১৩০০ কোটি টাকার বিনিয়োগ পেলো ‘শপআপ’
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের বৃহত্তম বিটুবি (বিজনেস-টু-বিজনেস) কমার্স প্ল্যাটফর্ম শপআপ এবং গালফ অঞ্চলের শীর্ষস্থানীয় বিটুবি মার্কেটপ্লেস ও সার্ভিস প্ল্যাটফর্ম সারি একত্রে গঠন করেছে সিল্ক গ্রুপ। এই জোটের মাধ্যমে এশিয়া ও গালফ অঞ্চলে একটি নতুন বৃহৎ বাণিজ্যিক প্ল্যাটফর্ম প্রতিষ্ঠিত হয়েছে।
এই নতুন প্ল্যাটফর্মটির যাত্রার শুরুতেই সিল্ক গ্রুপ পেয়েছে সৌদি সরকারের সর্ববৃহৎ বিনিয়োগ তহবিল পিআইএফ এবং পিটার থিয়েলের ভালার ভেঞ্চারস থেকে ১৩০০ কোটি টাকার (প্রায় ১৫৫ মিলিয়ন ডলার) বিনিয়োগ। এর মধ্যে ইকুইটি ইনভেস্টমেন্ট এবং সিল্ক ফাইন্যান্সিয়ালের জন্য অর্থায়ন সুবিধা অন্তর্ভুক্ত রয়েছে। এই বিনিয়োগ বাংলাদেশের এসএমইভিত্তিক জিডিপি বৃদ্ধির মাধ্যমে সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করবে।
এখন পর্যন্ত শপআপ ও সারি মিলে প্রায় ৬ লাখের বেশি খুচরা বিক্রেতা, হোটেল, রেস্টুরেন্ট, ক্যাফে এবং পাইকারদের সেবা দিয়েছে, এবং তাদের প্ল্যাটফর্মে ৫ বিলিয়ন ডলারের বেশি লেনদেন হয়েছে। এছাড়া, তারা ৭৫০ মিলিয়ন ডলারের বেশি পরিমাণ অর্থছাড় করেছে, যা তাদের ফাইন্যান্সিং কার্যক্রমের সফলতা দেখায়।
শপআপ এবং সারি এখন পর্যন্ত তাদের নিজ নিজ অঞ্চলে কার্যক্রম চালিয়ে যাচ্ছে, তবে সিল্ক প্ল্যাটফর্মের অবকাঠামো ব্যবহার করবে উভয় প্রতিষ্ঠান। সিল্কের ফাইন্যান্সিয়াল শাখা সিল্ক ফাইন্যান্সিয়াল তৈরি হবে, যা দুই দেশের বাজারে এমবেডেড ফাইন্যান্সিং এবং পয়েন্ট-অব-সেলস ব্যবসার স্কেল বাড়াবে।
শপআপের সিইও আফিফ জামান বলেন, “এই জোট তৈরির মাধ্যমে আমরা বিশ্বের সবচেয়ে বড় বাণিজ্যিক করিডোরগুলোর একটিতে প্রবেশ করছি, যার আকার ৬৮২ বিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত পৌঁছাতে পারে। এই অঞ্চলের দ্রুত বর্ধনশীল অর্থনীতি ও ভোক্তাদের কাছে আমরা বৈশ্বিক পণ্য পৌঁছে দিতে পারব— ভবিষ্যতের বৈশ্বিক বাজারে সিল্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে প্রস্তুত।”
এছাড়া, সিল্ক ফাইন্যান্সিয়ালের সিইও মোহাম্মদ আলদোসারি বলেন, “আমাদের শক্তিগুলো একত্রিত করে আমরা শুধু আমাদের ব্যবসার পরিসর বাড়াচ্ছি না— বরং গালফের ব্যবসায়ী ও দক্ষিণ এশিয়ার উৎপাদকদের জন্য ডিজিটাল বাণিজ্যের সংজ্ঞাই বদলে দিচ্ছি।”
সানাবিল ইনভেস্টমেন্টস এবং ভালার ভেঞ্চারস সহ আরও অনেক প্রতিষ্ঠানের অংশীদারিত্বে সিল্ক গ্রুপ এই অঞ্চলের বাজারে নতুন এক বাণিজ্যিক ইকোসিস্টেম তৈরি করবে, যা ভবিষ্যতে আরও নতুন বিনিয়োগ ও উন্নয়ন লাভ করবে।
সিল্ক ভবিষ্যতে কাতারে সম্প্রসারণের মাধ্যমে সেখানকার ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের কাছেও নিজেদের সেবা পৌঁছে দেয়ার পরিকল্পনা করছে।
আরিফ/
পাঠকের মতামত:
- জেনেক্স ইনফোসিসের বিডির ডিভিডেন্ড ঘোষণা
- বারাকা পাওয়ারের বিডির ডিভিডেন্ড ঘোষণা
- ট্রাস্ট ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- এসিআই পিএলসির ডিভিডেন্ড ঘোষণা
- এসিআই ফরমুলেশনের ডিভিডেন্ড ঘোষণা
- বার্জার প্ইেন্টসের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- ওয়াটা কেমিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ক্রাফটসম্যান ফুটওয়্যারের ডিভিডেন্ড ঘোষণা
- জিবিবি পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ব্রিটিশ আমেরিকান টোব্যাকো তৃতীয় প্রান্তিক প্রকাশ
- আইসিবির ডিভিডেন্ড ঘোষণা
- ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ইজেনারেশনের ডিভিডেন্ড ঘোষণা
- ফার্স্ট ফাইন্যান্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- টেকনো ড্রাগসের ডিভিডেন্ড ঘোষণা
- ব্যাংক এশিয়ার তৃতীয় প্রান্তিক প্রকাশ
- চীনে পাচারের উদ্দেশ্যে ১২ পাহাড়ি নারী
- ৩১ অক্টোবরের চাপ নিয়ে ক্ষুব্ধ শিক্ষামন্ত্রী
- ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য জানালো অ্যাপেক্স উইভিং
- মিডল্যান্ড ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- প্রগতী ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- স্টাইলক্র্যাফটের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- সায়হাম টেক্সটাইলের ডিভিডেন্ড ঘোষণা
- ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- ‘সরকারি পয়সা নষ্ট’ সমালোচনার জবাবে যা বললেন প্রধানমন্ত্রী
- ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন এমপি আবদুল আজিজ
- চীনের বিশাল বাজার ধরতে বাংলাদেশের জন্য ৬ বড় সুযোগ
- বাতিল রাষ্ট্রপতির তিন জেলায় সফর
- জাপানি বিনিয়োগ ও রাষ্ট্র সংস্কারে বিশেষ জোর প্রধানন্ত্রীর
- এস্কয়ার নিট কম্পোজিটের ডিভিডেন্ড ঘোষণা
- ক্রিস্টাল ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- যমুনা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- রবি আজিয়াটার তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য জানালো সাফকো স্পিনিং মিলস
- ইউএইতে জনতা ব্যাংকের ৪ শাখা বন্ধের শঙ্কা, জরুরি বৈঠক চায় বোর্ড
- বিপাকে গ্রাহক, ইনফিনিক্সের বিরুদ্ধে গুরুতর অভিযোগ
- এক্সপ্রেস ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- দুই বিয়ে নিয়ে বিতর্কের পর নতুন ঘোষণা মাসুদের
- সোনার বাংলা ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- সিলভা ফার্মাসিউটিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- কুইন সাউথ টেক্সটাইলের ডিভিডেন্ড ঘোষণা
- ৩২ কোম্পানির ডিভিডেন্ড এক নজরে
- শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ
- নাভানা ফার্মাসিউটিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- ড্রাগন স্যুয়েটারের ডিভিডেন্ড ঘোষণা
- জিল বাংলা সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ
- শেয়ারবাজারে ১০ টেক্সটাইল বন্ধ, বিপাকে হাজারো ক্ষুদ্র বিনিয়োগকারী
- স্বর্ণের দাম কমেছে, ২৪ অক্টোবরের পূর্ণাঙ্গ মূল্যতালিকা
- সোনার দামে স্বস্তি, ২২ ক্যারেটের নতুন দর প্রকাশ
- মুন্নু ফেব্রিক্সের ডিভিডেন্ড ঘোষণা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম এক নজরে
- শেয়ারবাজারে আসছে সিটি গ্রুপ, লক্ষ্য ১২ হাজার কোটি টাকা উত্তোলন
- দুই কোম্পানি ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে শেয়ার স্থানান্তর
- গ্রাহকদের টাকা দিতে ন্যাশনাল ব্যাংকের ওপর কেন্দ্রীয় ব্যাংকের ১১ শর্ত
- পাঁচ মিউচুয়াল ফান্ডে কারসাজির অভিযোগ, তদন্তে নেমেছে বিএসইসি
- স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- নতুন কোম্পানির শেয়ারে প্রথম দিনেই বড় মুনাফার সুযোগ
- ঋণ কেলেঙ্কারির ভারে ধ্বংসের দ্বারপ্রান্তে আইএফআইসি ব্যাংক
- সপ্তাহজুড়ে ৮ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- শাহজীবাজার পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- স্কয়ার টেক্সটাইলের ডিভিডেন্ড ঘোষণা










.jpg&w=50&h=35)


