বিএনপি নেতার মোবাইলে আ. লীগের সাবেক মেয়রের ‘কল’
নিজস্ব প্রতিবেদক: সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর মোবাইল ফোন স্ক্রিনে কলারের নাম ভেসে উঠেছে ‘আনোয়ারুজ্জামান ইউকে’। মানে সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও যুক্তরাজ্য আওয়ামী নেতা মো. আনোয়ারুজ্জামান চৌধুরী কল দিয়েছেন।
মোবাইল স্ক্রিনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতে তোলপাড় সিলেটজুড়ে।
পক্ষে বিপক্ষে দলের নেতাকর্মীরা ফেসবুক পোস্ট দিচ্ছেন। এ নিয়ে ইমদাদ হোসেন চৌধুরী সংবাদ সম্মেলন করে দাবি করেছেন তিনি ষড়যন্ত্রের শিকার।বিএনপির নেতাকর্মীদের সঙ্গে কথা বলে এবং ঘটনাস্থলের সিসি ফুটেজ থেকে জানা গেছে, গত মঙ্গলবার সন্ধ্যায় সিলেট নগরের বারুতখানার একটি রেস্টুরেন্টে ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে সভা ছিল ইমদাদ হোসেন চৌধুরীর। সভা চলাকালে ইমদাদ হোসেনের মোবাইল ফোন ছিল তার সহকারী আখতারের হাতে।
তিনি মোবাইল দিয়ে সভার ছবি তুলছিলেন। এর একপর্যায়ে আজান হলে মাগরিবের নামাজ পড়তে চলে যান ইমদাদ। মোবাইল ফোন থেকে যায় আখতারের হাতে। এই সময়টায় বিএনপি নেতা ইমদাদ হোসেন চৌধুরীর মোবাইল ফোনে লন্ডন থেকে আওয়ামী লীগ নেতার ফোন কল আসে বলে খবর ছড়িয়ে পড়ে।
মোবাইল স্ক্রিনে কল আসার দৃশ্যের ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।তবে বিষয়টি তার বিরুদ্ধে ষড়যন্ত্র দাবি করেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী। রাতেই গণমাধ্যমকর্মীদের প্রেস ব্রিফিং করেন তিনি। সেখানে বলেন, ‘সভা শেষে নাশতা করে সভাস্থল ত্যাগ করি। এসময় একজন কল দিয়ে বলেন, আমার মোবাইলে নাকি আনোয়ারুজ্জামানের কল এসেছে।
এটা শোনার পর আমি কললিস্ট ঘেঁটে দেখি সন্ধ্যা ৬টা ৫১ মিনিটে ‘আনোয়ারুজ্জামান ইউকে’ লেখা নম্বর থেকে কল এসেছিল।’ইমদাদ হোসেন প্রেস ব্রিফিংয়ে বলেন, ‘কল এসেছে দেখতে পেয়ে আমি আখতারের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি সম্পর্কে জানতে চাই।
তখন আখতার জানান, তাঁর (আখতার) কাছে ফোন থাকাকালে মহানগর বিএনপির সিলেট বিমানবন্দর থানা শাখার সদস্যসচিব সৈয়দ সারোয়ার রেজা ও মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদীর ব্যক্তিগত সহকারী (পিএস) ইমনের সঙ্গে কিছুক্ষণের জন্য এক টেবিলে বসেছিলেন। ওই সময় ইমদাদের ফোনের ডিসপ্লের ছবি সরোয়ার-ইমন তুলেছেন। এর বেশি কিছু তিনি (আখতার) জানেন না।’
তবে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিএনপির নেতাকর্মীদের তোলপাড় শুরু হয়। ইমদাদ ষড়যন্ত্রের শিকার দাবি করে কেউ কেউ পোস্ট করছেন। আবার কেউ কেউ বলছেন, আনোয়ারুজ্জামনের সঙ্গে বিএনপি নেতা ইমদাদের যোগসাজশ রয়েছে। এজন্য যুক্তরাজ্যের স্থানীয় সময় সকাল বেলা বিএনপি নেতা ইমদাদকে ফোন করে দিনের খবর নেন আনোয়ারুজ্জামান।
এসব বিষয়ে যোগাযোগ করলে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী কালের কণ্ঠকে বলেন, ‘অনুষ্ঠানে আমার একজন সহকারী থাকেন ছবি-টবি তোলার জন্য। মোবাইলটি সে কারণে তার কাছেই ছিল। সেখানে বিএনপির বিমানবন্দর থানা শাখার সদস্যসচিব ও রেজাউল হাসান কয়েস লোদীর পিএস ইমন ছিল। তারা তাকে ডেকে নিয়ে যায়। তার পকেটে যেহেতু দুটি মোবাইল ফোন, পাওয়ার ব্যাংক ছিল-ওজন ভারী। সে পকেট থেকে সেগুলো বের করে টেবিলের ওপর রাখে। এর মধ্যে সরোয়ার ও ইমন সুকৌশলে আমার মোবাইলটি হাতে নিয়ে নেয়।’
এটা তাঁর বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্র দাবি করে তিনি বলেন, ‘ঘটনাস্থলের সিসি টিভি ফুটেজে দেখা গেছে-ইমন মোবাইলটি নিয়ে তার মধ্যে যেভাবেই হোক, কোনো ডিভাইসের মাধ্যমে হোক বা যে কোনো প্রযুক্তি ব্যবহার করেই হোক এটা করেছে। এরপর তার নিজের পকেট থেকে মোবাইল বের করে সেই মোবাইল দিয়ে ছবি উঠিয়েছে। যা ফুটেজে স্পষ্ট দেখা গেছে। এটা একটা পরিকল্পিত ষড়যন্ত্র।’
এ ঘটনার জন্য সরাসরি মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদীকে দায়ি করে তিনি বলেন, ‘আমার ওয়ার্ডভিত্তিক, তৃণমূল পর্যায়ে, এমনকি সাধারণ মানুষের কাছে আমার যে গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে তাতে ঈর্ষান্বিত হয়ে ভারপ্রাপ্ত সভাপতি (রেজাউল হাসান কয়েস লোদী) এটা করেছেন।’
এ বিষয়ে জানতে মহানগর বিএনপি সভাপতি রেজাউল হাসান কয়েস লোদীর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে তিনি অন্যান্য গণমাধ্যমে এ অভিযাগ অস্বীকার করে বলেছেন, ‘আমার কোনো পিএসই নাই। তাছাড়া এ বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না।’
মুয়াজ/
পাঠকের মতামত:
- কানাডায় আশ্রয়প্রার্থীদের আবেদন প্রক্রিয়ায় আসছে বড় পরিবর্তন
- প্রবল ঝড় সাইমনের হুমকি, বন্যা-জলোচ্ছ্বাসের শঙ্কা
- হানি ট্র্যাপে ব্যবসায়ীকে ব্ল্যাকমেইল, ছাত্রদল নেতা বহিষ্কার
- ‘হাসিনার কবর দেওয়ার সাহসও আওয়ামী লীগের নেই’
- শাহজালাল ৩য় টার্মিনাল: গ্রাউন্ড হ্যান্ডলারের দৌড়ে গ্লোবাল ৪ অপারেটর
- তরুণীকে নিয়ে কুয়াকাটায়, পরিবারের খোঁজে বেরিয়ে এলো ভিন্ন পরিচয়
- অস্ট্রেলিয়ার কাছে যেন পাত্তাই পেল না বাংলাদেশের মেয়েরা
- আগামী ২৪ ঘণ্টায় দিনের-রাতের তাপমাত্রা নিয়ে যা জানাল অধিদপ্তর
- তাজমিনের মৃত্যুর ঘটনায় সিএনজিচালক সুমনকে শনাক্ত
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- পাঠাওয়ের ১ কোটির বেশি অ্যাকাউন্টের তথ্য হ্যাক, যা জানাল প্রতিষ্ঠান
- সব শাখা-এটিএমে অর্থ রাখার ঘোষণা, গ্রাহকদের জন্য নতুন বার্তা
- প্রধানমন্ত্রীর কাছে এক মাসের ক্ষমতা চাইলেন মিলন, দিলেন বড় চ্যালেঞ্জ
- ডিসেম্বরে ঘনিয়ে আসছে মহাবিপদ!
- ভারত ও বাংলাদেশের সম্পর্ক নিয়ে মুখ খুললেন আসিফ মাহমুদ
- ৫ ধানক্ষেতে ধস্তাধস্তির চিহ্ন, রহস্য বাড়াচ্ছে অটোরিকশা
- মোদিকে ৩ প্রশ্ন ছুড়ে দিলেন ধ্রুব রাঠি
- সোনা কিনতে যাওয়ার আগে জেনে নিন শুক্রবারের দাম
- সুদমুক্ত ইসলামিক ক্রেডিট কার্ড নিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা
- বিদেশ ভ্রমণকারীদের জন্য ডলার কেনার সীমা বাড়ল, জানুন নতুন নিয়ম
- বিদ্যুৎ বিভ্রাটের আগে প্রস্তুতি নিন, ৪১ এলাকার নাম জেনে নিন
- ব্যাংক থেকে ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ছাড়িয়েছিল সরকার, এবার নতুন হিসাব
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- চট্টগ্রাম টার্মিনাল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের আলোচনা
- অবৈধ ওয়েবসাইটে ট্রেনের টিকিট, রেলওয়ের তিন পদক্ষেপ
- প্রবাসীদের টাকা পাঠানোর খরচ বাড়ল, সামনে বড় ঝুঁকি
- আবরার হত্যা মামলায় আইনজীবী, শিশির মনিরকে ঘিরে বিতর্ক
- ডিভিডেন্ড ঘোষণার পাশাপাশি ভবিষ্যত পরিকল্পনা জানালো অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
- বিয়ের ১১ দিন পর সন্তান, এরপরই চাঞ্চল্যকর ঘটনা
- গ্রাহক চাইলেই টাকা দিতে হবে, শেয়ারবাজারের দুর্বল ব্যাংককে গভর্নরের নির্দেশ
- বিএসইসিতে বড় দায়িত্ব পুনর্বণ্টন, গুরুত্বপূর্ণ ডিভিশনে পরিবর্তন
- সাকিবের রহস্যময় বার্তা: ‘সমাপ্তি নাকি নতুন শুরু?’
- ক্লোজড-এন্ড থেকে ওপেন-এন্ডে পরিণত হচ্ছে মিউচুয়াল ফান্ড
- দেশে বিক্রি কমলেও রপ্তানিতে বাজিমাত তালিকাভুক্ত কোম্পানির
- বোর্ড পরিবর্তনের খবরে দুই কোম্পানির শেয়ারে বড় ঝড়
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- দীর্ঘ ৭ মাস পর উৎপাদন শুরু, মাত্র দুই দিনেই আবারও বন্ধ
- সংস্কারের প্রতিশ্রুতি নয়, আগে দরপতন ঠেকানোর দাবি বিনিয়োগকারীদের
- বাংলাদেশে নতুন সেবা চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের
- ৮ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৮ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- জাপানে পরপর দুই ভূমিকম্প, মাত্র তিন ঘণ্টার ব্যবধান
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বড় ধাক্কা বাংলাদেশের
- বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুবুর রহমান
- বিশ্বব্যাংকের প্রতিবেদনে বাংলাদেশের অর্থনীতি নিয়ে যে চিত্র, সতর্ক সবাই
- প্রণোদনা ঋণে নতুন জটিলতা, শর্ত শিথিলের দাবি ব্যবসায়ীদের
- বিএনপি সভাপতির সারের ডিলারের ‘গোপন তালিকা’ ফাঁস
- উপদেষ্টা হলেন জনপ্রিয় অভিনেতা, পাবেন মন্ত্রীর মর্যাদা
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
জাতীয় এর সর্বশেষ খবর
- হানি ট্র্যাপে ব্যবসায়ীকে ব্ল্যাকমেইল, ছাত্রদল নেতা বহিষ্কার
- ‘হাসিনার কবর দেওয়ার সাহসও আওয়ামী লীগের নেই’
- শাহজালাল ৩য় টার্মিনাল: গ্রাউন্ড হ্যান্ডলারের দৌড়ে গ্লোবাল ৪ অপারেটর
- তরুণীকে নিয়ে কুয়াকাটায়, পরিবারের খোঁজে বেরিয়ে এলো ভিন্ন পরিচয়
- আগামী ২৪ ঘণ্টায় দিনের-রাতের তাপমাত্রা নিয়ে যা জানাল অধিদপ্তর













