নির্বাচনে আ. লীগের অংশগ্রহণ নিয়ে অবস্থান স্পষ্ট করলেন নাহিদ
নিজস্ব প্রতিবেদক : ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে দেশ ছেড়ে শেখ হাসিনা পালিয়ে অবস্থান করলেও আলোচনায় তার দল আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে প্রশ্ন উঠেছে। বিভিন্ন রাজনৈতিক দল এ বিষয়ে ভিন্ন ভিন্ন মতামত দিলেও, এবার নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, তারা নির্বাচনে আওয়ামী লীগকে চায় না।
তিনি বলেন, ‘আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করুক, এটা আমরা চাই না। দলটির ভেতরে যারা অন্যায় কাজের সঙ্গে জড়িত, তাদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে।’
যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম *দ্য ডিপ্লোম্যাট*কে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। ১৭ মার্চ সাক্ষাৎকারটি প্রকাশিত হয়েছে।
সাক্ষাৎকারে নাহিদ ইসলাম নতুন দলের চ্যালেঞ্জ, নির্বাচন এবং আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
আন্দোলন থেকে সরকারে, তারপর আবার রাজনীতিতে, এ বিষয়ে নাহিদ ইসলাম বলেন, ‘একটি সরকারকে ভেতর ও বাইরে থেকে দেখাটা বিস্তর ভিন্ন অভিজ্ঞতা। অন্তর্বর্তী সরকার যখন দায়িত্ব নিলো, তখন বাংলাদেশের জন্য বিশেষভাবে চ্যালেঞ্জিং সময় ছিল। এটা আমার জন্য একটি বড় অভিজ্ঞতা।'
তিনি আরও বলেন, ‘সময়ের চাহিদার প্রতি সাড়া দিয়ে আমি পদত্যাগ করেছি এবং মূলধারার রাজনীতিতে যোগ দিয়েছি। এখন এই অভিজ্ঞতা আমি আমার ভবিষ্যৎ রাজনৈতিক যাত্রায় ব্যবহার করতে পারব—বিশেষ করে সামনের পথটা যখন কঠিন বলে মনে হচ্ছে। একটি রাজনৈতিক দলের যাত্রা শুরু করা আমার জন্য একটি নতুন চ্যালেঞ্জ, তবে এই পথ পাড়ি দেওয়ার জন্য আমি প্রস্তুত আছি।’
এনসিপির সম্পর্কে তিনি বলেন, ‘এনসিপি একটি মধ্যপন্থি রাজনৈতিক দল এবং আমরা এই আদর্শ ধরে রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য হলো নতুনদের কথা বলার জায়গা করে দেওয়া, বিশেষ করে তরুণ এবং সমাজের সব শ্রেণির ব্যক্তিদের, যারা বছরের পর বছর ধরে গতানুগতিক রাজনীতির বাইরে রয়ে গেছেন।'
তিনি আরও বলেন, ‘আমাদের লক্ষ্য একটি গণপরিষদ গঠনের মাধ্যমে ‘সেকেন্ড রিপাবলিক’ প্রতিষ্ঠা করা। এই গণপরিষদের মাধ্যমে আমরা নতুন একটি সংবিধান প্রবর্তন করতে চাই এবং ক্ষমতার ধরনে পরিবর্তন আনতে চাই। আমাদের লক্ষ্যকে আরও সুস্পষ্ট করার জন্য বিভিন্ন ধারণা খতিয়ে দেখছি ও মতামত নিচ্ছি।’
সাক্ষাৎকারে নির্বাচন প্রসঙ্গে এনসিপির আহ্বায়ক বলেন, ‘আমাদের গুরুত্বের বিষয়গুলো হলো পূর্ববর্তী সরকারের অপরাধীদের বিচারের আওতায় আনা, দেশে একটি স্থিতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করা এবং গণপরিষদ গঠন করা। আমরা সংবিধান ও নির্বাচনব্যবস্থা সংস্কারের পক্ষে, যাতে ফ্যাসিবাদী শাসন আবার ফিরে আসতে না পারে। তাই একটি নির্বাচন আমাদের তাৎক্ষণিক অগ্রাধিকার নয়। বর্তমানে নির্বাচনের জন্য আমরা কোনো সুনির্দিষ্ট সময়সীমা দিচ্ছি না।’
জামায়াতে ইসলামী সম্পর্কিত প্রশ্নে নাহিদ বলেন, ‘এনসিপি এবং জামায়াতে ইসলামী সম্পূর্ণ ভিন্ন রাজনৈতিক দল এবং আমাদের এজেন্ডাও সম্পূর্ণ ভিন্ন। আমাদের মধ্যে কোনো সংযোগ নেই।’
আরিফ/
পাঠকের মতামত:
- আর্থিক বাজারকে ‘সিলো’ থেকে বের করে সমন্বিত ব্যবস্থার তাগিদ তানভীর গনির
- উদ্যোক্তাদের শেয়ারবাজারভীতি কাটাতে হবে: মাসুদ খান
- সরকারি ছুটির তালিকায় নতুন সংযোজন
- সৎ মেয়েকে ধর্ষণ করতেন বাবা,‘ফায়দা’ লুটতেন আরেক আত্মীয়ও
- ২২ ব্যাংকের লোকসান আড়াই লাখ কোটি টাকা, বাড়ছে সংকট
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- পিচ্চি রাজার ‘পালানোর’ ঘটনা সাজানো! তদন্তে বেরিয়ে এলো আসল রহস্য
- ১০ বছর পথচলার পর ভেঙে গেল প্রীতম-শাহতাজের সংসার
- শুধু জামায়াতকে ঠেকানোর জন্যই বিএনপি-হেফাজতের ত্যাগ
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- ওয়াসার জমি দখল করা সেই ব্যক্তিই হলেন চেয়ারম্যান!
- শেয়ারবাজারে সরাসরি তালিকাভুক্তির বাধা সরাল সরকার, খুলল নতুন পথ
- ভারতে শেখ হাসিনার কর্মকাণ্ড নিয়ে মুখ খুললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- জিয়াউর রহমানের প্রশংসা করে, তারেক রহমানকে যা বললেন পিনাকী
- বাতাসের মান নিয়ে ঢাকার জন্য বড় সতর্কবার্তা
- অসম নিয়ম নীতিতে ডানা ভাঙছে নন-ব্যাংক আর্থিক খাতের
- ব্যাংকিং খাতে উদ্বৃত্ত তারল্য ৪ লাখ কোটি টাকা অতিক্রম, তবুও কাটেনি সংকট
- মিউচুয়াল ফান্ডের ইউনিটের দামে অস্বাভাবিক ব্যবধান, বিনিয়োগকারীদের সতর্কতা
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- পরিবর্তনের বার্তা আছে, পতন ঠেকানোর উদ্যোগ নেই
- ৫ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৫ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৫ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৫ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ইসলামী ব্যাংক ও প্রথম আলোর বাণিজ্যিক সম্পর্ক নিয়ে তোলপাড় করা প্রতিবেদন
- বাংলা কিউআরের ব্যবহার বাড়াতে বাজারে গিয়ে নতুন বার্তা দিলেন গভর্নর
- ভারতকে বাদ দিয়ে বাংলাদেশের নতুন করিডোর
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- বিদেশে ব্যবসা সম্প্রসারণে রেনেটার ধারাবাহিক উন্নতি, শিগগিরই আসছে সুখবর
- ‘এটি পঞ্চমবার’—নাসীরুদ্দীন পাটওয়ারীকে নিয়ে নাহিদের দাবি
- এপেক্স গ্রুপের দুই কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- সীমান্তে মিয়ানমারের হামলা এখন কি করবে বাংলাদেশ
- যেসব কারণে অতীতে বিএনপির ৭ জন মন্ত্রীকে পদত্যাগ করতে হয়েছিল
- ১৫ লাখ ১৫ হাজার শেয়ার ক্রয়ের ঘোষণা
- অ্যাপেক্স ফুডসের ইপিএস-এনএভিতে বড় উত্থান, তবুও ডিভিডেন্ড অপরিবর্তিত
- শেয়ার হস্তান্তর শেষে ডোমিনেজ স্টিলের পর্ষদে বড় পরিবর্তন
- আয় বৃদ্ধি সত্বেও ডিভিডেন্ড বাড়েনি তালিকাভুক্ত কোম্পানির
- আইপিও অনুমোদন দ্রুত করতে ডিএসই-সিএসই-বিএসইসির সমন্বিত উদ্যোগ
- শেয়ারবাজারে আসছে বড় পরিবর্তন, এক বছরের সময়সীমা জানালেন আমির খসরু
- বাংলাদেশে ১০০ জনের মধ্যে ৯৯ জনই কেন শেয়ারবাজারে বিনিয়োগ করেন না?
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- ভুয়া ফেসবুক পেজ-গ্রুপ বন্ধে ৭ দিনের আলটিমেটাম
- ৯২ হাজার শেয়ার বিক্রির ঘোষণা
- ১০ লাখ শেয়ার ক্রয়ের ঘোষণা
- বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে, ৮ মাসের লেনদেনে বড় চমক
- ডিভিডেন্ড মৌসুমেও পতন, আস্থা ধরে রাখতে নিয়ন্ত্রক সংস্থার হস্তক্ষেপ জরুরি
- ৪ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৪ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৪ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- আমেরিকাকে উপেক্ষা করে বাংলাদেশকে চীনের উপহার
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- টিসিবির নতুন কার্ড পেতে লাগবে যেসব কাগজপত্র
- ফের বাড়ছে জ্বালানি তেলের দাম
- ‘নো পেপার, নাথিং পেপার’—শেয়ারবাজারে আসছে বড় পরিবর্তন
- ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য নতুন নিয়ম
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- পাকিস্তানের আকাশসীমা বন্ধের পর ভারতের নজর চীন
- ৩০-৪০ বছর পুরনো জমির বায়া দলিল বের করবেন যেভাবে
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- ইবনে সিনা ফার্মাসিইটিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ডমিনেজ স্টিলের মালিকানা বদলানোর বিষয়ে বিএসইসির নির্দেশনা
জাতীয় এর সর্বশেষ খবর
- সরকারি ছুটির তালিকায় নতুন সংযোজন
- সৎ মেয়েকে ধর্ষণ করতেন বাবা,‘ফায়দা’ লুটতেন আরেক আত্মীয়ও
- পিচ্চি রাজার ‘পালানোর’ ঘটনা সাজানো! তদন্তে বেরিয়ে এলো আসল রহস্য
- শুধু জামায়াতকে ঠেকানোর জন্যই বিএনপি-হেফাজতের ত্যাগ
- ওয়াসার জমি দখল করা সেই ব্যক্তিই হলেন চেয়ারম্যান!













