মেয়ের জামাই হত্যার ঘটনাও ধামাচাপা দিয়েছিলেন মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার
নিজস্ব প্রতিবেদক: ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। শুধু দুর্নীতি আর অবৈধ সম্পদের পাহাড়ই গড়েননি, অপরাধ সংঘটনেও সমান সিদ্ধহস্ত ছিলেন তিনি।
অভিযোগ রয়েছে, তিনি নিজের জামাতা ডা. রাজন হত্যার ঘটনাও ধামাচাপা দিয়েছিলেন ক্ষমতা ব্যবহার করে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল বিভাগের সহকারী অধ্যাপক ডা. রাজন কর্মকার ছিলেন তাঁরই জামাতা।
২০১৯ সালের ১৭ মার্চ ভোর পৌনে ৪টার দিকে সাবেক খাদ্যমন্ত্রী ও নওগাঁ-১ আসনের সংসদ সদস্য সাধন চন্দ্র মজুমদারের বড় মেয়ে কৃষ্ণা রানী মজুমদার তাঁর স্বামী ডা. রাজনকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে ঢাকার স্কয়ার হাসপাতালে নিয়ে যান।
এরপর ডাক্তার জানান, হাসপাতালে আনার আগেই ডা. রাজন মারা গেছেন। এরপর ডা. রাজনের পরিবার ও সহকর্মীরা তাঁকে হত্যার অভিযোগ তোলেন স্ত্রী কৃষ্ণা রানী মজুমদারের বিরুদ্ধে।
কৃষ্ণা রানীও ছিলেন বিএসএমএমইউয়ের জেনারেল সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক। তিনি তার স্বামী ডা. রাজনকে হত্যা করেছেন বলে অভিযোগ রাজনের পরিবারের।
রাজনের স্বজনরা অভিযোগ করেছেন, মৃত্যুর এক বছর আগে রাজনকে গুরুতর অবস্থায় একটি স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। দ্রুততম সময়ের মধ্যে তাঁকে স্থানান্তর করে বিশেষজ্ঞ চিকিৎসককে না দেখালে তখন তাঁকে বাঁচানো যেত না। তখন তাঁর শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন ছিল।
ডা. রাজনের শরীরে আঘাতের চিহ্নের বিষয়ে তাঁর স্ত্রী কৃষ্ণাকে বারবার জিজ্ঞাসা করা হলেও তিনি সদুত্তর দিতে পারেননি। অভিযোগ হয়েছে, তাঁর স্ত্রী কৃষ্ণাই রাজনকে শারীরিকভাবে আঘাত করেছেন।
এরপর রাজনের মৃত্যুকে রহস্যজনক আখ্যায়িত করে রাজনের মামা সুজন কর্মকার এ ঘটনার সঠিক তদন্তের দাবি করে বলেন, ‘রাজনের মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হতে ময়নাতদন্তের দাবি করেছিলাম। কারণ মৃত্যুর দেড় বছর আগেও নির্যাতনের শিকার হয়ে রাজনকে একটি হাসপাতালের আইসিইউতে পর্যন্ত যেতে হয়েছে।’
রাজনের মৃত্যুর পর তার মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ো হয়েছিল এবং ময়নাতদন্ত করা হয়েছিল। রাজনের ময়নাতদন্ত শেষে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান অধ্যাপক ডা. সেলিম রেজা বলেছিলেন, ভিসেরা রিপোর্টে আমরা চূড়ান্ত মতামত দিয়েছি।
ভিসেরা রিপোর্টে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ডা. রাজন কর্মকারের মৃত্যু হয়েছে। কিন্তু এ বিষয়ে ডা. রাজনের পরিবারের সদস্যরা একমত পোষণ করেনি। তারা বলেছেন রাজনকে হত্যা করা হয়েছে। সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার ক্ষমতার প্রভাব খাটিয়ে ডা. রাজনকে হত্যার প্রকৃত ঘটনাটি ধামাচাপা দিয়েছেন।
সাধন চন্দ্র মজুমদারের নির্বাচনী এলাকার স্থানীয় আওয়ামী লীগের নেতারাও বিষয়টি জানেন। তাদের অনেকেই বলেছেন, মন্ত্রীর মেয়ের শারীরিক নির্যাতনের কারণে ডা. রাজন মারা যান। এটা মন্ত্রীর ঘনিষ্ঠরা সবাই জানেন। তিনি নিজের ক্ষমতার প্রভাবে মৃত্যুর প্রকৃত ঘটনা ধামাচাপা দিয়েছেন।
রাজনদের গ্রামের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ থানার কর্মকার বাড়ি। তার বাবা সুনীল চন্দ্র কর্মকার ও মা খুকু রানী কর্মকার। রাজনের মৃত্যুর পরপরই পরিবার থেকে অভিযোগ করা হয়েছিল তাঁকে হত্যা করা হয়েছে। কিন্তু সাধান চন্দ্র মন্ত্রী থাকার কারণে রাজনের পরিবার কিছুই করতে পারেনি।
মিজান/
পাঠকের মতামত:
- সরকারি স্বার্থ বিবেচনায় বেক্সিমকোর দুই খেলাপি প্রতিষ্ঠানের জন্য কেন্দ্রীয় ব্যাংকের ছাড়
- এপেক্স ট্যানারির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ বাড়াতে এজেন্ট নিয়োগের উদ্যোগ বিএসইসির
- অতিরিক্ত ব্যয়ের দায় স্বীকার, তবে আত্মসাতের অভিযোগ অস্বীকার
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- বাজার স্থিতিশীল করতে ব্যর্থতার অভিযোগ, নতুন কমিশন গঠনের দাবি
- তিন প্রান্তিকেই আয় ও নগদ প্রবাহে বড় উন্নতি, বিনিয়োগকারীদের নজর ডিভিডেন্ডে
- তিন কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
- বাংলাদেশ-ভারত বাণিজ্যে বিরতি, জেনে নিন বন্ধের তারিখ
- ফ্লাইট বন্ধ, বাংলাদেশি যাত্রীদের জন্য নতুন আপডেট
- সম্পত্তি দান-হস্তান্তরে বড় পরিবর্তন, নতুন বিধান জারি সরকারের
- বাংলাদেশ ব্যাংকের শাস্তি ও নির্দেশনা নিয়ে নতুন করে আলোচনায় ঢাকা ব্যাংক
- সংকট ও ঋণমানের চাপে বাংলাদেশে বিদেশি বিনিয়োগের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন
- শেয়ারবাজারে তিন কোম্পানির গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ
- আইটিসির ডিভিডেন্ড ঘোষণা
- মোদির অহংকার যত বড়, পতনের কারণ তত ছোট
- ব্যাংক ও শেয়ারবাজার বন্ধ থাকবে টানা ৫ দিন
- জামায়াতের কয়েক নেতাকে ঘিরে একের পর এক অভিযোগ
- শেয়ারবাজারে বিনিয়োগের আগে যাচাই-বাছাই জরুরি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা
- শেষ দশ মিনিটে দুই গোল, স্বপ্ন ভাঙল বাংলাদেশের
- একদিনের উপাচার্য ঢাবির এক শিক্ষার্থী, জানালেন স্বপ্নের কথা
- বিএনপির বিরুদ্ধে রুমিন ফারহানার বিস্ফোরক অভিযোগ
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- ব্রোকার ও সম্পদ ব্যবস্থাপকদের দুর্বল নজরদারির ঝুঁকিতে বিনিয়োগকারীরা
- কোচের ওপর রাগ করে স্কোয়াড ত্যাগ: বিপাকে রোনালদো
- কাগুজে প্রতিষ্ঠানের নামে ঋণ নিয়ে অর্থ সরানোর অভিযোগ, আইএফআইসি ব্যাংকের পাওনা ৬০৪ কোটি টাকা
- ডিভিডেন্ড ঘোষণার খবরে দুই শেয়ারে উল্লম্ফন, দুই শেয়ারে পতন
- বিক্রয় বৃদ্ধি ও ব্যয় ব্যবস্থাপনায় উন্নতি, ডিভিডেন্ড বৃদ্ধির প্রত্যাশা বিনিয়োগকারীদের
- তানজিন তিশার দুই পোস্টে দুই রকম গল্প!
- গুলশানে মাসে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, গ্রেপ্তার ৩
- ‘রাজুর স্ত্রী’ পরিচয়ে হোটেলে ওঠেন তাজমিন, বয়স দেখান ১৮
- জাতীয় দিবস পালনে নতুন নির্দেশনা, ৭ নভেম্বর সরকারি ছুটি
- সাক্ষীকে উদ্দেশ করে পলকের মন্তব্যে ট্রাইব্যুনালে উত্তেজনা
- বাজারে অস্থিরতা কাটছে না, বিনিয়োগে সতর্ক অবস্থানে বিনিয়োগকারীরা
- ১১ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- মুক্তির পর পুলিশ নিয়ে বিস্ফোরক দাবি ধ্রুব রাঠির
- সাড়াশব্দ না পেয়ে দরজা ভাঙতেই ‘চোখ কপালে’
- ‘পরীক্ষার প্রশ্নে’ কংগ্রেসের বদলে ককরোচ!
- আল-আরাফাহ্ ব্যাংক ও তিন ট্রেজারি বন্ড নিয়ে ডিএসইর গুরুত্বপূর্ণ তথ্য
- সংকটে জামায়াত, নেপথ্যে নারী কেলেঙ্কারিসহ যেসব কারণ
- ১০ লাখ শেয়ার কেনা সম্পন্ন
- যুক্তরাষ্ট্রের যেসব অঙ্গরাজ্যে দেখা যেতে পারে মেরুজ্যোতি
- রিয়াদগামী যাত্রীদের জন্য দুঃসংবাদ, বাতিল একাধিক ফ্লাইট
- বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্সের নাম ও ট্রেডিং কোড পরিবর্তন
- পণ্য ক্রয় ও বাজার সম্প্রসারণে কেনিয়ার প্রতিষ্ঠানের সঙ্গে ওয়ালটনের চুক্তি
- তাকাফুল ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- অবশেষে ইউটিউবার ধ্রুব রাঠিকে ছেড়ে দিল পুলিশ
- দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- চলতি সপ্তাহে আসছে ১৬ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- ডিভিডেন্ড ঘোষণার খবরে দুই শেয়ারে উল্লম্ফন, দুই শেয়ারে পতন
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- পূবালী ব্যাংকের চেয়ারম্যান-এমডির বিরুদ্ধে ২১১ কোটি অনিয়মের অভিযোগ
- ফাইন ফুডসের ডিভিডেন্ড ঘোষণা











.jpg&w=50&h=35)

