ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

সেনাপ্রধানের কাছে ছাত্রনেতাদের যাওয়া নিয়ে নুরের বিস্ফোরক মন্তব্য 

২০২৫ মার্চ ২৪ ২১:৪৫:৪৩
সেনাপ্রধানের কাছে ছাত্রনেতাদের যাওয়া নিয়ে নুরের বিস্ফোরক মন্তব্য 

নিজস্ব প্রতিবেদক: গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ছাত্রনেতারা সেনাপ্রধানের সঙ্গে আলোচনা করতে আগ্রহী হয়ে নিজেরাই গিয়েছিলেন, সেনাপ্রধান তাদের ডাকেননি। সেনাপ্রধানকে নতুন করে বিতর্কিত করা এবং সেনাবাহিনীকে জনগণের বিরুদ্ধে দাঁড় করানোর পেছনে কিছু উদ্দেশ্যপ্রণোদিত কাজ রয়েছে। এর পেছনে কারা রয়েছে তা খুঁজে বের করা জরুরি।

সোমবার (২৪ মার্চ) বরিশাল প্রেস ক্লাব মিলনায়তনে গণঅধিকার পরিষদের জেলা ও মহানগর শাখার কর্মীসভায় ডাকসুর সাবেক এ ভিপি বলেন, নাগরিক পার্টির নেতা সারজিস ও হাসনাতের বক্তব্য সম্পূর্ণ অশান্তির সৃষ্টি করেছে। হাসনাত বলেছেন, সেনাবাহিনী আওয়ামী লীগকে 'রি-ফাইনড আওয়ামী লীগ' হিসেবে পুনর্বাসন করতে চায়। আর সারজিস বলেছেন, সেনাপ্রধান এমন কিছু বলেননি। আমাদের মনে হচ্ছে, তাদের মধ্যে একজন অসত্য বলছেন। নাগরিক পার্টির উচিত বিষয়টি তদন্ত করে আসল ঘটনাটি বের করা।

নুর বলেন, সেনাবাহিনীকে বিতর্কিত করা কি সমীচীন? সেনাবাহিনী সবসময় সাধারণ মানুষের পাশে ছিল। যদিও সেনাপ্রধান শেখ হাসিনার আত্মীয়, তবে ৪ আগস্ট তিনি হাসিনাকে বলেছেন, ক্ষমতা ছাড়তে হবে। যেখানে পুলিশ-প্রশাসন আইন-শৃঙ্খলা পরিস্থিতি সামাল দেয়ার জন্য চেষ্টা করেছে, সেখানে সেনাবাহিনী অতন্দ্রিতভাবে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করেছে। তাই সেনাবাহিনী সম্পর্কে এমন মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

সভায় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের জেলা সভাপতি শামিম রেজা, সাধারণ সম্পাদক এইচএম হাসান, মহানগর সভাপতি গোলাম কিবরিয়া এবং সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন তালুকদার প্রমুখ।

মারুফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে