পরিবারের কোনো সদস্যের নাম নেই, যা তাদের পরিকল্পিতভাবে দেশত্যাগের বিষয়টিকে আরও স্পষ্ট করে। দেশের বিভিন্ন স্থানে তাদের নামে থাকা অধিকাংশ সম্পত্তি এখনো অক্ষত রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
মুসআব/
পাঠকের মতামত:
- পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের শপথ নিয়ে যা বললেন আইনমন্ত্রী
- নতুন দায়িত্ব পেলেন ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী
- ব্রোকারেজের সফটওয়্যারে কারসাজি ঠেকাতে বিএসইসির আকস্মিক পরিদর্শন
- শেয়ারবাজারে টানা দরপতনে বিক্ষোভ, বিনিয়োগকারীদের পাঁচ দাবি
- তালিকাভুক্ত দুই কোম্পানির ঋণমান প্রকাশ
- প্রভাতী ইন্স্যুরেন্সের প্রয়াত পরিচালকের শেয়ার হস্তান্তর
- এমটিবির মৃত স্পনসরের শেয়ার নমিনিদের কাছে হস্তান্তর
- প্রায় ৯ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- বাজার নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগের অভাবে কাটছে না শেয়ারবাজারের দুর্দশা
- ২৫ আগস্ট ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২৫ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে বাজার? জানুন আজকের দর
- মমতাকে নিয়ে শুভেন্দুর বিস্ফোরক মন্তব্য
- ইজিএমের ব্যবসায়িক প্রস্তাবে পরিবর্তন আনল সিটি ব্যাংক
- আসামির গায়ে যে শার্ট, একই শার্ট পুলিশের! যা বললেন কর্মকর্তা
- পে-স্কেল নিয়ে দুই ধাপের গুঞ্জন, এবার মুখ খুললেন অর্থমন্ত্রী
- ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে তুমুল বিতর্ক, প্রমাণ দেখাতে বললেন হাসনাত
- কয়েল-মশারি নয়, এবার মশা মরবে লেজারের গুলিতে!
- পরিচালক বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে এলো সিটি ব্যাংক
- অবশেষে প্রকাশ হলো এসএসসি রুটিন
- বাড়ি দখল নিয়ে তুমুল বিতর্ক, বিএনপি নেতার বিরুদ্ধে বড় সিদ্ধান্ত
- রংপুরে ৪ খুন নিয়ে নতুন তথ্য দিলো ফরেনসিক বিভাগ
- ‘সার্ভার নষ্ট’ বলে যা করতেন ব্যাংককর্মীরা, তদন্তে বেরিয়ে এলো ভয়ংকর তথ্য
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- নিয়ন্ত্রক সংস্থার নীরবতায় দরপতনের গভীরতা বাড়ছে শেয়ারবাজারে
- দুই কোম্পানির শীর্ষ পদে নতুন দায়িত্বে তিনজন
- ডিএসইর তদন্তের সাড়া দিচ্ছেনা তালিকাভুক্ত কোম্পানি
- মার্জিন ঋণগ্রহীতাদের শেয়ার তথ্য চেয়েছে রূপালী লাইফ
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- ২৪ ঘণ্টার অভিযানে ৪৪০ গ্রেফতার, উদ্ধার পিস্তল-গ্রেনেডসহ যা যা
- কুমিল্লা সেনানিবাসে সৌরবিদ্যুৎ প্রকল্প জিবিবি পাওয়ারের
- বিএনপির মিডিয়া সেলের সদস্যকে সরানো হলো, সামনে এলো যে কারণ
- একাদশে ভর্তিতে কোটা থাকছে ৭%, মাইগ্রেশনেও থাকছে বড় সুযোগ
- মোদী-ট্রাম্প বৈঠকে ৫০ ক্যামেরা, এক প্রশ্নেই বদলে গেল পুরো পরিস্থিতি
- প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি শুরু, সঙ্গে থাকছে একাধিক কর্মসূচি
- ‘আমার জীবনের শেষ সম্বলটাও শেষ হয়ে গেলো’
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- এনবিআরের সাবেক চেয়ারম্যানকে বিশ্বব্যাংকে বড় দায়িত্ব দিল সরকার
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- গহনা কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের স্বর্ণ-রুপার দাম
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- ছোট ব্রোকারদের দাপটে আটকে যাচ্ছে শেয়ারবাজার সংস্কার
- পাঁচ পুলিশ কর্মকর্তা হলেন অতিরিক্ত আইজিপি
- মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, স্বস্তি শ্রমিক-এজেন্টদের
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- ২৩ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- চার মহিষকে তিন মাস কাদায় রাখলেন কেন, জানালেন মালিক
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- খাসির পর এবার কাবিনের ফর্দনামা, জাপানপ্রবাসীর ঘটনায় নতুন মোড়
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- কোম্পানির ক্রয়, মজুত ও মুনাফায় গরমিল, তদন্তে নিয়ন্ত্রক সংস্থা
- কারখানা বন্ধ, মালিকানা বদলও নয়—তারপরও শেয়ার দরে বড় ঝড়
- ৭ ধরনের আয় থাকলে আয়কর রিটার্ন দিতে হবে
জাতীয় এর সর্বশেষ খবর
- পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের শপথ নিয়ে যা বললেন আইনমন্ত্রী
- নতুন দায়িত্ব পেলেন ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী
- আসামির গায়ে যে শার্ট, একই শার্ট পুলিশের! যা বললেন কর্মকর্তা
- পে-স্কেল নিয়ে দুই ধাপের গুঞ্জন, এবার মুখ খুললেন অর্থমন্ত্রী
- ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে তুমুল বিতর্ক, প্রমাণ দেখাতে বললেন হাসনাত





.jpg&w=50&h=35)







