মুনাফা তোলার চাপ নিতে পারেনি শেয়ারবাজার
নিজস্ব প্রতিবেদক : আগের দিন ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশকে (আইসিবি) সভরেন গ্যারান্টির বিপরীতে ৩ হাজার কোটি টাকা ঋণ প্রাপ্তির খবরে চাঙ্গা ছিল শেয়ারবাজার। তবে বৃহস্পতিবার সপ্তাহের শেষ কর্মদিবস আগের দিনের চাঙ্গা ভাব ধরে রাখতে পারেনি শেয়ারবাজার। মূলত বুধবার উত্থানের কারণে কিছুটা মুনাফা হয়েছে বিনিয়োগকারীদের। সেই মুনাফা তোলার চাপে বাজারে পতন হয়েছে।
আজ সূচকের উত্থানে শুরু হয় শেয়ারবাজারের লেনদেন। বেলা ১১টা ১৮ মিনিট পর্যন্ত সূচক উপরের দিকে উঠতে থাকে। এরপর নিচের দিকে নামতে থাকে সূচক। এরপর আর উত্থানে ফিরেনি সূচক। সবশেষ পতনেই শেষ হয় শেয়ারবাজারের লেনদেন।
এদিন পতন হলেও শেয়ারবাজারের লেনদেন আগের দিন থেকে বেড়েছে। তবে বাজার মূলধন ৬৯৫ কোটি টাকা কমেছে শেয়ারবাজার থেকে। লেনদেনে শুরুর আগে বাজার মূলধন ছিল ৬ লাখ ৬৫ হাজার ৫১ কোটি ৬১ লাখ টাকা। আর লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়ায় ৬ লাখ ৬৪ হাজার ৩৫৬ কোটি ৩৯ লাখ টাকা। অর্থাৎ বিনিয়োগকারীরা বাজার মূলধন ৬৯৫ কোটি ২২ লাখ টাকা বা ০.১০ শতাংশ হারিয়েছে।
জানা যায়, শেয়ারবাজারে অব্যাহত পতন ঠেকাতে রাষ্ট্রীয় মালিকাধীন বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশকে (আইসিবি) সভরেন গ্যারান্টির বিপরীতে ৩ হাজার কোটি টাকা ঋণ প্রদানের অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। গত মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর আইসিবিকে সভরেন গ্যারান্টির বিপরীতে এই ঋণ অনুমোদন করে। এই খবরে বুধবার শেয়ারবাজার চাঙ্গা হয়ে যায়। তবে একদিন পরেই আবার পতন শেয়ারবাজারে।
বাজার বিশ্লেষকরা বলছেন, আইসিবির ঋণ প্রান্তির খবরে বাজার নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে আশার সৃষ্টি হয়েছিল। তবে একদিনের ব্যবধানে সেই আশায় গুড়েবালি। অব্যাহতভাবে পড়তে থাকা শেয়ারবাজারে বুধবারের উত্থানে কিছুটা মুনাফা হয়েছে বিনিয়োগকারীদের। আজ সেই মুনাফা তুলতে ব্যস্ত হয়ে পড়ে বিনিয়োগকারীরা। একসাথে বিনিয়োগকারীদের মুনাফা তোলার চাপ সহ্য করতে পারেনি শেয়ারবাজার। যার কারণে কিছুটা পতন হয়েছে শেয়ারবাজারে।
বৃহস্পতিবারের বাজার পর্যালোচনা
আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫.৩৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ১৯২ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে‘ডিএসইএস’ ০.৩১ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৬৬ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১.১৯ পয়েন্ট কমে ১ হাজার ৯১৬ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে ৪৭৩ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৪৫১ কোটি ১৬ লাখ টাকা। আজ লেনদেন বেড়েছে ২২ কোটি ৫৯ লাখ টাকার বা ৫ শতাংশ।
ডিএসইতে লেনদেন আজ হওয়া ৩৯০টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১২৫টির বা ৩২.০৫ শতাংশের, কমেছে ১৯৬টির বা ৫০.২৫ শতাংশের এবং দর পরিবর্তন হয়নি ৬৯টির বা ১৭.৬৯ শতাংশের।
অপর শেয়ারবাজার সিএসইতে আজ ৫ কোটি ৬০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২১৯ প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১১৫টির, কমেছে ৬৯টির এবং পরিবর্তন হয়নি ২৮টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৬২ পয়েন্ট বেড়ে দাঁডিয়েছে ১৪ হাজার ৫৩২ পয়েন্টে।
এস/
পাঠকের মতামত:
- বেক্সিমকো ফার্মায় নতুন পর্ষদ গঠনে বিএসইসির অনাপত্তি, নথিতে একাধিক অসঙ্গতি
- বিএসইসির সভায় পাঁচ ব্যাংকের ৩৫০০ কোটি টাকার বন্ড অনুমোদন
- সংবিধান সংশোধনের নতুন প্যাঁচ!
- একই দাগে সরকারি-ব্যক্তিমালিকানাধীন জমি থাকলে যা করতে হবে
- শুধু মুখ দেখিয়েই আয় ১৮ লাখ টাকা, শুরু নতুন ট্রেন্ড
- দিল্লি নাকি ওয়াশিংটন সংকেত স্পষ্ট, ফিরছেন হাসিনা
- আমিরাতের সঙ্গে গোপন বৈঠক নিয়ে মুখ খুললেন নেতানিয়াহু
- কলেজ পরিবর্তনে বড় নির্দেশনা, ভুল করলে বাতিল হতে পারে আবেদন
- দুই প্রধানমন্ত্রীর বৈঠক নিয়ে ভারতীয় হাইকমিশনারের বক্তব্যে মিলল ইঙ্গিত
- ১২২ বিনিয়োগকারী পেলেন ৩ কোটি ২১ লাখ টাকার চেক
- পুঁজি বাঁচিয়ে মুনাফার সন্ধানে সাধারণ বিনিয়োগকারীরা
- ২৯ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৯ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৯ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- অবশেষে ৪ বছর পর বাংলাদেশিদের সুখবর
- আবারও কমল সোনা-রুপার দাম, নতুন মূল্য জানুন
- আমানত প্রবৃদ্ধিতে বড় চমক পঞ্চম প্রজন্মের ব্যাংকের
- অক্টোবরে একদিন ছুটি নিলেই টানা ৫ দিনের ছুটি
- মুনাফা ও নগদ প্রবাহে জোরালো প্রবৃদ্ধি, ডিভিডেন্ড বৃদ্ধির প্রত্যাশা
- ইয়াবার নামে যা খাওয়ানো হচ্ছে মাদকসেবীদের, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য
- ৩০-৪০ বছর পুরনো জমির বায়া দলিল বের করবেন যেভাবে
- সংসদে আসছে দ্বিতীয় কক্ষ: আশার জায়গা যেখানে
- টাকা খরচে লাগাম, ৮ কোম্পানির জন্য নতুন নীতিমালা
- বাংলা দখলের অভিযানে থালপতি, কাঁপছে মোদির মসনদ
- বিহারিরা ভারতের মানুষ হয়েও কেন পাকিস্তানে?
- পিটিআইয়ের আন্দোলনের মধ্যেই ইমরানের মুক্তি নিয়ে নতুন ইঙ্গিত
- সোনালী লাইফের প্রধান কার্যালয় স্থানান্তর
- একসঙ্গে দুই বড় সিদ্ধান্ত এসিআইয়ের
- বঙ্গজের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য জানালো তালু স্পিনিং
- সড়ক পরিদর্শনে গিয়ে ভিডিও করায় তরুণকে মন্ত্রীর চড়
- ৩০০ কোটি টাকার সাবঅর্ডিনেটেড বন্ড ইস্যুর অনুমোদন
- স্কুলের পোশাকে বেরিয়ে গন্তব্য ছিল ভারত, বিপাকে ৩ বন্ধু
- ডিবির চাকরি ছাড়ার কারণ জানালেন রবিউল
- যে যুদ্ধ বদলে দিলো ভারত-ইসরায়েল সম্পর্ক
- শিক্ষকদের পে স্কেল নিয়ে বড় খবর, প্রজ্ঞাপন জারি হবে যেভাবে
- তিন মাসের হিসাব প্রকাশ, আমানত বৃদ্ধিতে বড় ব্যবধান
- আজকের আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে যা জানা গেল
- মোদিকে দূরে ঠেলে বাংলাদেশকে বুকে নিলেন ট্রাম্প
- আদালতে উঠে এলো মরিয়মকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য
- সালমানের স্টুডিওতে হামলা, নেপথ্যে দীর্ঘদিনের যে বিরোধ
- ওসমান হাদির পর টার্গেট এবার সালমান মুক্তাদির
- ‘গণভিক্ষা কর্মসূচি’ নিয়ে হামিমের বিস্ফোরক মন্তব্য
- স্ট্যান্ডার্ড চার্টার্ডকে নিয়ে ব্যাংকপাড়ায় নতুন আলোচনা
- বাংলাদেশের পণ্য যাবে বিশ্বের ২০ নতুন সম্ভাবনাময় বাজারে!
- ব্যাংক সংস্কার ও আর্থিক স্থিতিশীলতায় বিশ্বব্যাংকের ঋণ
- বিনিয়োগকারীদের স্বস্তির বার্তা, মশিহর সিকিউরিটিজের পাওনা ফেরত দেওয়া শুরু
- জনপ্রিয় নারী কনটেন্ট ক্রিয়েটরের লাশ উদ্ধার
- ২৫ বছরের রেকর্ডে বিরল ঠান্ডা, শীত নিয়ে যা বলছেন আবহাওয়াবিদরা
- ভারতে থাকা শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাষ্ট্রের বার্তা
- উমামা ফাতেমা বিমানবন্দরে আটক, যা জানা গেল
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের বাজারদর একনজরে
- বিশ্বের সর্বোচ্চ স্বীকৃতি পেতে যাচ্ছে হাসিনা!
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত জেনে নিন
- আমেরিকায় বাংলাদেশের ক্ষমতা টের পেল ভারত
- দীর্ঘদিনের মন্দা কাটিয়ে শেয়ারবাজারে বিদেশিদের রাজকীয় প্রত্যাবর্তন
- আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা, জানা গেল বিশেষ কারণ
- ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন না করার নির্দেশ
- চলতি সপ্তাহে আসছে ৪ কোম্পানির ডিভিডেন্ড
- বাংলাদেশে অনুমোদন পেল ৪ ডিজিটাল ব্যাংক
- রেকর্ড পতন কাটিয়ে আস্থায় ফিরছে দুই কোম্পানির শেয়ার
- তারেক রহমানের 'আই হ্যাভ আ প্ল্যান'-এর ম্যাজিক
- ঢাকার মেগা প্রজেক্টে চীন আউট, জাপান ইন
- নতুন পে স্কেলে কারা বেতন পাবেন, কারা পাবেন না—জেনে নিন
- ডিভিডেন্ড ঘোষণাসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে এপেক্স ফুটওয়্যার









