আজ সারা দেশে রেলপথ ব্লকেড, সড়ক অবরোধ
নিজস্ব প্রতিবেদক: ছয় দফা দাবিতে গতকাল বুধবার রাজধানীর তেজগাঁও সাতরাস্তা মোড় অবরোধ করে কারিগরি শিক্ষার্থীরা। সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত এই অবরোধে স্থবির হয়ে পড়ে রাজধানীর একাংশ।
শুধু রাজধানী নয়, শিক্ষার্থীরা ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ দেশের বিভিন্ন স্থানের সড়ক অবরোধ করে। এদিকে, কর্মসূচিতে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর হামলা ও গুলি ছোড়ার প্রতিবাদ এবং ছয় দফা দাবি আদায়ে চলমান আন্দোলনের অংশ হিসেবে ঢাকাসহ সারা দেশে আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রেলপথ ব্লকেডের ঘোষণা দিয়েছে সরকারি-বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
একই সঙ্গে তারা অসহযোগ আন্দোলনেরও ডাক দিয়েছে। দিনভর অবস্থান কর্মসূচি শেষে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর সাতরাস্তা মোড়ে এই ঘোষণা দেয় কারিগরি ছাত্র আন্দোলনের প্রতিনিধি জুবায়ের পাটোয়ারী।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল সকাল ১০টা থেকে তেজগাঁও সাতরাস্তা মোড় অবরোধ করে আন্দোলন করে শিক্ষার্থীরা। তাদের আন্দোলনে স্থবির হয়ে যায় পুরো ঢাকা।
তেজগাঁও, ফার্মগেট, বিজয় সরণি, কারওয়ান বাজার, মগবাজার, এফডিসি মোড়, হাতিরঝিল, গুলশান, মালিবাগ, মৌচাকসহ চারদিকে ছড়িয়ে পড়ে তীব্র যানজট। শুধু সড়ক নয়, তেজগাঁও, কারওয়ান বাজার, মহাখালী এলাকার এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ঢোকা ও বের হওয়ার মুখও আটকে যায়। বিকেল সোয়া ৩টা থেকে রাজধানীতে শুরু হয় ঝড়-বৃষ্টি। এতে মানুষের ভোগান্তি আরো বেড়ে যায়।
রাজধানী ছাড়াও চট্টগ্রাম, সিলেট, খুলনা, যশোর, রাজশাহী, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, কুমিল্লা, দিনাজপুর, গোপালগঞ্জ, সিরাজগঞ্জ ও মুন্সীগঞ্জে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ছয় দফা দাবিতে সড়ক অবরোধ করে বলে বিডি২৪ লাইভ এর প্রতিনিধিরা জানিয়েছেন।
শিক্ষার্থীদের ছয় দফা দাবি হলো : জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের জন্য নির্ধারিত ৩০ শতাংশ পদোন্নতির কোটা বাতিল, জুনিয়র ইনস্ট্রাক্টর (টেক) পদের জন্য ডিপ্লোমা প্রকৌশল ডিগ্রি বাধ্যতামূলক করা, সব কারিগরি পদে শুধু কারিগরি শিক্ষায় শিক্ষিত জনবল নিয়োগ, প্রতিটি বিভাগীয় শহরে একটি করে কারিগরি বিশ্ববিদ্যালয় স্থাপন, মাধ্যমিক পর্যায়ে কারিগরি শিক্ষা চালু ও ডিপ্লোমা প্রকৌশলীদের শিক্ষক পদে আবেদনের সুযোগ নিশ্চিত করা এবং বেসরকারি খাতে ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য ন্যূনতম বেতনকাঠামো নির্ধারণ।
জুবায়ের পাটোয়ারী বলেন, ‘দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। বৃহস্পতিবার আমরা সারা দেশে অসহযোগ আন্দোলন করব। সেই সঙ্গে দেশের সব গুরুত্বপূর্ণ পয়েন্টে রেলপথ ব্লকেড করা হবে।
গত রাতে তাদের ‘কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ’ নামের ফেসবুক পেজে জানানো হয়, আজ সকাল ১১টায় একযোগে সারা দেশে রেল ব্লকেড কর্মসূচি পালিত হবে। যেসব পলিটেকনিক ইনস্টিটিউটের আশপাশে রেলস্টেশন বা রেললাইন নেই তারা মহাসড়ক ব্লকেড কর্মসূচি পালন করবে।
জুবায়ের পাটোয়ারী বলেন, ‘দিনভর আমরা ঢাকাসহ সারা দেশে সড়ক অবরোধ করেছি। আজ মানুষের যে ভোগান্তি, সেটাই সামনে আসছে, সমালোচনা হচ্ছে।
কিন্তু যৌক্তিক দাবি নিয়ে আমরা রাস্তায় নেমেছি, অথচ আমাদের ভাইদের গুলি করা হয়েছে, রক্ত ঝরেছে। জুলাই অভ্যুত্থানের পর যদি কোনো ক্যাম্পাসের শিক্ষার্থীরা গুলি খেয়ে থাকে, সেটা পলিটেকনিকের শিক্ষার্থীরা। এটা মেনে নেওয়া যায় না।’
কেএইচ/
পাঠকের মতামত:
- বিমা খাতে ‘অনিয়ন্ত্রণ, বিশৃঙ্খলা ও দুর্নীতি’ বন্ধে কঠিন পদক্ষেপের ঘোষণা
- আমেরিকায় যাওয়ার আগে জেনে নিন নতুন ভিসা নিয়মগুলো
- দাবি নিষ্পত্তিতে সংকট, বিমা খাতে বকেয়া প্রায় ৭ হাজার কোটি টাকা
- ঢাকা উত্তর ও দক্ষিণে মেয়র প্রার্থী চূড়ান্ত করল জামায়াত
- আমদানিকারকদের জন্য নতুন সুবিধা বাংলাদেশ ব্যাংকের
- এবার আসছে নতুন মেট্রোরেল লাইন
- গ্রাহকদের জন্য বড় সুখবর, সঞ্চয়পত্রে আসছে নতুন ব্যবস্থা
- প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ নিয়েই ভারতের বিরুদ্ধে বড় অভিযোগ স্পিকারের
- ডাকসুতে জিন্নাহর ছবি নিয়ে তর্কের মধ্যেই ফাতিমার নতুন দাবি
- মামির সঙ্গে সম্পর্কের অভিযোগে বিএনপি নেতা আটক, এরপর যা ঘটল
- বিয়ে ও সন্তান গোপন করে বিয়ে, কাবিননামা নিয়ে হাইকোর্টের নতুন রুল
- দালালদের চপেটাঘাত, বাংলাদেশকে মোদির ‘সরাসরি বার্তা’
- ব্যাংকের এমডিদের দক্ষতা যাচাইয়ে নতুন নিয়ম, থাকবে পেনাল্টির ব্যবস্থাও
- এবার কাছাকাছি আসছে বাংলাদেশ ও পাকিস্তান
- হামলাকারীদের বিচারসহ ইসলামী ব্যাংকের পর্ষদ পুনর্গঠনের দাবি
- ডিএসইর তিন ট্রেক প্রতিষ্ঠানের ৯ অনুমোদিত প্রতিনিধির প্রত্যাহার
- টানা দরপতনে নড়েচড়ে বসেছে ডিএসই, শীর্ষ ব্রোকারকে নিয়ে বৈঠক
- দাবি পরিশোধ সক্ষমতায় প্রভাতী ইন্স্যুরেন্সের সর্বোচ্চ রেটিং
- সাগরের সংকটে বড় বিপদে বাংলাদেশের পোশাক শিল্প!
- বাংলাদেশ–ভারত সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে ভারতের গণমাধ্যমে নতুন বিশ্লেষণ
- যাদের অর্থায়নে গুলশানে মিছিল করে আওয়ামী লীগ
- দরপতন ঠেকাতে কার্যকর উদ্যোগ নেই, শেয়ারবাজারে আস্থার সংকট বাড়ছে
- ১৪ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৪ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- বিয়ে-তালাক-উত্তরাধিকার—ভারতে আসছে নতুন আইন
- তিনটি সরকারি ট্রেজারি বন্ডের লেনদেন সংক্রান্ত ডেট ঘোষণা
- সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ডের লেনদেন স্থগিত
- প্রভাতী ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং সম্পন্ন
- ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের সংঘর্ষ, আহত গ্রাহক ফোরামের সেক্রেটারি
- ব্যাংকের টাকা নিয়ে নতুন উদ্বেগ, মূলধন সংকটে ২১ ব্যাংক!
- মহাপ্রলয় এলেও মানবজাতি বাঁচিয়ে রাখবে অস্ট্রেলিয়া
- স্যাটেলাইটের ছবিতে ভয়ংকর চিত্র, এগিয়ে আসছে চীনা সেনারা
- চাকরিজীবীদের অপেক্ষা আরও বাড়ল, পে-স্কেলের গেজেট নিয়ে যা জানা গেল
- সূচকের পতনের মধ্য দিয়ে চলছে লেনদেন
- ইরানের সব পণ্য নিষিদ্ধ করল এক মুসলিম দেশ
- চার্জার খুলে না রাখলে বাড়ে বিদ্যুৎ বিল, জেনে নিন আসল তথ্য
- ব্যাংকের বুথে লুটের ছক, পুলিশের হাতে ধরা পড়তেই বেরিয়ে এলো পুরো কাহিনি
- এআই দিয়ে একটি ছবি বানাতে কতটা পানি খরচ হয় জানুন
- কুরআন ও সহীহ সুন্নাহ অনুযায়ী ফরজ গোসল করার সঠিক পদ্ধতি
- মক্কা-মদিনায় হোটেল বিজনেস: যেভাবে বিনিয়োগ করতে পারেন বাংলাদেশিরা
- ভিসা বাতিল ৪৮০০ বাংলাদেশির, দেশে ফিরে বিপাকে প্রবাসীরা
- ‘আমি তাকে দেখতে পারি না’—আসিফ নজরুলকে নিয়ে পাটওয়ারী
- ডিভিডেন্ড পেলো ২ কোম্পানির বিনিয়োগকারীরা
- আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ৪ স্বতন্ত্র পরিচালকের পদত্যাগ
- হুমকির মুখে বাংলাদেশের ১৪ হাজার কেজি স্বর্ণ
- দুই কোম্পানির কারখানায় উৎপাদন বন্ধ পেল ডিএসই
- ১৪ সেপ্টেম্বর দেশের বাজারে রুপার ও সোনার দর
- এমডিদের জন্য বাংলাদেশ ব্যাংকের নতুন নিয়ম, ৫০% কম পেলেই শূন্য ও পেনাল্টি
- নাম বদলাল সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান
- প্রধানমন্ত্রীর নতুন নিয়মে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কপালে চিন্তার ভাঁজ
- হাসিনার নতুন পরিকল্পনায় শামিল হলো পুতুল
- শেয়ারবাজারে বড় উত্থানের পূর্বাভাস, ডিএসইএক্স যাবে ১০ হাজারে
- বাংলাদেশকে আবারো বন্ধুত্বের প্রমান দিলো পাকিস্তান
- চীনের ভিসা পেতে বাংলাদেশিদের জন্য নতুন সুবিধা
- নবম জাতীয় পে-স্কেল ২০২৬: ২০ গ্রেডের বেতন এক নজরে
- পে-স্কেলে ৪ ক্যাটাগরিতে বাড়িভাড়া ভাতায় পরিবর্তন
- ‘তুই শুধু রিটেনটা পাস কর, বাকিটা আমি দেখতেছি’
- ইসরায়েলকে প্রকৃতির মোক্ষম জবাব
- মূলধন দ্বিগুণ করতে পূবালী ব্যাংকের বড় সিদ্ধান্ত
- শেয়ারবাজার শক্তিশালী করতে নতুন পরিকল্পনা বিএসইসির
- জানা গেলো পাটোয়ারীর পৌনে ৩ কোটির প্রাডোর মালিকের পরিচয়
- দেশের বাজারে আজকের সোনার দাম এক নজরে
- মুরগির ১০ অংশ কখনোই খাবেন না













