অন্তবর্তী সরকারের প্রতি বিএনপির আস্থা রয়েছে: তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণই একটি দেশের গণতন্ত্র ও উন্নয়নের মূল চালিকাশক্তি। নির্বাচিত সরকারের মাধ্যমেই নতুন ধারার গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব। তবে অন্তবর্তী সরকারের প্রতি বিএনপির আস্থা রয়েছে এবং সেই আস্থাকে প্রশ্নহীন রাখতে চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে অন্তর্বর্তী সরকারকেই।
আজ শনিবার (২৮ সেপ্টেম্বর) ঝিনাইদহে ছাত্র ও জনতা আয়োজিত এক বিশাল গণ সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান এ কথা বলেন।
ঢাকা ছাত্র-জনতার আন্দোলনে নিহত ঝিনাইদহের সন্তান সাব্বির ও প্রকৌশলী রাকিবুল হত্যার প্রতিবাদে আয়োজিত এ সমাবেশে তারেক রহমান প্রধান অতিথির বক্তব্যে বলেন, স্বৈরাচারের পতনে আমরা আজ এক ঐতিহাসিক সময়ে দাঁড়িয়ে আছি। দেশের জনগণ, ছাত্রসমাজ, কৃষক ও শ্রমিকের অদম্য অবদানের ফলেই ১৬ বছরের স্বৈরাচারী সরকারের পতন হয়েছে। আমরা যদি এই অবদানকে যথাযথভাবে স্বীকৃতি না দিই, ইতিহাস আমাদের ক্ষমা করবে না।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, স্বৈরাচারী হাসিনা সরকারের গুম, খুন, হামলা, মামলা ও নির্যাতনের শিকার হয়ে দেশের মানুষ দীর্ঘ ১৬ বছর কঠোর সংগ্রাম করেছে। সেই সংগ্রামের চূড়ান্ত ফলস্বরূপ আজকের এই বিজয়। তবে বিজয়ের সার্থকতা তখনই আসবে, যখন দেশের মানুষ তাদের রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকার ফিরে পাবে।
স্বৈরাচার পতন আন্দোলনে ঝিনাইদহ জেলা বিএনপির শহীদদের স্মরণ করে তারেক রহমান বলেন, ঝিনাইদহ জেলায় অনেক জাতীয়তাবাদী নেতাকর্মী তাদের জীবন দিয়েছেন। মিরাজুল ইসলাম মির্জা, দুলাল, পলাশ এবং সর্বশেষ সাব্বির ও রাকিবুল তাদের তাজা রক্ত দিয়ে এই আন্দোলনকে বেগবান করেছেন। তাদের আত্মত্যাগ আমাদের ভবিষ্যতের জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করেছে।
তারেক রহমান ঝিনাইদহে সমাবেশের শেষে জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আপনারা দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও আমার বক্তব্য শুনেছেন, আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। আসুন, আমরা সবাই একসঙ্গে বৈষম্যহীন সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গঠনের লক্ষ্যে কাজ করি।
বিশাল গণসমাবেশে আরো বক্তব্য দেন খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলালসহ বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ। সমাবেশটি ঝিনাইদহ শহরজুড়ে গণজাগরণ সৃষ্টি করে, যেখানে হাজার হাজার মানুষ অংশ নেয়।
মিজান/
পাঠকের মতামত:
- উত্থানের ধারা অব্যাহত, ৬ হাজার পয়েন্ট ছোঁয়ার দ্বারপ্রান্তে সূচক
- ১৪ জুলাই লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ জুলাই দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ জুলাই দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- অনলাইনে জমির পর্চা খুঁজে পাওয়া ও সংগ্রহের সহজ উপায়
- ১৪ জুলাই আবারও স্বর্ণের দামে বড় পরিবর্তন
- সরকারি কর্মকর্তাদের জন্য নতুন কড়াকড়ি, কমছে ভাতা ও সুবিধা
- ‘তুমি কে, আমি কে—ফার্মের মুরগি’
- প্রবাসীদের সুখবর: আরও ৩ দেশে চালু হচ্ছে এনআইডি সেবা
- হঠাৎ থেমে গেল রাজশাহীর সব দূরপাল্লার বাস, জানুন কারণ
- প্রথম প্রান্তিকে এসকে ট্রিমসের নগদ প্রবাহে ইতিবাচক অগ্রগতি
- টিভি টকশো থেকে বিদায় নিলেন গোলাম মাওলা রনি
- যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন নিয়ে বাংলাদেশিদের নতুন নির্দেশনা
- কাঁঠাল সবার জন্য নয়, যাদের এড়িয়ে চলা উচিত
- সেই আলম মণ্ডল পেলেন মৃত্যুদণ্ড
- অস্বাভাবিক দরবৃদ্ধি ও সন্দেহজনক লেনদেন খতিয়ে দেখতে বিএসইসির তদন্ত নির্দেশ
- ভারতের ব্যাখ্যা প্রত্যাখ্যানের পরও বৈঠকে অংশ নেবে বাংলাদেশ
- নেপালে বিক্ষোভ, চাপে প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ
- শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন, সরকারি হলো আরও এক বিদ্যালয়
- রুমিন ফারহানাকে নিয়ে প্রশ্ন তুললেন এনসিপির সামান্তা শারমিন
- সাদিক কায়েমের পর আরও ৮ কেন্দ্রীয় নেতা ছাড়লেন ছাত্রশিবির
- হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন বক্তব্য, যা জানালেন চিফ প্রসিকিউটর
- ছাত্রশিবিরকে বিদায় জানালেন ডাকসু ভিপি সাদিক কায়েম
- পিপলস লিজিংয়ের আর্থিক প্রতিবেদনে বড় ধরনের গরমিল
- ৬৮০ কোটি টাকার মূলধন সংগ্রহে বিএসইসির সম্মতি
- ‘চোরের দলের খেলা’ লিখে সার্চ করলেই আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ
- আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স ফেরত দেওয়া নিয়ে যা বললেন স্বাস্থ্যমন্ত্রী
- বিনিয়োগকারীদের সুখবর দিল দুই ব্যাংক
- আইএমএফের নতুন ঋণ নিয়ে বড় আপডেট দিলেন অর্থমন্ত্রী
- প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে বদল হলো এইচএসসি কেন্দ্র
- অস্বাভাবিক দর বৃদ্ধির কারণে দুই কোম্পানির লেনদেন সাময়িক স্থগিত
- শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- ডলার বাজারে নতুন সমন্বয়, বেড়েছে বিনিময় হার
- উর্ধ্বমুখী বাজারে বাড়ছে আস্থা, শেয়ার ধরে রাখছেন বিনিয়োগকারীরা
- ১৩ জুলাই ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৩ জুলাই লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৩ জুলাই দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৩ জুলাই দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- উদ্যোক্তা পরিচালকের শেয়ার হস্তান্তরের ঘোষণা
- সোনালী লাইফের প্রথম প্রান্তিক প্রকাশ
- অনলাইন সংবাদে প্রকাশিত তথ্যের বিষয়ে ডিএসইকে দুই আর্থিক প্রতিষ্ঠানের ব্যাখ্যা
- বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- আমরা টেকনোলোজিসের ডিভিডেন্ড ঘোষণা
- সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- যুক্তরাষ্ট্রের পোশাক বাজারে বাংলাদেশের নতুন অর্জন
- নানীকে হ/ত্যা, আদালতে যা বললেন অভিযুক্ত নাতি
- জার্মানিতে ভিসামুক্ত ভ্রমণ, ৬২ দেশের তালিকা প্রকাশ
- ২১ বছরেও ইংলিশ পরীক্ষায় বসতে পারেননি মেসি
- ১৩ জুলাই আবহাওয়া নিয়ে নতুন পূর্বাভাস
- সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য দুঃসংবাদ
- বিকেলে যোগদান, ৪ ঘণ্টা পরই বদলি—মুখ খুললেন নতুন পুলিশ সুপার
- শেয়ারবাজারে একই গ্রুপের দুই কোম্পানির কারখানা বন্ধ
- ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে কাঁপলো দেশ
- দুঃসংবাদ পেলো আর্জেন্টিনা
- টিভি টকশো থেকে বিদায় নিলেন গোলাম মাওলা রনি
- একীভূত ব্যাংক থেকে ২০ লাখ টাকা তোলার অনুমতি পেলেন রাষ্ট্রপতি
- বিনিয়োগকারীদের সুখবর দিল দুই ব্যাংক
- ‘চোরের দলের খেলা’ লিখে সার্চ করলেই আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ
- বন্ধ কোম্পানি ইস্যুতে অবস্থান পরিষ্কার করল বিএসইসি
- ৬৮০ কোটি টাকার মূলধন সংগ্রহে বিএসইসির সম্মতি
- দেশজুড়ে বৃষ্টির দাপট, নতুন বার্তা দিল আবহাওয়া অফিস
- জামানত ছাড়াই ১০ লাখ, সুদ মাত্র ৭ শতাংশ—জানালেন অর্থমন্ত্রী
- বিদেশি বিনিয়োগকারীদের বড় প্রস্থানে চাপে শেয়ারবাজার
- ধানমন্ডির আবাসিক এলাকায় বড় পরিবর্তনের ইঙ্গিত
জাতীয় এর সর্বশেষ খবর
- অনলাইনে জমির পর্চা খুঁজে পাওয়া ও সংগ্রহের সহজ উপায়
- ১৪ জুলাই আবারও স্বর্ণের দামে বড় পরিবর্তন
- সরকারি কর্মকর্তাদের জন্য নতুন কড়াকড়ি, কমছে ভাতা ও সুবিধা
- ‘তুমি কে, আমি কে—ফার্মের মুরগি’
- হঠাৎ থেমে গেল রাজশাহীর সব দূরপাল্লার বাস, জানুন কারণ













