মুরগির খোপেই কাঁটছে জীবন : ছেলের কথায় নয়া বিতর্ক
নিজস্ব প্রতিবেদক: বয়সের ভারে নুয়ে পড়েছেন বৃদ্ধা লাল বরু বিবি। ছোট ছেলে মার খোঁজ নেন না। আর বড় ছেলে ও ছেলের স্ত্রী ঘরে তালা লাগিয়ে নিজ নিজ কর্মস্থলে চলে গেলে লাল বরু অসহায় হয়ে পড়েন। উঁচু ঘরে ওঠানামা করতে না পারায় নিরুপায় হয়ে মুরগির খোপে থাকেন, কখনও সেখানে ঘুমিয়েও থাকেন। ঘটনাটি পটুয়াখালীর লাউকাঠীর। এ নিয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।
গতকাল শনিবার সকাল ১০টার দিকে ওই এলাকায় গিয়ে দেখা যায় বৃদ্ধা লাল বরুর অসহায়ত্বের করুণ চিত্র। তিনি শুয়ে আছেন মুরগির খোপে। আর অপেক্ষা করছেন কখন বিকেল হবে, কখন ছেলে আর তার স্ত্রী আসবেন, কখন তিনি ঘরে ঢুকবেন।
পটুয়াখালী শহরের পাশ দিয়ে বহমান লাউকাঠী নদী। এ নদীর উত্তরপ্রান্তে লাউকাঠী ইউনিয়ন। এ ইউনিয়নের লাউকাঠী নদীর কোলঘেঁষে লাল বরুর ছেলের ভাড়া বাসা। লাল বরুর বয়স পঁচাত্তর ছুঁই ছুঁই। বছর চারেক আগে স্বামী চাঁন মিয়া খান মারা যান। এরপর অসহায় হয়ে পড়েন লাল বরু। সন্তানদের কাঁধে ভর করে চলতে হয় তাঁর। বয়সের ভারে অচলপ্রায় তিনি। বন্ধ হয়ে গেছে তাঁর আয়-রোজগারও। এ কারণে এই বয়সেও ভিক্ষা করতে হয় তাঁর। তা না হলে পারিবারিক তুচ্ছতাচ্ছিল্যের শিকার হতে হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, স্বামী, দুই ছেলে ও এক মেয়ে নিয়ে ছিল তাঁর সংসার। মেয়ে শাহানুর বেগম মারা গেছেন। দুই ছেলের মধ্যে ছোট ছেলে মো. নাসির খান স্ত্রী-সন্তান নিয়ে আলাদা থাকেন। বৃদ্ধা মার কোনো খোঁজ-খবর নেন না তিনি। বড় ছেলে মোস্তফা খানের সঙ্গে তিনি থাকেন। মোস্তফা ও তাঁর স্ত্রী রিনা বেগম দুজনেই সকালে শহরে চলে যান। স্বামী রিকশা চালান আর স্ত্রী গৃহপরিচারিকার কাজ করেন। তার মার যখন শক্তি সামর্থ্য ছিল তখন তিনিও গৃহপরিচারিকার কাজ করতেন। কিন্তু বয়সের ভারে এখন তাঁর শারীরিক অবস্থা নাজুক। তাই কাজকর্মও করতে পারেন না। মাঝেমধ্যে ভিক্ষাবৃত্তি করে ছেলের সংসারে জোগান দিতেন। কিন্তু এখন কিছুই করতে পারছেন না তিনি।
লাল বরু বলেন, ‘হাইট্টা চইল্যা আইয়্যা খোপের মধ্যে কাইতাইয়্যা-চিতাইয়্যা থাহি। মা’য় যখন কামাই করে আনতে পারেন তখন ভালো। হেরপর মায় খোপের মধ্যে বইয়্যা থাহে। হায়, দুঃখের হাজারি নাই, কারডে কমু দুঃখের কথা। দুইডা পোলা আছে, মাইয়্যাও আছিল একটা, তা আল্লাহ তা আলায় লইয়্যা গ্যাছে’।
লাল বরু খোপে থাকেন কেন জানতে চাইলে তার ছেলে মো. গোলাম মোস্তফা খান বলেন, ‘আমার মা খোপে থাকবে ক্যান? কষ্ট আমি করবো, আমার মা কষ্ট করবে কেন? মার যা যা লাগে তা সম্পূর্ণ আমি দেই। মাকে কখনও খোপে রাখি না। শুক্রবার কখনও যে মা’য় খোপে এসে ঢুকেছে তা আমি দেখিনি। মাকে খাওয়াবো নাতো কাকে খাওয়াবো? আম খাইতে চাইছে মা’য়, সঙ্গে সঙ্গে ৬ কেজি আম পাঠিয়ে দিছি’।
ছেলের বউ মোসা. রিনা বেগম বলেন, ‘আমাগো পেটে ক্ষুধা, তাই ভোরের সূর্য ওঠার আগেই ঘর খেইক্যা বাইর হইয়্যা কামে যাই আর আই বিকেলে। ঘর উঁচু হওয়ায় শাশুড়ি আম্মা একা ওঠানামা করতে পারেন না। তাই সে ওই খোপের মধ্যে বইয়্যা থাহেন। আমি আইলে পরে তখন ঘরে ঢুহেন। শুক্রবার আইয়্যা ওই খোপের মধ্যে বসা দেইয়্যা কিছু লোকজন মনে করছে আমরা তাকে খোপের মধ্যে রাহি’।
বড় ছেলের ঘরের নাতি শিপন খান বলেন, ‘আমার দাদিকে কেউ খোপের মধ্যে রাহে না। থাকে ঘরের মধ্যেই। কিন্তু বাইরে থেইক্যা ঘুইরা আইয়্যা ওই খোপের মধ্যে বইস্যা থাকে। আবার কখনও ঘুমাইয়্যাও থাকে। মা’য় কাজকর্ম সাইর্যা বিকেলে আইলে পরে দাদি ঘরে ওঠে। এরপর মা রান্নাবান্না করে, তারপর আমরা খাওয়া-দাওয়া করি’।
প্রতিবেশী নাসিমা বেগম বলেন, ‘বয়স্ক মানুষ- তাঁর তো ভুল-ত্রুটি থাকবেই। খোপে থাকে কিনা তা আমরা জানি না। তবে, তাঁর (লাল বরু) সঙ্গে তাঁর ছেলে ও ছেলে বউ ভালো আচরণ করেন না। সব সময় তাঁর সঙ্গে তুচ্ছতাচ্ছিল্য করতেই থাকেন।
এ ব্যাপারে লাউকাঠী ইউপি চেয়ারম্যান মো. ইলিয়াস বাচ্চু বলেন, ‘শুক্রবার রাতে খবর পেয়ে সঙ্গে সঙ্গে ওই বাড়িতে আমি ছুটে যাই। সামাজিক যোগাযোগ মাধ্যমে যে খবরটি প্রকাশ হয়েছে তা সঠিক নয়। প্রকৃত ঘটনা হচ্ছে বাড়িতে কেউ থাকেন না। ঘরটি উঁচু হওয়ায় বৃদ্ধা লাল বরু একা ওঠানামা করতে পারেন না। তাই দিনের বেলা সে বাইরে খোপের মধ্যে কিছুটা সময় শুয়ে-বসে কাটান এবং বিকেলের দিকে ছেলে বউ চলে আসলে পরে সে (লাল বরু) ঘরে ওঠেন। এই হচ্ছে মূল ঘটনা। তারপরও এভাবে না করার জন্যও বৃদ্ধার ছেলে ও ছেলের স্ত্রীকে বলা হয়েছে। পরে আমি ব্যক্তিগতভাবে তাকে কিছু আর্থিক সহায়তা করি’।
মুসআব/
পাঠকের মতামত:
- কানাডায় আশ্রয়প্রার্থীদের আবেদন প্রক্রিয়ায় আসছে বড় পরিবর্তন
- প্রবল ঝড় সাইমনের হুমকি, বন্যা-জলোচ্ছ্বাসের শঙ্কা
- হানি ট্র্যাপে ব্যবসায়ীকে ব্ল্যাকমেইল, ছাত্রদল নেতা বহিষ্কার
- ‘হাসিনার কবর দেওয়ার সাহসও আওয়ামী লীগের নেই’
- শাহজালাল ৩য় টার্মিনাল: গ্রাউন্ড হ্যান্ডলারের দৌড়ে গ্লোবাল ৪ অপারেটর
- তরুণীকে নিয়ে কুয়াকাটায়, পরিবারের খোঁজে বেরিয়ে এলো ভিন্ন পরিচয়
- অস্ট্রেলিয়ার কাছে যেন পাত্তাই পেল না বাংলাদেশের মেয়েরা
- আগামী ২৪ ঘণ্টায় দিনের-রাতের তাপমাত্রা নিয়ে যা জানাল অধিদপ্তর
- তাজমিনের মৃত্যুর ঘটনায় সিএনজিচালক সুমনকে শনাক্ত
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- পাঠাওয়ের ১ কোটির বেশি অ্যাকাউন্টের তথ্য হ্যাক, যা জানাল প্রতিষ্ঠান
- সব শাখা-এটিএমে অর্থ রাখার ঘোষণা, গ্রাহকদের জন্য নতুন বার্তা
- প্রধানমন্ত্রীর কাছে এক মাসের ক্ষমতা চাইলেন মিলন, দিলেন বড় চ্যালেঞ্জ
- ডিসেম্বরে ঘনিয়ে আসছে মহাবিপদ!
- ভারত ও বাংলাদেশের সম্পর্ক নিয়ে মুখ খুললেন আসিফ মাহমুদ
- ৫ ধানক্ষেতে ধস্তাধস্তির চিহ্ন, রহস্য বাড়াচ্ছে অটোরিকশা
- মোদিকে ৩ প্রশ্ন ছুড়ে দিলেন ধ্রুব রাঠি
- সোনা কিনতে যাওয়ার আগে জেনে নিন শুক্রবারের দাম
- সুদমুক্ত ইসলামিক ক্রেডিট কার্ড নিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা
- বিদেশ ভ্রমণকারীদের জন্য ডলার কেনার সীমা বাড়ল, জানুন নতুন নিয়ম
- বিদ্যুৎ বিভ্রাটের আগে প্রস্তুতি নিন, ৪১ এলাকার নাম জেনে নিন
- ব্যাংক থেকে ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ছাড়িয়েছিল সরকার, এবার নতুন হিসাব
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- চট্টগ্রাম টার্মিনাল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের আলোচনা
- অবৈধ ওয়েবসাইটে ট্রেনের টিকিট, রেলওয়ের তিন পদক্ষেপ
- প্রবাসীদের টাকা পাঠানোর খরচ বাড়ল, সামনে বড় ঝুঁকি
- আবরার হত্যা মামলায় আইনজীবী, শিশির মনিরকে ঘিরে বিতর্ক
- ডিভিডেন্ড ঘোষণার পাশাপাশি ভবিষ্যত পরিকল্পনা জানালো অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
- বিয়ের ১১ দিন পর সন্তান, এরপরই চাঞ্চল্যকর ঘটনা
- গ্রাহক চাইলেই টাকা দিতে হবে, শেয়ারবাজারের দুর্বল ব্যাংককে গভর্নরের নির্দেশ
- বিএসইসিতে বড় দায়িত্ব পুনর্বণ্টন, গুরুত্বপূর্ণ ডিভিশনে পরিবর্তন
- সাকিবের রহস্যময় বার্তা: ‘সমাপ্তি নাকি নতুন শুরু?’
- ক্লোজড-এন্ড থেকে ওপেন-এন্ডে পরিণত হচ্ছে মিউচুয়াল ফান্ড
- দেশে বিক্রি কমলেও রপ্তানিতে বাজিমাত তালিকাভুক্ত কোম্পানির
- বোর্ড পরিবর্তনের খবরে দুই কোম্পানির শেয়ারে বড় ঝড়
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- দীর্ঘ ৭ মাস পর উৎপাদন শুরু, মাত্র দুই দিনেই আবারও বন্ধ
- সংস্কারের প্রতিশ্রুতি নয়, আগে দরপতন ঠেকানোর দাবি বিনিয়োগকারীদের
- বাংলাদেশে নতুন সেবা চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের
- ৮ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৮ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- জাপানে পরপর দুই ভূমিকম্প, মাত্র তিন ঘণ্টার ব্যবধান
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বড় ধাক্কা বাংলাদেশের
- বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুবুর রহমান
- বিশ্বব্যাংকের প্রতিবেদনে বাংলাদেশের অর্থনীতি নিয়ে যে চিত্র, সতর্ক সবাই
- প্রণোদনা ঋণে নতুন জটিলতা, শর্ত শিথিলের দাবি ব্যবসায়ীদের
- বিএনপি সভাপতির সারের ডিলারের ‘গোপন তালিকা’ ফাঁস
- উপদেষ্টা হলেন জনপ্রিয় অভিনেতা, পাবেন মন্ত্রীর মর্যাদা
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
জাতীয় এর সর্বশেষ খবর
- হানি ট্র্যাপে ব্যবসায়ীকে ব্ল্যাকমেইল, ছাত্রদল নেতা বহিষ্কার
- ‘হাসিনার কবর দেওয়ার সাহসও আওয়ামী লীগের নেই’
- শাহজালাল ৩য় টার্মিনাল: গ্রাউন্ড হ্যান্ডলারের দৌড়ে গ্লোবাল ৪ অপারেটর
- তরুণীকে নিয়ে কুয়াকাটায়, পরিবারের খোঁজে বেরিয়ে এলো ভিন্ন পরিচয়
- আগামী ২৪ ঘণ্টায় দিনের-রাতের তাপমাত্রা নিয়ে যা জানাল অধিদপ্তর













