ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

মাথায় গোমটা দিয়ে মুখ ঢেকে আদালতে আ.লীগ নেতা

২০২৫ মার্চ ২৬ ১৫:২১:৫৪
মাথায় গোমটা দিয়ে মুখ ঢেকে আদালতে আ.লীগ নেতা

নিজস্ব প্রতিবেদক : ঢাকা থেকে গ্রেফতার হওয়া বান্দরবান জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক লক্ষ্মীপদ দাশকে পুলিশের কড়া নিরাপত্তায় বান্দরবান সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়েছে। আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

বুধবার (২৬ মার্চ) সকালে, লক্ষ্মীপদ দাশকে পুলিশ স্বাস্থ্য পরীক্ষা শেষে আদালতে নেয়। তার মাথায় হলুদ রঙের কাপড় দিয়ে গোমটা পরানো ছিল এবং হাতে হাতকড়া ছিল।

পুলিশ জানায়, ২৫ মার্চ ভোরে ঢাকা কেরানীগঞ্জ এলাকা থেকে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে দুর্নীতি দমন কমিশনে (দুদক) নেওয়া হয়। সেখান থেকে তাকে কঠোর নিরাপত্তায় বান্দরবান আনা হয়।

লক্ষ্মীপদ দাসের বিরুদ্ধে নাশকতাসহ পাঁচটি মামলা রয়েছে বান্দরবান থানায় এবং দুর্নীতি দমন কমিশন (দুদক) আইনসহ একাধিক মামলা রয়েছে বিভিন্ন স্থানে। গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর থেকেই তিনি পলাতক ছিলেন।

বান্দরবান শহরে তার গ্রেফতারের খবরটি ছড়িয়ে পড়ার পর মিষ্টি বিতরণ ও সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিরুদ্ধে নির্যাতনের প্রতিক্রিয়া দেখা গেছে।

কেএইচ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে