ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬

জামালপুরে প্রশান্তি স্কুল অ্যান্ড কলেজের কার্যক্রম বন্ধ ঘোষণা

২০২৫ জুন ২৭ ১৮:৩১:১৫
জামালপুরে প্রশান্তি স্কুল অ্যান্ড কলেজের কার্যক্রম বন্ধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: জামালপুরে প্রশান্তি স্কুল অ্যান্ড কলেজের ১৭ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র না পাওয়ায় পরীক্ষায় অংশ নিতে পারেনি। বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে নড়েচড়ে বসে কর্তৃপক্ষ। শুক্রবার (২৭ জুন) সকাল থেকে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের ৬ সদস্যের একটি তদন্ত দল প্রতিষ্ঠানটি পরিদর্শন করে। এ সময় জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ডেপুটি কন্ট্রোলার ড. কামাল হাসান জানান, অনুমোদন ছাড়া দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছিল। বিষয়টি গুরুতর বিধায় আজ (শুক্রবার) থেকে প্রতিষ্ঠানটির প্রাথমিক ছাড়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের সব কার্যক্রম বন্ধের নির্দেশনা দেয়া হয়েছে।

তিনি আরও জানান, অভিযোগের সত্যতা পাওয়ায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি পরীক্ষার সুযোগ বঞ্চিত ১৭ শিক্ষার্থীর বিষয়ে বোর্ড আলাদা সিদ্ধান্ত নেবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে