হাজার কোটি টাকা নিয়ে লাপাত্তা, অবরুদ্ধ কর্মকর্তা-কর্মচারীরা
নিজস্ব প্রতিবেদক: পিরোজপুরের নেছারাবাদ উপজেলার আরামকাঠি এলাকায় আরামকাঠি সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের পরিচালক মো. রহমাত উল্লাহ হাজার কোটি টাকারও বেশি গ্রাহকের আমানত নিয়ে লাপাত্তা হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় গ্রাহকদের তীব্র ক্ষোভে সমিতির কয়েকজন কর্মকর্তা ও কর্মচারী অবরুদ্ধ হয়ে পড়েছেন।
শনিবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় ক্ষুব্ধ গ্রাহকরা সমিতির পরিচালক রহমাত উল্লাহর গ্রামের বাড়ি আরামকাঠিতে বিক্ষোভ করেন। বিক্ষোভের এক পর্যায়ে তারা সমিতির ম্যানেজার মো. বেল্লাল হোসেন, কর্মচারী শাকিল হোসেন, নিখিল তহসিলদারসহ মোট চারজনকে অবরুদ্ধ করে রাখেন।
ভুক্তভোগী নিলুফা বেগম জানান, তিনি এককালীন ১৪ লাখ টাকা সমিতিতে জমা রেখেছিলেন। বেশ কয়েক মাস ধরে টাকা ফেরত চাইছিলেন। শনিবার জানতে পারেন, রহমাত উল্লাহ তার পরিবারসহ এলাকা থেকে উধাও হয়েছেন। তিন দিন ধরে তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
আরেক ভুক্তভোগী, দিনমজুর মোসা. রওশন আরা বলেন, “আমি রাস্তায় ঝালমুড়ি বিক্রি করে প্রতি মাসে ৪ হাজার টাকা করে সঞ্চয় করতাম। এককালীন দিয়েছি ২ লাখ, সব মিলিয়ে ৮ লাখ টাকা পাওনা। এখন তো সবই শেষ মনে হচ্ছে।”
এছাড়া রিনা বেগম নামে আরও এক নারী জানান, মেয়ের বিয়ের জন্য ৩ লাখ টাকা সমিতিতে জমা রেখেছিলেন। এমন আরও শতাধিক গ্রাহক একই ধরনের অভিযোগ করেন, যারা তাদের জীবনভর সঞ্চিত অর্থ হারিয়ে আজ দিশেহারা।
অবরুদ্ধ থাকা সমিতির ম্যানেজার মো. বেল্লাল হোসেন বলেন, “জানামতে, পরিচালক রহমাত উল্লাহ চারদিন আগে পরিবারসহ ঢাকায় গেছেন। তারপর থেকে তার সঙ্গে আমাদের আর কোনো যোগাযোগ নেই। এখন গ্রাহকরা আমাদের আটকে রেখেছেন।”
এ বিষয়ে নেছারাবাদ উপজেলার সমবায় কর্মকর্তা মো. হাসান রকি বলেন, “সমিতির লাইসেন্স বরিশাল বিভাগীয় দফতর থেকে নেওয়া হয়েছিল। তারা স্থানীয় সমবায় অফিসের নিয়ম-নীতি মানতো না। এখন শুনছি পরিচালক গা ঢাকা দিয়েছেন।”
নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বনি আমীন জানান, “এ বিষয়ে আগে কিছু জানতাম না। পুলিশ পাঠিয়ে খোঁজ নিচ্ছি।” এদিকে স্থানীয় জনগণ ও ভুক্তভোগীরা প্রশাসনের কাছে দ্রুত রহমাত উল্লাহকে গ্রেপ্তার করে টাকা ফেরত দেওয়ার জোর দাবি জানিয়েছেন।
কেএইচ/
পাঠকের মতামত:
- ২০২৭ নারী বিশ্বকাপের ড্রয়ের নিয়মে ফিফার বড় চমক
- ইরানের পাল্টা আঘাত, নিশানায় বাহরাইনের মার্কিন রাডার ঘাঁটি
- বিএসইসির কঠোর অ্যাকশন: ১০ কোম্পানির পর্ষদকে বিশাল অর্থদণ্ড
- পদত্যাগ করেছেন ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে
- বেতন বাড়লেও বাড়বে না আগের ভাতা, গেজেটে যা বলল অর্থ মন্ত্রণালয়
- জিপারের নিয়ন্ত্রণ নেই, অথচ দুনিয়ার ক্ষমতা ব্যক্তি
- ২০৭ শেয়ারে সবুজের হাসি, তবু কাটেনি বড় তিন খাতে হতাশার মেঘ
- ৯ মাসে চার অপারেটরের গ্রাহক পরিসংখ্যানে চমক
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- মাত্র ৩০০ টাকায় ১০ কেজি চাল, আজ থেকে পাবেন যাঁরা
- ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে ব্যাংক, জামানত লাগবে না যাদের
- এমপি নুসরাতের বাড়িতে আগুন, ৮ জনের নাম উল্লেখ করে মামলা
- টানা চতুর্থ দফায় পতন সোনার দামে
- এপেক্স ফুডসের প্রথম প্রান্তিক প্রকাশ
- জেএমআই সিরিঞ্জের প্রথম প্রান্তিক প্রকাশ
- এসিআই পিএলসির প্রথম প্রান্তিক প্রকাশ
- ইউনাইটেড পাওয়ার জেনারেশনের প্রথম প্রান্তিক প্রকাশ
- শাশা ডেনিমসের প্রথম প্রান্তিক প্রকাশ
- এমএল ডাইংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- ফার কেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ
- জিবিবি পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইভিন্স টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ
- আরগন ডেনিমসের প্রথম প্রান্তিক প্রকাশ
- জেনেক্স ইনফোসিসের প্রথম প্রান্তিক প্রকাশ
- স্টাইলক্র্যাফটের প্রথম প্রান্তিক প্রকাশ
- বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ
- এসিআই ফরমুলেশনের প্রথম প্রান্তিক প্রকাশ
- এডিএন টেলিকমের প্রথম প্রান্তিক প্রকাশ
- অ্যাডভেন্ট ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ
- বিদেশি বিনিয়োগকারীদের নজরে আসছে বাংলাদেশের ছয় শেয়ার
- বারাকা পতেঙ্গা পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- একমি পেস্টিসাইডসের ডিভিডেন্ড ঘোষণা
- জেএমআই হসপিটাল রিকুইজিটের প্রথম প্রান্তিক প্রকাশ
- কাসেম ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- এমবি ফার্মার ডিভিডেন্ড ঘোষণা
- একমি ল্যাবরেটরিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- সিলভা ফার্মাসিউটিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- গ্লোবাল হেভি কেমিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- নাভানা ফার্মাসিউটিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- বীকন ফার্মাসিউটিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- সালভো অর্গানিক ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- ফাইন ফুডসের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নিতে ৬ হাজার কোটি টাকা ঢালতে চায় সরকার
- এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা নিয়ে ১১ নির্দেশনা
- আন্তর্জাতিক সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৫ দফা প্রস্তাব
- ডাচ বাংলা ও ব্রাক ব্যাংকের বাজিমাত, রেকর্ড এর পথে বিকাশ
- শেষ পর্যন্ত পদত্যাগপত্র জমা দিলেন ভাইস প্রেসিডেন্ট
- বাজার থেকে ভুলেও কিনবেন না ৫ প্রকারের মাছ
- ‘প্রটোকলের ফাঁকে সেল্ফ প্রটোকল’-এর ব্যাখ্যা দিলেন এসিল্যান্ড
- শেয়ারবাজারের দুই কোম্পানির বিরুদ্ধে বিএসইসির তদন্ত
- শেখ হাসিনার পক্ষে লড়া আইনজীবীর পরিচয় প্রকাশ
- ২০৩০ সালে দুবাইয়ের পতন, ইয়েমেন হবে নতুন দুবাই
- বারাকা পতেঙ্গা পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- ডিভিডেন্ড না দেওয়ায় ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর
- মনোস্পুল বিডির ডিভিডেন্ড ঘোষণা
- বিলিয়ন ডলারের ক্লাবে বাংলাদেশের ৯ শিল্প গ্রুপ!
- মাগুরা মাল্টিপ্লেক্সের ডিভিডেন্ড ঘোষণা
- এসএসসির ফরম পূরণের তারিখ ঘোষণা
- এমপি নজরুল গ্রেপ্তার, সংসদে যা জানালেন স্পিকার
- শাহজীবাজার পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের ডিভিডেন্ড ঘোষণা
- চার দেশের নাগরিকদের জন্য সৌদি ভিসায় বড় সুখবর
অর্থনীতি এর সর্বশেষ খবর
- ৯ মাসে চার অপারেটরের গ্রাহক পরিসংখ্যানে চমক
- ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে ব্যাংক, জামানত লাগবে না যাদের
- টানা চতুর্থ দফায় পতন সোনার দামে













