বিএসইসি-তে বিরোধ, সংকটে একাকার দেশের শেয়ারবাজার
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদসহ কমিশনের পদত্যাগ দাবিতে গত দুই দিন ধরে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থাটির কেন্দ্রীয় দপ্তরে অস্থিরতা চলছে।
বিএসইসি অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কর্মবিরতির ঘোষণা দিয়ে গতকাল বৃহস্পতিবারওও অফিসে কাজ বন্ধ রেখেছে। তবে বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ পদত্যাগের কথা প্রত্যাখ্যান করেছেন এবং বলেছেন, কমিশন কোনো চাপের কাছে মাথা নত করবে না।
এর আগে বুধবার জরুরি সংবাদ সম্মেলনে কর্মবিরতির ঘোষণা দিয়ে বিএসইসি অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন জানায় যে, তারা তাদের কর্মসূচি অব্যাহত রাখবে। বৃহস্পতিবার সকালে বিএসইসি অফিসে চেয়ারম্যান বা কমিশনারদের দেখা যায়নি। কিন্তু কর্মকর্তারা কর্মবিরতি পালন করছেন। তারা কর্মস্থলে উপস্থিত থাকলেও কোনো কাজ করেননি এবং সময় কাটিয়েছেন আলোচনা বা কথাবার্তায়।
এদিন বেলা ৩টার দিকে বিএসইসি চেয়ারম্যান এবং তিন কমিশনার কার্যালয়ে উপস্থিত হন। সেসময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের নিরাপত্তা নিশ্চিত করতে বিএসইসি ভবনে উপস্থিত ছিল। বিএসইসি চেয়ারম্যান সাংবাদিকদের জানান, শেয়ারবাজারে চলমান তদন্তের বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
এদিকে, বিএসইসি অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অভিযোগ করেছে, মিথ্যা তথ্য দিয়ে পুলিশ ও সেনাবাহিনীকে ডেকে কমিশনের কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলা চালানো হয়েছে। তারা দাবি করেছে, কমিশনের বর্তমান নেতৃত্বের কারণে অভিজ্ঞ কর্মকর্তাদের বাধ্যতামূলক অবসর দেওয়া এবং হয়রানি করা হচ্ছে। সংগঠনটি বর্তমান কমিশনকে পদত্যাগ করতে এবং তাদের কর্মকাণ্ডে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে।
অন্যদিকে, বিএসইসির ১৬ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার (০৬ মার্চ) বিএসইসি চেয়ারম্যানের গানম্যান মো. আশিকুর রহমান বাদি হয়ে শেরে বাংলা নগর থানায় মামলাটি দায়ের করেন।
শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থায় চলমান অস্থিরতার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ)। তারা জানিয়েছে, এক বছর ধরে শেয়ারবাজারে নতুন অর্থ প্রবাহ কমে যাওয়ায় বিনিয়োগকারীদের আগ্রহ কমছে এবং বাজারে মন্দাভাব বিরাজ করছে। বিএমবিএ বাজারের সংকট সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছে।
মামুন/
পাঠকের মতামত:
- দুর্বল তিন কোম্পানির আর্থিক কার্যক্রম খতিয়ে দেখবে ডিএসই
- প্রভিশন ঘাটতিতে বিপর্যস্ত তিন ব্যাংক, প্রকৃত আর্থিক অবস্থান নিয়ে প্রশ্ন
- তালাক চুক্তিতে উঠে এলো সজীব ওয়াজেদ জয়ের কোটি ডলারের তথ্য!
- কুর্মিটোলা হাসপাতালের নাম পরিবর্তন
- যেভাবে নর্তকীর নাম থেকে এলো জনপ্রিয় আমের নাম
- আসামি সোহেলের স্বীকারোক্তি
- আইপিডিসির স্টক ডিভিডেন্ড বিএসইসির অনুমোদন
- দুইদিন পরেই ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ডের মালিকানা নির্ধারণ
- প্রতারণা মামলায় দণ্ডিত এরশাদের সাবেক স্ত্রী
- রাষ্ট্রপতি বনাম সেনাপ্রধান: উত্তপ্ত হয়ে উঠেছিল পুরো দেশ
- ঈদ সামনে রেখে শেয়ারবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা
- একবার ওয়াশিং মেশিন চালালে যত টাকা বিদ্যুৎ বিল আসে
- লেফটেন্যান্ট তানজিম হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড
- ২০ মে ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২০ মে লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২০ মে দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২০ মে দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ব্যাংক খাতের স্থিতিশীলতায় অর্থমন্ত্রীর দ্বারস্থ ব্যাংকাররা
- সিএসই টিমের পরিদর্শনে ফ্যামিলিটেক্সে উৎপাদন কার্যক্রম বন্ধের তথ্য
- গরু জবাই নিষেধাজ্ঞার মধ্যেই এলো নতুন আহ্বান
- ইউনিয়ন ক্যাপিটালের প্রথম প্রান্তিক প্রকাশ
- “মাথা কেটে আনলে ১ কোটি”— ভাইরাল ভিডিওতে তুমুল বিতর্ক
- সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য হতাশার খবর
- মোটরসাইকেল নিয়ে নতুন সিদ্ধান্ত
- সিএসইর শরীয়াহ সূচকে যুক্ত ৩ কোম্পানি, বাদ ১২টি
- এক ঘোষণায় বদলে গেল সোনার বাজার, কমল সব ক্যারেটের দাম
- স্বামী জাকিরকে নিয়ে ভয়ংকর তথ্য দিলেন স্ত্রী স্বপ্না
- রামিসার মৃত্যুতে শোকাহত জামায়াত আমির, দিলেন কড়া হুঁশিয়ারি
- বাংলাদেশে ভূমিকম্পের কম্পন, যা জানালো আবহাওয়া অফিস
- যুক্তরাষ্ট্রকে যেসব কঠিন শর্ত দিল ইরান
- ১০৪ বছরের বৃদ্ধ বাবাকে বাড়ি থেকে বের করে দিলেন ছেলে
- বিকাশ-নগদে টাকা পাঠাতে এলো নতুন নিয়ম
- বাথরুমে মিললো শিশুর বিচ্ছিন্ন মাথা, বেরিয়ে এলো রোমহর্ষক তথ্য
- শিক্ষিকার মৃত্যুর ভিডিও দেখে শিক্ষার্থীর মৃত্যু
- ‘চিকেনস নেক’ নিয়ে বড় পরিবর্তন আনছে শুভেন্দু সরকার
- ট্রাম্প ও নেতানিয়াহুর ‘মাথার দাম’ নির্ধারণ করল ইরান
- ইসলামী ধারার ব্যাংকে সর্বোচ্চ চাপ, সিআরএআর নেমেছে ঋণাত্মকে
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- বোর্ডরুমে নারীর উপস্থিতি জোরদারে আইএফসি ও ডিএসইর উদ্যোগ
- ভারতের নাগরিকত্ব পেতে ইচ্ছুক বাংলাদেশিদের জন্য নতুন নিয়ম
- বিচারপতি মানিকের জামিন নামঞ্জুর
- নেগেটিভ ও ডেভেলপিং আউটলুকসহ নতুন রেটিং পেল তিন প্রতিষ্ঠান
- ছাত্রীর বাড়িতে মিলল গৃহশিক্ষিকার বস্তাবন্দি মরদেহ
- ঈদুল আজহায় যত দিন ছুটি থাকছে অফিস-শিক্ষাপ্রতিষ্ঠান
- সূচকের ইতিবাচক প্রবণতা, কম লেনদেনেও বাজারে আশাবাদ
- ১৯ মে ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৯ মে লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৯ মে দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৯ মে দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- প্রয়াত স্পন্সর পরিচালকের শেয়ার মনোনীত উত্তরাধিকারীর নামে হস্তান্তর
- শেয়ারাবাজারে জেড কোম্পানির ঘুরে দাঁড়ানোর নতুন সুযোগ
- ২৩ মে ছুটি বাতিল করে নতুন প্রজ্ঞাপন জারি
- সঞ্চয়কারীদের জন্য বড় ঘোষণা আসছে বাজেটে
- গরু জবাই নিষেধাজ্ঞার মধ্যেই এলো নতুন আহ্বান
- পরিবারের বর্তমান অবস্থা নিয়ে যা বললেন মাশরাফির বাবা
- তিন ইস্যুতে শেয়ারবাজারের বিনিয়োগকারীদের সতর্ক অবস্থান
- বিকাশ-নগদে টাকা পাঠাতে এলো নতুন নিয়ম
- শেয়ারবাজারে সর্বস্ব হারিয়েও যে কারণে মানুষ ফিরে আসে বারবার
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে তিন মেয়াদি পরিকল্পনা নিয়েছে বিএসইসি
- দুই কর্মদিবস পরই স্থগিত হচ্ছে ৩ কোম্পানির শেয়ার লেনদেন
- বিদেশি বিনিয়োগকারীদের বড় বিক্রিতে চাপে শেয়ারবাজার
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- দেখা মিলল জিলহজ মাসের চাঁদ, জানা গেল ঈদের তারিখ
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- শেয়ারবাজারে সুশাসন জোরদারে করপোরেট গভর্ন্যান্স রুলস ২০২৬ জারি










