‘আমার সাথে খালি খারাপই হইছে’
নিজস্ব প্রতিবেদক : ধর্ষণের ঘটনার পর জুলাই আন্দোলনে শহিদ জসীম উদ্দিনের মেয়ে লামিয়া (১৭) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। গতকাল শনিবার (২৬ এপ্রিল) রাত ৯টায় শেখেরটেক ৬ নম্বর রোডের বি/৭০ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে।
লামিয়া আত্মহত্যা করার আগে তার সঙ্গে সময় কাটিয়েছেন জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের নির্বাহী কমিটির সদস্য সাবরিনা আফরোজ শ্রাবন্তী। লামিয়ার সঙ্গে কাটানো সেই সময়ের বর্ণনা তুলে ধরে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন তিনি।ওই পোস্টে সাবরিনা আফরোজ শ্রাবন্তী লিখেন, ‘জুলাই শহীদ জসিম ভাইয়ের মেয়ে কিছুক্ষণ আগে আত্মহত্যা করেছে। বাচ্চাটি কিছুদিন আগে বাবার কবর জিয়ারত করার পথে ধর্ষণের শিকার হয়। এই ট্রমা কাটিয়ে উঠতে পারেনি সে। সবচেয়ে কষ্টের কথা কি জানেন? আজকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত আমি তাদের বাসায় ছিলাম! আমি গল্প করলাম তাদের সাথে, একসাথে খাটে বসে চানাচুরের বাদাম বেছে বেছে খেলাম দুজন মিলে!’
তিনি আরো লিখেন, ‘বাসা থেকে বের হয়ে যাওয়ার সময় লামিয়া আমাকে শক্ত করে জড়িয়ে ধরল! বলল, আল্লাহ যা করে, সেটা নাকি ভালোর জন্যেই করে।
আমার কি ভালো করসে বলতে পারেন? আমার সাথে খালি খারাপই হইসে! আমি জবাবে বললাম- আল্লাহ ভরসা! তুমি পরীক্ষার প্রস্তুতি নাও। আর ওসব নিয়ে ভাববা না, একটা ছোট্ট এক্সিডেন্ট এটা, মানুষের যেমন হাত-পা ভাঙে, ঠিক তেমন! আমাকে সে কথা দিল ঠিক করে পড়াশোনা করবে, কোনো দরকারে আমাকে কল দিবে! কিন্তু কি হয়ে গেল! কেন হলো জানেন?’এ বাড়ি থেকে দুকথা, ও বাড়ি থেকে দুকথা, ফিসফিসানি, সুযোগ বুঝেই নোংরা তকমা-এগুলো বাচ্চাটি নিতে পারেনি উল্লেখ করে পোস্টে শ্রাবন্তী লিখেন, ‘কুড়ে কুড়ে খাচ্ছিল তাকে এসব। তার মা এবং তার পরিবার এসব থেকে ক্রমাগত পালিয়ে বেড়াচ্ছিল! তার মা আমাকে আজকে বলেছিল, ওর ইন্টার পরীক্ষা শেষ হলে তারা সবাই মিলে অনেক দূরে চলে যাবে, যেখানে কেউ তাদের চিনবে না, আঙুল তুলে কথা বলতে পারবে না!’
সবশেষে তিনি লিখেন, ‘শোনেন, লামিয়ার মৃত্যুর জন্য শুধুমাত্র ওর ধর্ষণকারীরা নয়, আপনারা যারা তার চরিত্রের দিকে আঙুল তুলেছেন, তারাও সমানভাবে দায়ী। আপনারাও অপরাধী।
একজন মেয়ের কন্সেন্ট-এর বিরুদ্ধে কিছু হয়ে থাকলে সেখানে মেয়েটার অপরাধ কি বলতে পারেন?’
মুয়াজ/
পাঠকের মতামত:
- ইরানের পারমাণবিক অস্ত্র নিয়ে ট্রাম্পের বিস্ফোরক দাবি
- বিমা খাতে ইতিবাচক উন্নতি: বাড়ছে বিমাদাবি পরিশোধের হার
- এপ্রিল মাসেও ডিএসই সূচকে শূন্য সংযোজন
- হজ ও ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা
- অস্ট্রেলিয়ায় বাংলাদেশি আশ্রয়প্রার্থীদের জন্য বড় ধাক্কা
- সরকারি প্ল্যাটফর্মেই বড় সাইবার হামলা
- বিএনপি নেতার মামলায় চিন্ময়ের জামিন মঞ্জুর
- হজের নামে ৮ কোটি টাকার সফর!
- কুমিরের মুখে পড়া কুকুর নিয়ে যা জানালো তদন্ত
- এসএসসিতে বহিষ্কারের ৮ কারণ জানুন
- চৈত্র পেরিয়ে বৈশাখেই হাঁসফাঁস! গরম নিয়ে নতুন আপডেট
- ৫ কোটি ডলার কিনে বাজারে নতুন বার্তা দিল কেন্দ্রীয় ব্যাংক
- স্বাধীনতা পুরস্কার পেলেন ২০ জন—চমকপ্রদ তালিকা প্রকাশ
- শেয়ারবাজার উন্নয়নে বিএসইসিতে উচ্চপর্যায়ের আলোচনা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৬ কোম্পানি
- ‘তুমি সব বোঝো মানি, যতটুকু বোঝো না ততটুকুই আমি’
- কর ব্যবস্থায় বড় পরিবর্তন আসছে
- ‘আমার ডাকে ৮০ শতাংশ মানুষ রাস্তায় নামবে’
- যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় নতুন মোড়, জানালো পাকিস্তান
- তিন ব্রোকারেজ হাউজে অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- কমলো তেলের দাম, চাঙা এশিয়ার শেয়ারবাজার
- ১৬ এপ্রিল ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- যুদ্ধ প্রভাবের ছায়ায় বাজার, সূচকে মিশ্র প্রবণতা
- ১৬ এপ্রিল লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৬ এপ্রিল দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৬ এপ্রিল দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- মরিচা নয়, আসল ভয় অন্য কিছু! জানুন টিটেনাসের কারণ
- স্পট মার্কেটে যাচ্ছে দুই কোম্পানি
- সংসদে সরকারি চাকরি নিয়ে বড় আপডেট
- অগ্রণী ইন্স্যুরেন্সের আর্থিক প্রতিবেদনে একাধিক অসঙ্গতি
- মার্জিন অ্যাকাউন্টধারীদের তথ্য তলব, ফান্ড লিকুইডেশন প্রক্রিয়া শুরু
- প্রায় ৬ কোটি শেয়ার হস্তান্তরের ঘোষণা
- লঞ্চে ৮ মাসের শিশুকে ফেলে উধাও ‘বাবা’! এরপর যা হলো
- মাস্টার্স করতে চান ফ্রি? নেদারল্যান্ডসে স্কলারশিপ ঘোষণা
- যু/দ্ধের পর নতুন মোড়, জাহাজ চলাচলে বড় সুখবর
- অলটেক্সের এজিএমের নতুন তারিখ ঘোষণা
- সমকামী পরিচয় ব্যবহার করে আশ্রয়—অনুসন্ধানে চাঞ্চল্য
- “আমি ভিক্ষা চাই” সংসদে হাসনাত আবদুল্লাহ
- মির্জা আব্বাসের চিকিৎসার নতুন আপডেট
- হু হু করে বাড়ছে স্বর্ণের দাম
- হাসনাতকে নিয়ে বিস্ফোরক মন্তব্য চসিক মেয়রের
- লাগেজে ২,২০০ পিঁপড়া! বিমানবন্দরে ধরা পড়লেন চীনা নাগরিক
- ঈদের ছুটির গল্প নয়, বাস্তবেই ‘ছুটির ঘণ্টা’র মতো ঘটনা!
- ইস্টার্ন ব্যাংকের ডিভিডেন্ড ঘোষণা
- বিও অ্যাকাউন্ট বৃদ্ধির ধারায় শেয়ারবাজারে ইতিবাচক ইঙ্গিত
- আইপিও বাজারে আনতে ব্যর্থদের বিরুদ্ধে কঠোর অবস্থান বিএসইসির
- এশিয়ার জ্বালানি নিরাপত্তা নিয়ে বড় বার্তা প্রধানমন্ত্রীর
- ব্যাংক খাতে বড় ঝড়; আগের মালিকদের ফেরানোর সুযোগ নিয়ে বিতর্ক
- যুক্তরাষ্ট্রের সঙ্গে গোপন বার্তা চালাচ্ছে ইরান!
- এসএসসিতে নতুন নিয়ম: বুঝতেই পারবেন না, তবু খাতা বাতিল
- জাতীয় নাগরিক পার্টিতে যোগ দিতে পারেন রুমিন ফারহানা
- একীভূত পাঁচ ব্যাংক ফিরছে আগের মালিকদের হাতে
- হরমুজে আটকে থাকা বাংলাদেশি জাহাজ নিয়ে বড় ঘোষণা
- চুল কাটার নির্দিষ্ট নিয়ম নির্ধারণ করে নোটিশ জারি
- সংসদে শেয়ারবাজারে বড় পরিবর্তনের ঘোষণা অর্থমন্ত্রীর
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৪ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৫ কোম্পানি
- ইস্টার্ন ব্যাংকের ডিভিডেন্ড ঘোষণা
- ১৪ এপ্রিল থেকেই শুরু—টানা ৫ দিনের ছুটির সুযোগ!
- শেয়ারবাজার চাঙা করতে নীতিসহায়তার আশ্বাস
- শেয়ারবাজারে চীন-বাংলাদেশ বাণিজ্যে নতুন সম্ভাবনার দ্বার
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- খাদের কিনারা থেকে প্রত্যাবর্তনের পথে পিপলস লিজিং
- ডিভিডেন্ড ঘোষণা করবে দুই কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৬ কোম্পানি













