ভূরাজনৈতিক চ্যালেঞ্জ: দুঃসময় ঘনিয়ে আসছে ভারতের!
আন্তর্জাতিক ডেস্ক: ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত এখন আর কেবল মধ্যপ্রাচ্যের সংকট নয়, এটি ভারতের জন্য এক বড় ভূরাজনৈতিক ও কৌশলগত দুঃস্বপ্ন হয়ে উঠেছে। ভারতের পশ্চিমমুখী ভূরাজনৈতিক কৌশলের কেন্দ্রে থাকা চাবাহার বন্দরের উন্নয়ন, নর্থ-সাউথ ট্রান্সপোর্ট করিডোর (আইএনএসটিসি) গঠন এবং ইরানের সঙ্গে শক্তিশালী জ্বালানি অংশীদারিত্ব—সবই এই সংঘাতের কারণে অনিশ্চয়তার মুখে পড়েছে।
চাবাহার বন্দর ভারতের জন্য পাকিস্তানের পাশ কাটিয়ে আফগানিস্তান, মধ্য এশিয়া ও রাশিয়ার সঙ্গে বিকল্প সংযোগ তৈরির এক কৌশলগত সেতু। ভারত এই বন্দরের শহিদ বেহেস্তি টার্মিনালের উন্নয়নে প্রায় ৮৫ মিলিয়ন ডলার (৭৫০ কোটি টাকা) বিনিয়োগ করেছে এবং ক্রেনসহ প্রয়োজনীয় যন্ত্রপাতি সরবরাহ করেছে। এই বন্দরের সঙ্গে যুক্ত চাবাহার-জাহেদান রেললাইন (প্রায় ৭০০ কিমি দীর্ঘ) এবং আইএনএসটিসি করিডোর ভারতকে রাশিয়া ও ইউরোপে পণ্য পাঠানোর সাশ্রয়ী ও দ্রুত পথ খুলে দিয়েছে।
আইএনএসটিসি হলো ৭ হাজার ২০০ কিলোমিটার দীর্ঘ একটি মাল্টিমোডাল ট্রান্সপোর্ট করিডোর, যা ভারত, ইরান, আফগানিস্তান, রাশিয়া এবং ইউরোপের মধ্যে পণ্য পরিবহণে সহায়তা করবে। তবে, এই যুদ্ধ পরিস্থিতি সমস্ত অবকাঠামো নির্মাণে বিলম্ব ঘটাতে পারে, এমনকি থামিয়েও দিতে পারে, যা ভারতীয় প্রকৌশলী ও শ্রমিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে।
ইরানের সঙ্গে ভারতের এক প্রধান যোগসূত্র ছিল অপরিশোধিত তেল আমদানি, যা ভারতের মোট তেলের চাহিদার প্রায় ১২ শতাংশ পূরণ করত। মার্কিন নিষেধাজ্ঞার কারণে আমদানি কমলেও, ভবিষ্যতে জ্বালানি সহযোগিতা পুনরায় চালুর বিষয়ে আলোচনা চলছিল।
কিন্তু সংঘাতময় পরিস্থিতি সেই সম্ভাবনাও অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। পারস্য উপসাগর, লোহিত সাগর বা সুয়েজ খালের মতো গুরুত্বপূর্ণ সমুদ্রপথ বিঘ্নিত হলে জাহাজ পরিবহণ খরচ ৪০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত বেড়ে যেতে পারে, যা আন্তর্জাতিক বাজারে তেলের দাম ১০০ ডলার প্রতি ব্যারেলের ওপরে নিয়ে গেলে ভারতের অর্থনীতি প্রবল চাপে পড়বে। জ্বালানি ছাড়াও শুকনো ফল, রাসায়নিক ও সিমেন্টের মতো দ্বিপাক্ষিক বাণিজ্যে ব্যাঘাত দেখা দেবে।
ভারত-ইসরায়েল সম্পর্ক নিরাপত্তা, প্রতিরক্ষা এবং প্রযুক্তির স্তরে অত্যন্ত ঘনিষ্ঠ হওয়ায় ইসরায়েলের সঙ্গে ভারতের দূরত্ব বজায় রাখা কঠিন। অপরদিকে, ইরান দীর্ঘকাল ধরে ভারতের জ্বালানি নিরাপত্তা এবং আঞ্চলিক প্রভাব বৃদ্ধির সহযোগী। এই দুই বিপরীতমুখী অংশীদারের মধ্যে ভারসাম্য বজায় রাখা ভারতের পররাষ্ট্রনীতির এক বড় কৌশলগত চ্যালেঞ্জ হয়ে উঠেছে।
যদি ভারত একপক্ষকে বেশি গুরুত্ব দেয়, তাহলে অপরপক্ষ ক্ষুব্ধ হয়ে কৌশলগত দরজা বন্ধ করে দিতে পারে। চাবাহার বন্দর, আইএনএসটিসি করিডোর ও জ্বালানি সহযোগিতা সবই এখন অনিশ্চয়তার কুয়াশায় ঢাকা পড়েছে। কারণ এই সংঘাত ভারতের ভবিষ্যৎ কৌশলগত স্বপ্নের দিক নির্ধারণ করে দিচ্ছে। এটি ভারতের জন্য বাড়তি চিন্তার উৎস হিসাবে সামনে আসছে।
মিরাজ/
পাঠকের মতামত:
- এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর চিরকুট নিয়ে যা বললেন গবেষক
- পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তা বরখাস্ত
- নগদ ও আইএফআইসি ব্যাংকের নতুন চুক্তি
- ছেলে-মেয়ের বয়ঃপ্রাপ্তির আলামত কী? জানুন শরিয়তের নির্দেশনা
- সোনালী ব্যাংকের মুনাফায় বড় লাফ, এক বছরে বেড়েছে ১৯৩ শতাংশ
- চুরির পর নতুন নোটে খরচ, যেভাবে পুলিশের জালে ধরা পড়ল চক্র
- এবার ঢাকার এমন সাহসে কাঁপছে দিল্লি!
- বাড়িওয়ালা-ব্যবসায়ীদের জন্য নতুন আইন
- রাজনীতির বাইরে জিন্নাহর যে পরিচয় সামনে আনলেন ফাহাম আব্দুস সালাম
- স্ত্রীর মৃত্যুর দিন বিকাল ৪টা পর্যন্ত যেখানে ছিলেন এমপি নজরুল
- কবর থেকে তোলা হবে চিত্রনায়ক ও তার বাবার মরদেহ, জানা গেল কারণ
- এক ট্রিপেই বাড়তি ৫ হাজার টাকা; বাসভাড়া নিয়ে বড় দাবি
- সম্মিলিত ইসলামী ব্যাংকে ২০ দিনে নতুন আমানত ২৭০০ কোটি টাকা
- অপ্রতিম হত্যার নেপথ্যে ৫ হাজার টাকা! তদন্তে মিলল নতুন তথ্য
- স্কুলে বোরকা-নেকাব নিষিদ্ধের ঘোষণা
- প্রবাসীদের জন্য সুখবর, ৩ শহরে কনস্যুলেট খুলছে বাংলাদেশ
- টানা উত্থানের পর স্বাভাবিক দর সংশোধন শেয়ারবাজারে
- ২১ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২১ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২১ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২১ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ইসলামী ব্যাংকের সংকট নিরসনে ব্যর্থতার অভিযোগ, প্রশাসকের পদত্যাগ দাবি
- সম্মিলিত ইসলামী ব্যাংকে টাকা তোলার হিড়িক, নতুন আমানতেও বড় অঙ্ক
- এবার রিটেইল পোর্টফোলিও বিক্রি করবে স্ট্যান্ডার্ড চার্টার্ড
- এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর দাদির মুখে নতুন অভিযোগ
- ৫ মিউচুয়াল ফান্ডের অডিট রিপোর্টে আপত্তি
- গ্রামীণফোনের অন্তর্বর্তীকালীন ক্যাশ ডিভিডেন্ড বিতরণ সম্পন্ন
- এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু, মামার বক্তব্যে নতুন প্রশ্ন
- জ্বালানি তেলের দাম বাড়ানোর নেপথ্য ৫ কারণ
- ফার্মা-গার্মেন্টসসহ শিল্পখাতে নতুন দিকনির্দেশনা, গুরুত্ব পাচ্ছে আইপিআর
- সচিবালয় অভিমুখে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তারা
- ডিভিডেন্ড পেলো বিনিয়োগকারীরা
- ডিসেম্বর ঘিরে হাসিনার মাস্টারপ্ল্যান
- গ্রামীণফোন-বাংলালিংকসহ বড় প্রতিষ্ঠানের সঙ্গে সরকারের আলোচনা
- আশুলিয়ার প্রীতি গ্রুপের সব কারখানায় ছুটি ঘোষণা
- অপ্রতিম হত্যায় তুহিনের পুরোনো পরিচয় জানাল পুলিশ
- ৫ মিনিটে ঘুরে আসুন ৩ জেলা, বাংলাদেশেই আছে অবাক করা এই জায়গা
- পরিচালকদের পদত্যাগের ঘটনায় সিএসইর প্রশ্ন, জবাবে যা বলল ব্যাংক
- ২১ সেপ্টেম্বরের মুদ্রার বিনিময় হার এক নজরে
- নোমান গ্রুপের বিরুদ্ধে অভিযোগ-বিতর্ক, এবার বাংলাদেশ ব্যাংকের দ্বারস্থ
- প্রাইম ফাইন্যান্সের কোম্পানি সচিব নিয়োগ
- অপ্রতিম হত্যা: পুলিশের দাবির পরও যে ৩ বিষয় নিয়ে ধোঁয়াশা
- গ্যাস্ট্রিকের ওষুধ খেয়েও ভালো হচ্ছেন না, জানুন আসল কারণ
- সাকিবের বাসার সামনে এসডিএফ সভাপতির আচরণ নিয়ে তোলপাড়
- তাপমাত্রা বাড়তে পারে ৩ ডিগ্রি, অন্যদিকে ৬ এলাকায় সতর্কতা
- ৩ লাখ ১৩ হাজার ৫০৯টি শেয়ার বিক্রয় সম্পন্ন
- যুদ্ধের মধ্যেই তেলের দামে বড় পতন
- ‘প্রতিবাদ জানালাম’ লিখে পোস্ট, এরপরই ছাত্রদল নেতাকে শোকজ
- ২ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
- ১৫ মিনিটের প্রটোকল ভেঙে জাতিসংঘ কাঁপিয়েছে যে নেতারা!
- দেশের বাজারে ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম
- উৎপাদন সক্ষমতা দ্বিগুণ করার পর বড় সুখবর নিয়ে আসছে তালিকাভুক্ত কোম্পানি
- অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধের সহজ নিয়ম
- শেয়ারপ্রতি ১৮ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- বিকাশ-নগদ-রকেটসহ সব ব্যাংকে নতুন নির্দেশনা, কার্যকর ১ অক্টোবর
- শেয়ারবাজারের সংকট কাটাতে আসছে যেসব নতুন উদ্যোগ
- ব্যাংকের শেয়ার কিনতে নতুন সীমা, বড় নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- এবার বাংলাদেশের সাথে বদলা নিচ্ছে ভারত
- খতিয়ানের মাধ্যমে জমির মালিকানা বের করার নিয়ম
- মাস্টাররোল কর্মীদের নিয়ে সরকারের নতুন পদক্ষেপ
- পেনশন গ্রাহকদের জন্য বড় ঘোষণা, যুক্ত হচ্ছে যেসব সুবিধা
- পে-স্কেলে বেতন পাবেন না যারা, প্রজ্ঞাপনে স্পষ্ট হলো তালিকা
- পেনশনভোগীদের জন্য সুখবর, নমিনি পাবেন বিশেষ সুবিধা
- ভারতের ছকে অকেজো বাংলাদেশের গ্যাসক্ষেত্র
- রায় প্রত্যাখ্যানের পোস্ট, দুই আইনজীবীকে নিয়ে ট্রাইব্যুনালের বড় সিদ্ধান্ত
আন্তর্জাতিক এর সর্বশেষ খবর
- স্কুলে বোরকা-নেকাব নিষিদ্ধের ঘোষণা
- যুদ্ধের মধ্যেই তেলের দামে বড় পতন
- ১৫ মিনিটের প্রটোকল ভেঙে জাতিসংঘ কাঁপিয়েছে যে নেতারা!













