আইসিবিকে দেওয়া ঋণে উচ্চ সুদের খবরে ফের চাপে শেয়ারবাজার
নিজস্ব প্রতিবেদক : সরকারি গ্যারান্টির বিপরীতে বাংলাদেশ ব্যাংক রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশেকে (আইসিবি)দেওয়া তিন হাজার কোটি টাকা ঋণ প্রদানের খবরে চাঙ্গা হয়েছিল শেয়ারবাজার। তবে প্রতিষ্ঠানটিকে দেওয়া ঋণের উচ্চ সুদ নির্ধারণ করার খবরে ফের চাপে দেশের শেয়ারবাজার।
শেয়ারবাজারে অব্যাহত পতন ঠেকাতে রাষ্ট্রীয় মালিকাধীন বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশকে (আইসিবি) সভরেন গ্যারান্টির বিপরীতে ৩ হাজার কোটি টাকা ঋণ প্রদানের অনুমোদন দেয় বাংলাদেশ ব্যাংক। গত মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর আইসিবিকে সভরেন গ্যারান্টির বিপরীতে ৩ হাজার কোটি টাকা ঋণ প্রদানের অনুমোদন দিয়েছে।
বুধবার (২৭ নভেম্বর) আইসিবির ঋণ প্রাপ্তির খবরে দেশের শেয়ারবাজার চাঙ্গা হয়ে উঠে। এদিন শেয়ারবাজারের বেশিরভাগ কোম্পানির শেয়ার দর বাড়ে। মুনাফা হয় বিনিয়োগকারীদের। এই মুনাফা তোলার চাপে বৃহস্পতিবার শেয়ারবাজারে পতন হয়। তবে আইসিবিকে দেওয়া ঋণের জন্য ১০ শতাংশ সুদ নির্ধারণ করে বাংলাদেশ ব্যাংক। বিষয়টিতে আপত্তি তুলেছে আইসিবি। এ জন্য ঋণের সুদ কমাতে বাংলাদেশ ব্যাংকের গভর্ণরকে চিঠি দিয়েছে আইসিবি। পাশাপাশি বিষয়টিতে অর্থ উপদেষ্টার হস্তক্ষেপ চেয়েছে প্রতিষ্ঠানটি। সংস্থাটির শীর্ষ কর্মকর্তাদের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সঙ্গে রোববার বৈঠক করার কথাও রয়েছে।
আইসিবিকে দেওয়া ৩ হাজার কোটি টাকা ঋণের জন্য ১০ শতাংশ সুদ নির্ধারণের খবর শেয়ারবাজারে বিনিয়োগকারীদের মধ্যে ছড়িয়ে পড়ে। এতে বিনিয়োগকারীদের শেয়ারবাজারে বিনিয়োগের প্রতি আগ্রহ কমে যায়। যার কারণে এদিন সূচকের উত্থানে শুরু হয় লেনদেন। কিছুক্ষণ পর সূচক পতনে নেমে যায় সূচক। আবার উত্থানে উঠে আসে। এভাবে উত্থান আবার পতনে লেনদেন চলতে থাকে। শেষ পর্যন্ত আইসিবির ঋণে উচ্চ সুদ হারের খবরে দাঁড়াতে পারেনি শেয়ারবাজার।
তবে বাজার বিশ্লেষকরা বলছেন, ইতিমধ্যে আইসিবির পক্ষ থেকে এই ঋণের সুদ হার কমানোর জন্য কেন্দ্রীয় ব্যাংককে চিঠি দেওয়া হয়েছে। রোববার এ বিষয়ে একটি বৈঠকও হাওয়ার করা রয়েছে। আশার করা যায় কেন্দ্রীয় ব্যাংক এই ঋণের সুদ হার কমাবে। আর ঋণের সুদ হার কমালে প্রতিষ্ঠানটি এই ঋণের অর্থ শেয়ারবাজারে বিনিয়োগে আসার সুযোগ রয়েছে। এতে করে শেয়ারবাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থাও বাড়বে। ফলে শেয়ারবাজারে স্থিতিশীলতা ফিরে আসবে।
রোববারের বাজার পর্যালোচনা
আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৭.৫৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ১৮৫ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে‘ডিএসইএস’ ১.৩৫ পয়েন্ট কমে ১ হাজার ১৬৫ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৫.১৯ পয়েন্ট কমে ১ হাজার ৯১১ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে ৩৯৭ কোটি ৩২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৪৭৩ কোটি ৭৫ লাখ টাকা। আজ লেনদেন কমেছে ৭৬ কোটি ৪৩ লাখ টাকার বা ১৬ শতাংশ।
ডিএসইতে লেনদেন আজ হওয়া ৩৯৫টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৪৮টির বা ৩৭.৪৬ শতাংশের, কমেছে ১৭৫টির বা ৪৪.৩০ শতাংশের এবং দর পরিবর্তন হয়নি ৭২টির বা ১৮.২২ শতাংশের।
অপর শেয়ারবাজার সিএসইতে আজ ৫ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২০২ প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৯৫টির, কমেছে ৮৪টির এবং পরিবর্তন হয়নি ২৩টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২ পয়েন্ট বেড়ে দাঁডিয়েছে ১৪ হাজার ৫৩৪ পয়েন্টে।
এস/
পাঠকের মতামত:
- ২৯ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৯ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৯ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- অবশেষে ৪ বছর পর বাংলাদেশিদের সুখবর
- আবারও কমল সোনা-রুপার দাম, নতুন মূল্য জানুন
- আমানত প্রবৃদ্ধিতে বড় চমক পঞ্চম প্রজন্মের ব্যাংকের
- অক্টোবরে একদিন ছুটি নিলেই টানা ৫ দিনের ছুটি
- মুনাফা ও নগদ প্রবাহে জোরালো প্রবৃদ্ধি, ডিভিডেন্ড বৃদ্ধির প্রত্যাশা
- ইয়াবার নামে যা খাওয়ানো হচ্ছে মাদকসেবীদের, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য
- ৩০-৪০ বছর পুরনো জমির বায়া দলিল বের করবেন যেভাবে
- সংসদে আসছে দ্বিতীয় কক্ষ: আশার জায়গা যেখানে
- টাকা খরচে লাগাম, ৮ কোম্পানির জন্য নতুন নীতিমালা
- বাংলা দখলের অভিযানে থালপতি, কাঁপছে মোদির মসনদ
- বিহারিরা ভারতের মানুষ হয়েও কেন পাকিস্তানে?
- পিটিআইয়ের আন্দোলনের মধ্যেই ইমরানের মুক্তি নিয়ে নতুন ইঙ্গিত
- সোনালী লাইফের প্রধান কার্যালয় স্থানান্তর
- একসঙ্গে দুই বড় সিদ্ধান্ত এসিআইয়ের
- বঙ্গজের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য জানালো তালু স্পিনিং
- সড়ক পরিদর্শনে গিয়ে ভিডিও করায় তরুণকে মন্ত্রীর চড়
- ৩০০ কোটি টাকার সাবঅর্ডিনেটেড বন্ড ইস্যুর অনুমোদন
- স্কুলের পোশাকে বেরিয়ে গন্তব্য ছিল ভারত, বিপাকে ৩ বন্ধু
- ডিবির চাকরি ছাড়ার কারণ জানালেন রবিউল
- যে যুদ্ধ বদলে দিলো ভারত-ইসরায়েল সম্পর্ক
- শিক্ষকদের পে স্কেল নিয়ে বড় খবর, প্রজ্ঞাপন জারি হবে যেভাবে
- তিন মাসের হিসাব প্রকাশ, আমানত বৃদ্ধিতে বড় ব্যবধান
- আজকের আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে যা জানা গেল
- মোদিকে দূরে ঠেলে বাংলাদেশকে বুকে নিলেন ট্রাম্প
- আদালতে উঠে এলো মরিয়মকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য
- সালমানের স্টুডিওতে হামলা, নেপথ্যে দীর্ঘদিনের যে বিরোধ
- ওসমান হাদির পর টার্গেট এবার সালমান মুক্তাদির
- ‘গণভিক্ষা কর্মসূচি’ নিয়ে হামিমের বিস্ফোরক মন্তব্য
- স্ট্যান্ডার্ড চার্টার্ডকে নিয়ে ব্যাংকপাড়ায় নতুন আলোচনা
- বাংলাদেশের পণ্য যাবে বিশ্বের ২০ নতুন সম্ভাবনাময় বাজারে!
- ব্যাংক সংস্কার ও আর্থিক স্থিতিশীলতায় বিশ্বব্যাংকের ঋণ
- বিনিয়োগকারীদের স্বস্তির বার্তা, মশিহর সিকিউরিটিজের পাওনা ফেরত দেওয়া শুরু
- জনপ্রিয় নারী কনটেন্ট ক্রিয়েটরের লাশ উদ্ধার
- ২৫ বছরের রেকর্ডে বিরল ঠান্ডা, শীত নিয়ে যা বলছেন আবহাওয়াবিদরা
- ভারতে থাকা শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাষ্ট্রের বার্তা
- ৮০’র দশকের ট্রেন্ডের ছবি বানানো ব্যবহারকারীদের তথ্য ফাঁস
- সালমান মুক্তাদিরের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য ফাঁস করলেন জুলকারনাইন
- 'বন্ধু' বাংলাদেশকে আকাশ সীমা ব্যবহার করতে না দেওয়ায় বিপত্তি
- ব্রোকারেজ হাউজের অর্থ আত্মসাৎ: টাকা ফেরত পাচ্ছেন বিনিয়োগকারীরা
- ব্রোকারেজ হাউজে অর্থের অনিয়ম ঠেকাতে রিয়েল-টাইম নজরদারির উদ্যোগ
- শেয়ারবাজারে স্থিতিশীলতা ফেরাতে সমন্বিত উদ্যোগের তাগিদ
- ২৮ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২৮ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৮ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৮ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- আর্থিক সূচক ও ঋণমান ইতিবাচক, বাড়তে পারে ডিভিডেন্ড
- বাবা-দাদার নামে কোথায় কতটুক জমি আছে দেখুন মোবাইল দিয়ে
- উমামা ফাতেমা বিমানবন্দরে আটক, যা জানা গেল
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের বাজারদর একনজরে
- বিশ্বের সর্বোচ্চ স্বীকৃতি পেতে যাচ্ছে হাসিনা!
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত জেনে নিন
- আমেরিকায় বাংলাদেশের ক্ষমতা টের পেল ভারত
- দীর্ঘদিনের মন্দা কাটিয়ে শেয়ারবাজারে বিদেশিদের রাজকীয় প্রত্যাবর্তন
- আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা, জানা গেল বিশেষ কারণ
- ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন না করার নির্দেশ
- চলতি সপ্তাহে আসছে ৪ কোম্পানির ডিভিডেন্ড
- বিনিয়োগকারীদের জন্য নতুন ওয়েবসাইট চালু করল ডিএসই
- বাংলাদেশে অনুমোদন পেল ৪ ডিজিটাল ব্যাংক
- রেকর্ড পতন কাটিয়ে আস্থায় ফিরছে দুই কোম্পানির শেয়ার
- ডেট লাইন ৩০ সেপ্টেম্বর, সুখবর পাচ্ছে বিনিয়োগকারীরা
- তারেক রহমানের 'আই হ্যাভ আ প্ল্যান'-এর ম্যাজিক
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- ২৯ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৯ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৯ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- আমানত প্রবৃদ্ধিতে বড় চমক পঞ্চম প্রজন্মের ব্যাংকের
- মুনাফা ও নগদ প্রবাহে জোরালো প্রবৃদ্ধি, ডিভিডেন্ড বৃদ্ধির প্রত্যাশা











