ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

ভোটের তারিখ নিয়ে মুখ খুললেন সিইসি

২০২৫ জুন ১৫ ১৫:৫৮:১৭
ভোটের তারিখ নিয়ে মুখ খুললেন সিইসি

নিজস্ব প্রতিবেদক: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, জাতীয় নির্বাচনের ভোটের তারিখ নির্ধারণ এখনো সরকারের কাছ থেকে ক্লিয়ারেন্স না পাওয়ায় স্থির হয়নি। ভোট কবে হবে, তা একান্তই সরকারের সিদ্ধান্তের বিষয়। নির্বাচন কমিশন (ইসি) প্রস্তুত থাকলেও তারিখ নির্ধারণ করতে হবে আলোচনার মাধ্যমে।

রোববার (১৫ জুন) দুপুরে রাজধানীতে নিজ দফতরে আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।“ভোটের তারিখ নির্ধারণে এখনো সরকারের পক্ষ থেকে কোনো ক্লিয়ারেন্স পাইনি। আলোচনা করেই চূড়ান্ত করা হবে কবে ভোট হবে,” — বলেন সিইসি।

সিইসি কর্মকর্তাদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে বলেন,“ইসি কারও হুকুমে চলবে না, কোনো দলের হয়ে কাজ করবে না। যারা ভাবে ভোটের বাক্স লুট করা যাবে, তারা দিবাস্বপ্ন দেখছে। এবার সুযোগ পাবে না কেউ।”

ভোট সন্ত্রাসীদের উদ্দেশে হুঁশিয়ারি উচ্চারণ করে সিইসি বলেন,“ভোট সন্ত্রাসীদের জন্য দুঃসংবাদ রয়েছে। কেউ সহিংসতায় জড়ালে ছাড় পাবে না।”

তিনি জানান, যাদের বয়স ২০২৬ সালের ২ জানুয়ারির মধ্যে ১৮ বছর পূর্ণ হবে, তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হলে তফসিল ঘোষণার সময় পিছিয়ে দিতে হবে। এজন্য জানুয়ারির আগে তফসিল না দিতে চায় ইসি।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে