ঢাকা, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

আত্মপ্রকাশ করছে জাতীয় নাগরিক পার্টির যুব শাখা

২০২৫ মে ১৩ ১৩:৫৯:৩৫
আত্মপ্রকাশ করছে জাতীয় নাগরিক পার্টির যুব শাখা

নিজস্ব প্রতিবেদক: জাতীয় যুব শক্তি নামে জাতীয় নাগরিক পার্টির নতুন যুব উইং আত্মপ্রকাশ করতে যাচ্ছে। মঙ্গলবার (১৩ মে) বিকেলে রাজধানীর বাংলামোটরে দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী।

নাসির জানান, প্রায় আড়াই মাস ধরে এই যুব উইং নিয়ে কাজ করে আসছেন তারা। আগামী শুক্রবার রাজধানীর গুলিস্তানে আবরার ফাহাদ এভিনিউয়ে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করবে জাতীয় নাগরিক পার্টির এ অঙ্গসংগঠনটি।

নাসির পাটোয়ারী আরও বলেন, তরুণদের হাত ধরেই আগামীর বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ হবে। বাংলাদেশের সামনে যে সুযোগ এসেছে, এই সুযোগকে কাজে লাগাতে কাজ করবে নতুন এই সংগঠনটি।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে