১০ শীর্ষ কোম্পানির টানে সূচকে রেকর্ড উত্থান
নিজস্ব প্রতিবেদক : শীর্ষ ১০ কোম্পানির নেতৃত্বে আজ সোমবার (০২ ফেব্রুয়ারি ২০২৬) দেশের শেয়ারবাজারে সূচক ও লেনদেনে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ৫৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৫ হাজার ২৪৮ পয়েন্টে, যা গত চার মাসের মধ্যে সর্বোচ্চ। সূচকের এই শক্তিশালী উত্থানে মুখ্য ভূমিকা রেখেছে ১০টি বড় মূলধনী কোম্পানি। লঙ্কাবাংলা অ্যানালাইসিস পোর্টাল সূত্রে এসব তথ্য জানা গেছে।
সূচক বৃদ্ধিতে সবচেয়ে বেশি অবদান রাখা কোম্পানিগুলো হলো— ইসলামী ব্যাংক, ব্র্যাক ব্যাংক, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক, রেনেটা, বিএটিবিসি, সিটি ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, গ্রামীণফোন, আইডিএলসি ও ইউসিবি। এই ১০ কোম্পানি মিলেই আজ ডিএসইএক্স সূচকে প্রায় ৫৬ পয়েন্ট যোগ করেছে।
এর মধ্যে সর্বাধিক পয়েন্ট যোগ করেছে ইসলামী ব্যাংক। আজ ডিএসইতে ব্যাংকটি একাই সূচকে প্রায় ২৯ পয়েন্ট অবদান রাখে। এদিন ব্যাংকটির শেয়ারদর ৪ টাকা ৭০ পয়সা বা ৯ দশমিক ৮৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫২ টাকা ৪০ পয়সায়। লেনদেনের সময় শেয়ারটির দর ৪৮ টাকা ৫০ পয়সা থেকে ৫২ টাকা ৪০ পয়সার মধ্যে ওঠানামা করে। দিনশেষে ইসলামী ব্যাংকের শেয়ার লেনদেনের পরিমাণ দাঁড়ায় ২০ কোটি ৯২ লাখ ৬৮ হাজার টাকা।
সূচকে দ্বিতীয় সর্বোচ্চ অবদান রেখেছে ব্র্যাক ব্যাংক। এদিন ব্যাংকটি ডিএসইএক্স সূচকে প্রায় ৮ পয়েন্ট যোগ করেছে। ব্র্যাক ব্যাংকের শেয়ারদর ১ টাকা ৯০ পয়সা বা ২ দশমিক ৫০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৭৭ টাকা ৯০ পয়সায়। দিনের মধ্যে শেয়ারটির দর ৭৬ টাকা থেকে ৭৮ টাকা ২০ পয়সার মধ্যে ওঠানামা করে। দিনশেষে ব্যাংকটির শেয়ার লেনদেন হয়েছে ২৯ কোটি ৮১ লাখ ৭৩ হাজার টাকা।
তৃতীয় অবস্থানে থাকা আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক সূচকে প্রায় ৫ পয়েন্ট যোগ করেছে। এদিন ব্যাংকটির শেয়ারদর ১ টাকা ৪০ পয়সা বা ৯ দশমিক ৭৯ শতাংশ বেড়ে দাঁড়ায় ১৫ টাকা ৭০ পয়সায়। লেনদেনের সময় শেয়ারটির দর ১৪ টাকা ৫০ পয়সা থেকে ১৫ টাকা ৭০ পয়সার মধ্যে ঘোরাফেরা করে। দিনশেষে ব্যাংকটির শেয়ার লেনদেনের পরিমাণ ছিল ৯১ লাখ ৭৫ হাজার টাকা।
এছাড়া অন্যান্য কোম্পানির মধ্যে রেনেটা সূচকে ৩ পয়েন্টের বেশি, বিএটিবিসি প্রায় ৩ পয়েন্ট, সিটি ব্যাংক ২ পয়েন্টের বেশি, ইস্টার্ন ব্যাংক প্রায় ২ পয়েন্ট, গ্রামীণফোন প্রায় ২ পয়েন্ট, আইডিএলসি প্রায় ১ পয়েন্ট এবং ইউসিবি প্রায় ১ পয়েন্ট যোগ করেছে।
বাজার বিশ্লেষকদের মতে, বড় মূলধনী ও আর্থিক খাতভুক্ত কোম্পানিগুলোর সক্রিয় অংশগ্রহণে সূচকের এই উত্থান বাজারে বিনিয়োগকারীদের আস্থার প্রতিফলন। তারা মনে করছেন, ইতিবাচক এই ধারা অব্যাহত থাকলে আগামী দিনগুলোতে বাজার আরও শক্ত অবস্থানে যেতে পারে।
এসএ খান/
পাঠকের মতামত:
- আদ্-দ্বীনে সেবা বন্ধের মধ্যে রোগীর মৃত্যু ঘিরে প্রশ্ন
- ব্যাংকার্স সিলেকশনের অধীনে বিশাল নিয়োগ
- ব্রাজিল–মরক্কো লড়াই, মোবাইলে দেখবেন যেভাবে
- আর্থিক খাতের বিশিষ্ট পেশাজীবী ইয়াওয়ার সায়ীদের ইন্তেকাল
- ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন ধীরাজ শেঠ
- ইস্টার্ন ইন্স্যুরেন্সের আর্থিক প্রতিবেদনে একের পর এক অসঙ্গতি
- যে কারণে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন বন্ধ রয়েছে
- জরুরি রক্ষণাবেক্ষণে গ্যাস সরবরাহে প্রভাব, সতর্ক করল তিতাস
- ইসলামী ব্যাংক নিয়ে আতঙ্ক সৃষ্টি বন্ধের দাবি, কর্মসূচি ঘোষণা
- চলতি সপ্তাহে ৮ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- অভিযোগ প্রমাণিত, শিবির নেতা জিসান বহিষ্কার
- চলতি সপ্তাহে আসছে ৩ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- চলতি সপ্তাহে ১১ কোম্পানির এজিএম
- বিড়ালের কারণে থমকে যায় মেট্রোরেল চলাচল
- গোপালগঞ্জে ফুটবল যুদ্ধ, ‘ব্রাজিল মোড়’ ঘিরে নতুন আলোচনা
- মধ্যবিত্তের চাপে নতুন শঙ্কা, সঞ্চয়পত্রের কর বাড়াল সরকার
- ভারতীয় কূটনীতিকের বক্তব্যে প্রতিক্রিয়া শফিকুর রহমানের
- ক্রিকেটারকে তল্লাশির পেছনের তথ্য প্রকাশ করল পুলিশ
- সাংবাদিকদের যুক্তরাষ্ট্র যাত্রা সহজ করতে নতুন উদ্যোগ
- ‘পুশব্যাক’ ইস্যুতে একমত হতে পারেনি দুই দেশ
- টানা দরপতনের পর ঘুরে দাঁড়াল সোনা, কার্যকর নতুন দাম
- ব্যক্তিগত সাফল্যের খবর শেয়ার করলেন জাইমা রহমান
- চেয়ারম্যানের পদত্যাগের পর ইসলামী ব্যাংক নিয়ে নতুন ব্যাখ্যা গভর্নরের
- সাংবাদিকের প্রশ্নে থামলেন শুভেন্দু, বাংলাদেশ প্রসঙ্গে যা বললেন
- লাইসেন্স বাতিলের সিদ্ধান্তে যা বললো আদ্-দ্বীন কর্তৃপক্ষ
- ১ জুলাই থেকে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে
- একসঙ্গে ৯ উন্নয়ন কর্তৃপক্ষে নতুন চেয়ারম্যান নিয়োগ
- ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতের নতুন দূত
- রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক
- ইরান ইস্যুতে ইউ-টার্ন? ট্রাম্পের ঘোষণার পর যা হলো
- আদ-দ্বীন ইস্যুতে ড. শফিকুর রহমানের কড়া প্রতিক্রিয়া
- ৭৩ বার দাম পরিবর্তনের পর আবারও কমল সোনা
- শেয়ারবাজার হবে আরও শক্তিশালী, বাজেটে সন্তুষ্ট ডিএসই
- শেয়ারবাজার সংস্কারে অর্থমন্ত্রীর মেগা প্ল্যান: আসছে ডিজিটাল আইপিও
- কারসাজির অভিযোগে শ্যামপুর সুগারের লেনদেন স্থগিত
- ব্যাংক অ্যাকাউন্ট খোলার নিয়মে বড় পরিবর্তন
- ইমাম-মুয়াজ্জিনদের জন্য বড় সুখবর
- আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
- সমালোচিত মন্তব্যের পর আবার আলোচনায় মাহাদী
- ব্যবসায়ীদের দাবি মেনে নতুন সিদ্ধান্ত
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে তালিকাভুক্ত কোম্পানি
- সর্বোচ্চ ঋণমান বজায় রেখেছে দুই কোম্পানি
- ১১ জুন লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- বাজেটের অপেক্ষায় স্থিতিশীল শেয়ারবাজার
- ১১ জুন দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ জুন দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ডের রূপান্তরে বিএসইসির সম্মতি
- নিটল ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ
- বাজেটে বড় পরিবর্তন, নির্দিষ্ট লেনদেনে ‘বিন’ ছাড়া চলবে না
- নতুন বাজেটে সুখবর, সস্তা হতে পারে ১৫টি নিত্যপ্রয়োজনীয় পণ্য
- তালিকাভুক্ত কোম্পানির ডিভিডেন্ড নীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত
- ইসলামী ব্যাংক ও বেক্সিমকোর ফ্লোর প্রাইস তুলে দিল বিএসইসি
- প্রায় ৬ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- সুখবর দিতে যাচ্ছে তালিকাবুক্ত বহুজাতিক কোম্পানি
- ফ্লোরপ্রাইস আর নয়, প্রথম পদক্ষেপেই বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছে নতুন বিএসইসি
- ব্যাংক অ্যাকাউন্ট খোলার নিয়মে বড় পরিবর্তন
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে তালিকাভুক্ত কোম্পানি
- বন্ধ হচ্ছে ৫ আর্থিক প্রতিষ্ঠান
- ‘বিয়ের আগে শারীরিক সম্পর্ক মানেই চরিত্রহীনতা নয়’—সুপ্রিম কোর্ট
- চেয়ারম্যানের পদত্যাগের পর ইসলামী ব্যাংক নিয়ে নতুন ব্যাখ্যা গভর্নরের
- ইসলামী ব্যাংকের বর্তমান অবস্থা নিয়ে মুখ খুললেন ভারপ্রাপ্ত এমডি
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- শেয়ারবাজার সংস্কারে অর্থমন্ত্রীর মেগা প্ল্যান: আসছে ডিজিটাল আইপিও
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- দুইদিন পরেই ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ডের মালিকানা নির্ধারণ








