পদত্যাগ নিয়ে মুখ খুললেন প্রধান উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: সাক্ষাৎকারে নিক্কি এশিয়ার একটি প্রশ্নের সরাসরি উত্তর দিলেন না বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি যে উত্তর দিলেন, তা ওই প্রশ্নের উত্তর ছিল না। প্রশ্নটি ছিল সম্প্রতি তার পদত্যাগ গুঞ্জন নিয়ে। তিনি পদত্যাগ করতে পারেন এমন আলোচনায় বাংলাদেশ ও এর বাইরে ব্যাপক কৌতুহল সৃষ্টি হয় সম্প্রতি। পরিস্থিতি আপাতত শান্ত হয়েছে। এনসিপির আহ্বায়ক ও সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম গত সপ্তাহে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে জানান, প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে পারেন। তার কাছে ড. ইউনূস কি এমন বার্তা দিয়েছিলেন? নিক্কি এশিয়ার এমন প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশে এই প্রশ্নের উত্তর আমি দিইনি। যেহেতু বাংলাদেশে উত্তর দিইনি, তাই যদি জাপানে এসে উত্তর দিই তাতে আমার জন্য অনেক বেশি ঝামেলা তৈরি হবে।
ওই সাক্ষাৎকারে তিনি যুক্তরাষ্ট্রের কাছ থেকে অধিক পরিমাণ সুতা, তেল ও গ্যাস কেনার প্রস্তাবের কথা জানান। যুক্তরাষ্ট্র বাংলাদেশের পণ্য রপ্তানির ওপর শতকরা ৩৭ ভাগ শুল্ক আরোপের হুমকি দিয়েছে। সেখান থেকে সুতা, তেল ও গ্যাস কেনার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন ড. ইউনূস। তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে বাণিজ্য আলোচনার প্রস্তাবও ব্যবহার করবেন বলে জানান।
বৃহস্পতিবার ফিউচার অব এশিয়া কনফারেন্সের এক ফাঁকে তার সাক্ষাৎকার নেয় পত্রিকাটি। প্রেসিডেন্ট ট্রাম্প প্রতিটি অংশীদার দেশের সঙ্গে তার দেশের বাণিজ্য ঘাটতি কমিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করেছেন। এ কথা উল্লেখ করে ড. ইউনূস বলেছেন, যদি যুক্তরাষ্ট্রের অধিক পণ্য কেনার প্রস্তাত গৃহীত হয় তাহলে অন্য দেশগুলো থেকে একই রকম পণ্য আমদানির পথ পরিবর্তন করতে পারে বাংলাদেশ। তিনি বলেন, উদাহরণ হিসেবে আমরা মধ্য এশিয়া থেকে, ভারতের কাছ থেকে এবং অন্য আরও দেশের কাছ থেকে প্রচুর পরিমাণে সুতা কিনি। আমরা দেখছি, আমরা কেন এটা যুক্তরাষ্ট্রের কাছ থেকে কিনি না। তাদের কাছ থেকে কিনলে তো বাণিজ্য ঘাটতি কমে যাবে।
গত জুন পর্যন্ত অর্থবছরে যুক্তরাষ্ট্রে বাংলাদেশ রপ্তানি করেছে ৬.৮ বিলিয়ন ডলারের পণ্য। এ সময়ে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করেছে ২.৫ বিলিয়ন ডলারের পণ্য। এসব আমদানি পণ্যের মধ্যে আছে ৩৬১ মিলিয়ন ডলারের সুতা বা তুলা। গার্মেন্ট পোশাকের অন্যতম বৃহৎ দেশ হিসেবে বাংলাদেশ কাঁচামাল হিসেবে ৭.৯ বিলিয়ন ডলার মূল্যের সুতা বা তুলা সংগ্রহ করে। এর মধ্যে কিছুটা আসে উজবেকিস্তান ও তুর্কমেনিস্তানের মতো নিকটবর্তী মধ্য এশিয়ার দেশগুলো থেকে। ওই অর্থবছরে বাংলাদেশ মোট যে পরিমাণ পণ্য আমদানি করেছে তার মধ্যে শতকরা ১২.৫ ভাগ সুতা বা তুলা। ড. ইউনূস সাক্ষাৎকারে বলেন, যুক্তরাষ্ট্রের তুলা উৎপাদনকারীরা আমাদের খুব ভাল বন্ধু। তারা ‘প্রশাসনে কিছু রাজনৈতিক সুযোগ’ দেয়। যুক্তরাষ্ট্রের ‘কটন বেল্ট’ (রাজ্য) প্রতিনিধি পরিষদে ও সিনেটে তাদের সদস্য নির্বাচিত করে। সুতরাং তারা আমাদের সাপোর্টার।
মধ্যপ্রাচ্য থেকে বাংলাদেশ জ্বালানি হিসেবে চাহিদার বেশিরভাগ তেল আমদানি করে। কিন্তু ড. ইউনূস বলেছেন, এই পণ্যটি যুক্তরাষ্ট্রের কাছ থেকেও কেনা যেতে পারে। ট্রাম্প প্রশাসনের সঙ্গে বাণিজ্য ও শুল্ক কমানো নিয়ে আলোচনার সময়সূচি নিশ্চিত করতে পারেননি তিনি। তবে জোর দিয়ে বলেছেন, আমরা (পরিস্থিতিকে) হুমকি হিসেবে দেখছি না। আমরা এটাকে একটা সুযোগ হিসেবে দেখছি। উল্লেখ্য, প্রেসিডেন্ট ট্রাম্পের শুল্ক আরোপের বিষয়টি বুধবার আটকে দিয়েছে যুক্তরাষ্ট্রের কোর্ট অব ইন্টারন্যাশনাল ট্রেড। তারা রায়ে বলেছে, বাণিজ্যকে রেগুলেট করতে কংগ্রেসকে কর্তৃত্ব দিয়েছে সংবিধান। আইণপ্রণয়নকারী শাখাকে অতিক্রম করতে পারেন না প্রেসিডেন্ট।
নিজের দেশের ইস্যুতে ড. ইউনূস নিক্কি’কে বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সাবেক শাসকগোষ্ঠী বাংলাদেশ থেকে প্রায় ২৩৪ বিলিয়ন ডলার বিদেশে পাচার করেছে। ১১ থেকে ১২ বিলিয়ন ডলারের সম্পদ এরই মধ্যে বাংলাদেশে শনাক্ত করে তা জব্দ করা হয়েছে। একবার যখন বর্তমানের অন্তর্বর্তী সরকার এসব অর্থ ব্যবহারের সুযোগ পাবে তখন পরিকল্পনা আছে একটি সার্বভৌম সম্পদের তহবিল গঠনের। এই তহবিল শিক্ষা ও স্বাস্থ্যখাতে ব্যবহার করা হবে। দরিদ্রদের জীবন পরিবর্তনে ব্যবহার করা হবে এবং তরুণদের উদ্যোক্তা বানাতে সহায়তা করা হবে।
মুয়াজ/
পাঠকের মতামত:
- ‘হাসিনার কবর দেওয়ার সাহসও আওয়ামী লীগের নেই’
- শাহজালাল ৩য় টার্মিনাল: গ্রাউন্ড হ্যান্ডলারের দৌড়ে গ্লোবাল ৪ অপারেটর
- তরুণীকে নিয়ে কুয়াকাটায়, পরিবারের খোঁজে বেরিয়ে এলো ভিন্ন পরিচয়
- অস্ট্রেলিয়ার কাছে যেন পাত্তাই পেল না বাংলাদেশের মেয়েরা
- আগামী ২৪ ঘণ্টায় দিনের-রাতের তাপমাত্রা নিয়ে যা জানাল অধিদপ্তর
- তাজমিনের মৃত্যুর ঘটনায় সিএনজিচালক সুমনকে শনাক্ত
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- পাঠাওয়ের ১ কোটির বেশি অ্যাকাউন্টের তথ্য হ্যাক, যা জানাল প্রতিষ্ঠান
- সব শাখা-এটিএমে অর্থ রাখার ঘোষণা, গ্রাহকদের জন্য নতুন বার্তা
- প্রধানমন্ত্রীর কাছে এক মাসের ক্ষমতা চাইলেন মিলন, দিলেন বড় চ্যালেঞ্জ
- ডিসেম্বরে ঘনিয়ে আসছে মহাবিপদ!
- ভারত ও বাংলাদেশের সম্পর্ক নিয়ে মুখ খুললেন আসিফ মাহমুদ
- ৫ ধানক্ষেতে ধস্তাধস্তির চিহ্ন, রহস্য বাড়াচ্ছে অটোরিকশা
- মোদিকে ৩ প্রশ্ন ছুড়ে দিলেন ধ্রুব রাঠি
- সোনা কিনতে যাওয়ার আগে জেনে নিন শুক্রবারের দাম
- সুদমুক্ত ইসলামিক ক্রেডিট কার্ড নিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা
- বিদেশ ভ্রমণকারীদের জন্য ডলার কেনার সীমা বাড়ল, জানুন নতুন নিয়ম
- বিদ্যুৎ বিভ্রাটের আগে প্রস্তুতি নিন, ৪১ এলাকার নাম জেনে নিন
- ব্যাংক থেকে ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ছাড়িয়েছিল সরকার, এবার নতুন হিসাব
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- চট্টগ্রাম টার্মিনাল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের আলোচনা
- অবৈধ ওয়েবসাইটে ট্রেনের টিকিট, রেলওয়ের তিন পদক্ষেপ
- প্রবাসীদের টাকা পাঠানোর খরচ বাড়ল, সামনে বড় ঝুঁকি
- আবরার হত্যা মামলায় আইনজীবী, শিশির মনিরকে ঘিরে বিতর্ক
- ডিভিডেন্ড ঘোষণার পাশাপাশি ভবিষ্যত পরিকল্পনা জানালো অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
- বিয়ের ১১ দিন পর সন্তান, এরপরই চাঞ্চল্যকর ঘটনা
- গ্রাহক চাইলেই টাকা দিতে হবে, শেয়ারবাজারের দুর্বল ব্যাংককে গভর্নরের নির্দেশ
- বিএসইসিতে বড় দায়িত্ব পুনর্বণ্টন, গুরুত্বপূর্ণ ডিভিশনে পরিবর্তন
- সাকিবের রহস্যময় বার্তা: ‘সমাপ্তি নাকি নতুন শুরু?’
- ক্লোজড-এন্ড থেকে ওপেন-এন্ডে পরিণত হচ্ছে মিউচুয়াল ফান্ড
- দেশে বিক্রি কমলেও রপ্তানিতে বাজিমাত তালিকাভুক্ত কোম্পানির
- বোর্ড পরিবর্তনের খবরে দুই কোম্পানির শেয়ারে বড় ঝড়
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- দীর্ঘ ৭ মাস পর উৎপাদন শুরু, মাত্র দুই দিনেই আবারও বন্ধ
- সংস্কারের প্রতিশ্রুতি নয়, আগে দরপতন ঠেকানোর দাবি বিনিয়োগকারীদের
- বাংলাদেশে নতুন সেবা চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের
- ৮ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৮ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- জাপানে পরপর দুই ভূমিকম্প, মাত্র তিন ঘণ্টার ব্যবধান
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বড় ধাক্কা বাংলাদেশের
- বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুবুর রহমান
- বিশ্বব্যাংকের প্রতিবেদনে বাংলাদেশের অর্থনীতি নিয়ে যে চিত্র, সতর্ক সবাই
- প্রণোদনা ঋণে নতুন জটিলতা, শর্ত শিথিলের দাবি ব্যবসায়ীদের
- বিএনপি সভাপতির সারের ডিলারের ‘গোপন তালিকা’ ফাঁস
- উপদেষ্টা হলেন জনপ্রিয় অভিনেতা, পাবেন মন্ত্রীর মর্যাদা
- কারখানা বন্ধ নিয়ে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে ইন্দো-বাংলার ব্যাখ্যা
- কলকাতায় ৮৭, ঢাকায় ১৫৩ টাকা: এলপিজি নিয়ে বড় প্রশ্ন
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
জাতীয় এর সর্বশেষ খবর
- ‘হাসিনার কবর দেওয়ার সাহসও আওয়ামী লীগের নেই’
- শাহজালাল ৩য় টার্মিনাল: গ্রাউন্ড হ্যান্ডলারের দৌড়ে গ্লোবাল ৪ অপারেটর
- তরুণীকে নিয়ে কুয়াকাটায়, পরিবারের খোঁজে বেরিয়ে এলো ভিন্ন পরিচয়
- আগামী ২৪ ঘণ্টায় দিনের-রাতের তাপমাত্রা নিয়ে যা জানাল অধিদপ্তর
- তাজমিনের মৃত্যুর ঘটনায় সিএনজিচালক সুমনকে শনাক্ত













