ব্যাংক খাতে আমানত কমেছে ১১ হাজার কোটি টাকা
নিজস্ব প্রতিবেদক: শেখ হাসিনা সরকারের দোসরদের লাগামহীন লুটপাটে ব্যাংক খাতে এখনো অস্থিরতা বিরাজ করছে । বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই-আগস্ট) আমানত না বেড়ে উল্টো কমেছে। এই সময়ে ব্যাংক খাতে আমানত কমেছে প্রায় ১১ হাজার কোটি টাকা। এভাবে ব্যাংক খাতে আমানত কমে যাওয়ার ঘটনা নিকট অতীতে দেখা যায়নি।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত জুন শেষে ব্যাংক খাতে আমানতের স্থিতি ছিল ১৭ লাখ ৪২ হাজার ৭৯৭ কোটি টাকা। আগস্ট শেষে আমানতের স্থিতি ১৭ লাখ ৩১ হাজার ৮৯০ কোটি টাকায় নেমে এসেছে। সে হিসাবে চলতি অর্থবছরের প্রথম দুই মাসে ১০ হাজার ৯০৭ কোটি টাকার আমানত কমে গেছে। প্রতিবেদনে দেখা যায়, আগের অর্থবছরের (২০২৩-২৪) প্রথম দুই মাস জুলাই-আগস্টে ব্যাংক খাতে আমানত বেড়েছিল ২৩ হাজার ২৫৪ কোটি টাকা।
ব্যাংক খাতে আমানত প্রবাহ ঋণাত্মক ধারায় চলে যাওয়ায় আরো তীব্র হয়েছে তারল্যের সংকট। বিশেষ করে সবচেয়ে বেশি সংকটে থাকা ব্যাংকগুলো এখন ১৪-১৫ শতাংশের সুদ প্রস্তাব দিয়েও আমানত সংগ্রহ করতে পারছে না। প্রতিদিনই এসব ব্যাংকের বিভিন্ন শাখায় আমানত তুলে নেয়ার জন্য ভিড় করছেন আতঙ্কিত গ্রাহকরা। বেশির ভাগ ক্ষেত্রেই হতাশ হয়ে ফিরতে হচ্ছে গ্রাহকদের।
ব্যাংকখাত সংশ্লিষ্টরা বলছেন, ছাত্র-জনতার রক্তক্ষয়ী আন্দোলনের কারণে জুলাইয়ে ব্যাংকিং কার্যক্রম স্বাভাবিক ছিল না। কারফিউ, ইন্টারনেট বন্ধ, ব্যাংক বন্ধের মতো সিদ্ধান্তের কারণে অর্থের লেনদেন করা যায়নি। এই কারণে ওই সময় ব্যাংক খাতে আমানত প্রবাহ বাধাগ্রস্ত হয়েছে। এরপর ড. আহসান এইচ মনসুর গভর্নর হিসেবে দায়িত্ব নেয়ার পর ১১টি বেসরকারি ব্যাংকের পর্ষদ ভেঙে দিয়েছেন। অনিয়ম-দুর্নীতিতে বিপর্যস্ত ব্যাংকগুলো গ্রাহকদের আমানতের অর্থ ফেরতও দিতে পারেনি। তবে বর্তমানে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়ে এসেছে।
ব্যাংক খাতে আমানতের প্রবৃদ্ধি গত কয়েক বছরে ইতিবাচক ধারায় থাকলেও এর সঙ্গে ছিল তারল্যের সংকটও। এই সংকট মেটাতে ব্যাংকগুলোকে প্রতি মাসেই লাখ লাখ কোটি টাকা ধার দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গত বছরের শুরুতে তথা ফেব্রুয়ারিতে এই ধারের পরিমাণ ছিল ৮৪ হাজার ৪০৩ কোটি টাকা। যদিও বছর শেষে ডিসেম্বরে তা ৩ লাখ ৩২ হাজার কোটি টাকা ছাড়িয়ে যায়।
বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে দেখা যায়, কেবল ২০২৩ সালেই বাংলাদেশ ব্যাংক থেকে বাণিজ্যিক ব্যাংকগুলোকে রেকর্ড ১৯ লাখ ২২ হাজার ৬০৪ কোটি টাকার তারল্য সহায়তা দেয়া হয়েছে। রেপো, বিশেষ রেপো ও অ্যাশিউরড লিকুইডিটি সাপোর্ট (এএলএস) হিসেবে স্বল্পমেয়াদি এই ধার দেয়া হয়। দেশের ব্যাংক খাতের ইতিহাসে এর আগে বাংলাদেশ ব্যাংক থেকে এত পরিমাণ ধার দেয়ার নজির নেই।
আহসান এইচ মনসুর গভর্নর হওয়ার পর যে ১১টি বেসরকারি ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়া হয়েছে সেগুলো হলো ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, ন্যাশনাল ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি), এক্সিম ব্যাংক, আইএফআইসি ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ও বাংলাদেশ কমার্স ব্যাংক। অনিয়ম-দুর্নীতির কারণে আগে থেকেই ব্যাংকগুলোর অবস্থা নাজুক ছিল। পর্ষদ ভেঙে দেয়ার পর ব্যাংকগুলোর তারল্য সংকট আরো তীব্র হয়েছে। আমানত তুলে নিতে এই ব্যাংকগুলোয় গ্রাহকদের ভিড় বাড়তে থাকে।
এই অবস্থা উত্তরণে নগদ টাকার সংকটে পড়া ব্যাংকগুলোয় তারল্যের জোগান দিতে সবল ১০টি ব্যাংককে দায়িত্ব দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ১১ থেকে ১৩ শতাংশ সুদে তিন মাসের জন্য দুর্বল ব্যাংকগুলোকে টাকা ধার দেয়া হচ্ছে। আর ধারের বিপরীতে গ্যারান্টি দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। অর্থাৎ দুর্বল ব্যাংকগুলো ধারের টাকা নির্দিষ্ট সময়ের মধ্যে ফেরত দিতে ব্যর্থ হলে কেন্দ্রীয় ব্যাংক থেকে সেটি পরিশোধ করে দেয়া হবে।
মিজান/
পাঠকের মতামত:
- ৫ দেশে বিপুল অর্থ পাচারের অভিযোগ, আসিফ মাহমুদের জবাব
- ধ্রুব রাঠি ইস্যুতে পুলিশের তদন্তে নতুন পদক্ষেপ
- শেয়ারবাজার যত শক্তিশালী, অর্থনীতি তত গতিশীল: সিএসই এমডি
- ‘একটা কেন খাওয়া হলো, আরেকটাও খাওয়া উচিত ছিল’
- ঘরের ফ্যানই এবার ঠিক করবে সরকারের ভবিষ্যৎ
- সাবেক এমডিসহ সংশ্লিষ্টদের ৭৮৬ কোটি টাকার শেয়ার অবরুদ্ধ
- বড় কোম্পানিগুলোকে শেয়ারবাজারে আনতে বিএসইসির নতুন উদ্যোগ
- ৫ বছরে ৬ এমডি, ২০ হাজার কোটি টাকার প্রভিশন ঘাটতি
- এক প্রজ্ঞাপন নয়, পে স্কেলে আসছে ৭ SRO! গেজেট নিয়ে নতুন খবর
- প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
- পুরুষদের ৫ মিনিট জড়িয়ে ধরলেই ৯০০ টাকা!
- সুখবর! একদিন ছুটি নিলেই মিলবে টানা ৪ দিনের ছুটি
- ডিভিডেন্ডে অনিয়ম, কোম্পানির কর্মকর্তাদের ১.৩৫ কোটি টাকা জরিমানা
- ৩১ ডিসেম্বরের মধ্যে হাসিনার দেশে না ফিরলে রাজনীতিতে নতুন হিসাব
- গ্রামীণফোনে ইউনিয়ন বিরোধ, টেলিনরের বিরুদ্ধে নরওয়ের তদন্ত
- ইসলামী ব্যাংকের সামনে মুখোমুখি দুই পক্ষ, সোমবারও কর্মসূচির ঘোষণা
- বিনিয়োগকারীদের জন্য ৩ কোম্পানির সুখবর
- আস্থার সংকটে শেয়ারবাজার, তলানির দিকে সূচক
- ১৩ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৩ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৩ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- মরিচের গুঁড়া ছুড়ে ব্যাংক কর্মীদের কাছ থেকে সাড়ে ৪ লাখ রুপি লুট
- ফারইস্ট লাইফের সাবেক চেয়ারম্যানের সম্পদে আদালতের ‘ক্রোকের নির্দেশ ’
- ডিভিডেন্ড পেলো দুই কোম্পানির বিনিয়োগকারীরা
- রেস অ্যাসেটমেন্ট পরিচালিত ১০ ফান্ডের দৈনিক নিট সম্পদমূল্য প্রকাশ
- রেকর্ড ডেট ঘিরে দুই শেয়ারে ফিরছে লেনদেন, একটিতে স্থগিত
- বিশ্ব নেতাদের সামনে মোদির মিথ্যে অহংকার ফাঁস!
- ঢাকাসহ বিভিন্ন অঞ্চলের ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাস
- জিপিএইচ ইস্পাতের ডিভিডেন্ড ঘোষণা
- ১০৫০ টাকায় বিক্রি হচ্ছে কল রেকর্ড, নিরাপদ নন মন্ত্রীও
- বাংলাদেশকে ঘিরে যুক্তরাষ্ট্র-চীন-রাশিয়ার লড়াই
- শুভেন্দুর বিস্ফোরক দাবি, উঠল ‘বৃহত্তর বাংলাদেশ’ প্রসঙ্গ
- দুই কোম্পানির কারখানায় উৎপাদন বন্ধ পেল ডিএসই
- ১১ লাখ ৬৫ হাজার ৬৬৩টি শেয়ার হস্তান্তর সম্পন্ন
- ক্যাশ ডিভিডেন্ড পেলো বিনিয়োগকারীরা
- ডিভিডেন্ড পেলো বিনিয়োগকারীরা
- দুই কোম্পানির আইপিও অর্থ ব্যবহারের হালনাগাদ অডিট রিপোর্ট জমা
- জিপিএইচ ইস্পাতের রাইট শেয়ার ইস্যুর সিদ্ধান্ত
- মির্জা ফখরুলের শূন্য আসনে নির্বাচনের তারিখ জানাল বিএনপি
- ‘অনেক ক্লাস করতাম শুধু উপস্থিতির ৫ নম্বরের জন্য’
- দেশের বাজারে আজকের সোনার দাম এক নজরে
- জেলেই মোবাইল ব্যবহার করছিলেন সাবেক এমপি, ফোনে মিলল পর্ন ভিডিও
- এবার ভারত থেকে ৫০০ টন ইলিশ বাংলাদেশে!
- ফারাক্কার নিচে বাংলাদেশের ‘পানির চাল’!
- প্রধানমন্ত্রীর ভারত না যাওয়ার ঘোষণায় বিদ্যুৎ নিয়ে তালবাহানা
- নবম পে স্কেলে স্বস্তি, তবে সামনে যে বড় চ্যালেঞ্জ
- সৌদি আরবে বিদেশি বিনিয়োগকারীরা যে ৭টি ভুল করে
- দুবাই নাকি সৌদি আরব: ব্যবসায়িক বিনিয়োগের জন্য কোন দেশ এগিয়ে?
- ১৩ সিটে একক লড়াইয়ের ছক জামায়াতের, থাকছেন যেসব হেভিওয়েট
- আজ ১৩ সেপ্টেম্বর নামাজের সময়সূচি: ঢাকাসহ সারাদেশ
- নাম বদলাল সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান
- শেয়ারবাজারে বড় উত্থানের পূর্বাভাস, ডিএসইএক্স যাবে ১০ হাজারে
- হাসিনার নতুন পরিকল্পনায় শামিল হলো পুতুল
- প্রধানমন্ত্রীর নতুন নিয়মে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কপালে চিন্তার ভাঁজ
- চীনের ভিসা পেতে বাংলাদেশিদের জন্য নতুন সুবিধা
- বাংলাদেশকে আবারো বন্ধুত্বের প্রমান দিলো পাকিস্তান
- নবম জাতীয় পে-স্কেল ২০২৬: ২০ গ্রেডের বেতন এক নজরে
- পে-স্কেলে ৪ ক্যাটাগরিতে বাড়িভাড়া ভাতায় পরিবর্তন
- ‘তুই শুধু রিটেনটা পাস কর, বাকিটা আমি দেখতেছি’
- ইসরায়েলকে প্রকৃতির মোক্ষম জবাব
- মূলধন দ্বিগুণ করতে পূবালী ব্যাংকের বড় সিদ্ধান্ত
- জানা গেলো পাটোয়ারীর পৌনে ৩ কোটির প্রাডোর মালিকের পরিচয়
- মুরগির ১০ অংশ কখনোই খাবেন না
- ঢাকার এক সিদ্ধান্তে দিশেহারা কলকাতা
- শেয়ারবাজার শক্তিশালী করতে নতুন পরিকল্পনা বিএসইসির
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- শেয়ারবাজার যত শক্তিশালী, অর্থনীতি তত গতিশীল: সিএসই এমডি
- সাবেক এমডিসহ সংশ্লিষ্টদের ৭৮৬ কোটি টাকার শেয়ার অবরুদ্ধ
- বড় কোম্পানিগুলোকে শেয়ারবাজারে আনতে বিএসইসির নতুন উদ্যোগ
- ডিভিডেন্ডে অনিয়ম, কোম্পানির কর্মকর্তাদের ১.৩৫ কোটি টাকা জরিমানা
- গ্রামীণফোনে ইউনিয়ন বিরোধ, টেলিনরের বিরুদ্ধে নরওয়ের তদন্ত










